Profile Photo

Rehana AkterOffline

  • Rehana-Akter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    3 years, 9 months ago


    মাঝে মাঝেই সুন্দর একটা সিনেমার দৃশ্যতে ডুব মারি আর দেখি খুব সুন্দর একটা দম্পতি পুকুরে স্নান করছেন খুব ই রোমান্টিক মুডে ।
    তাদের খুব সুন্দর একটা বাচ্চা ছেলে গান গাইতে গাইতে সেই পুকুর পাড়ে দৌড়ে আসছে আর বাচ্চাটার চুল গুলো বাতাস উড়ছে ।
    হঠাৎ দেখি পথের এক প্রান্তে একটা মেয়ে বাচ্চাটা কে কোলে নিয়ে নেয় আর জিজ্ঞেস করে
    তোমার নাম কি ? তুমি যাবে আমার সাথে !
    বাবুটা খুব খুশি হয়ে ওর কোলে উঠে ।
    ঠিক তখনই দূর থেকে আরেকটা আরেকটু ছোট বাচ্চা দৌড়ে আসছে আর আতংকিত হয়ে বলছে ..
    দাদাকে নিওনা ‼ দাদাকে নিওনা ‼
    মেয়ে টা এই বেবি টারও নাম জানতে চায় এবং বলে তুমি যাবে আমার সাথে ! বলেই অন্য হাতে তাকে ও কোলে নিয়ে নেয়।
    দু ভাই ই স্মার্টলি তাদের নাম বলে ।
    দর্শক হিসেবে আমি ভাবি ওরা এখন কত বড়ো হলো ! ছোট টা কি এখনও দাদার পিছ্ পিছ্ ঘুরে
    😀
    আমাদের ঘরেও ঐরকম দুইটা ভাই আছে । যখন আরেকটু ছোট ছিল দু ভাই এক জায়গায় বসলেই মারামারি করত ।
    আমরা দৌড় দিয়ে দুইটাকে আলাদাভাবে খেলতে বললে ছোট টা টপ করে বলে উঠে –
    আমার দাদা আমাকে মারছে তোমাদের কি !!!!!
    সকল ভাই পরস্পরকে আগলে রাখুক জীবনের সব বেলা-অবেলায় ।।।
    ………………………………………………………………………..‼😀💚

    9
    4 Comments
Skip to toolbar