তুলট | Romana Rohomoti Shraboni | Activity
Romana Rohomoti Shraboni and অমিত are now friends
Romana Rohomoti Shraboni and সোহেল রানা are now friends
Romana Rohomoti Shraboni and অরিন্দম সাইফুল্লাহ are now friends
শুন্যতার সমাপ্তি 
শ্রাবনী 
ভেতরটা কেমন অন্তঃসারশূন্য ।
মরুভূমি যেমন -
খাঁ খাঁ রোদ্দুরে বালুরাশির আগুনসম উত্তাপে
ঝলসে যাওয়ার মতো একটা পতঙ্গও চোখে পড়ে না 
পূর্বে, পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে,
যেদিকেই তাকাই না কেন, শুধু শুন্যতা আর শুন্যতা!
দৃষ্টির সীমানায় ঠেকে শুধুই বালুরাশি, উত্তপ্ত বালুরাশি।
আমার ভারি সাধ জাগে এই উত্তাপ ছুঁয়ে দেখার 
কলঙ্কিত পায়ে মরুভূমির বালুময় হেঁটে বেড়ানোর সাধ বহুদিনের।
তবে ভয় হয়, ভয় হয় এই শুন্য মরুভূমির আক্রোশে
কিংবা এর উত্তপ্ত বালুরাশির তেজে যদি পুড়ে ছাই হয়ে যাই
যদি সত্যিই পুড়ে যাই বা ঝলসে যায় কলঙ্কিত দুই পা?
আঃ! মিছেমিছি কেন এতো ভয় পাওয়া ?
এ ভয়ের কোনো মানে নেই, নেই গ্রহণযোগ্যতাও।
যদি এই অভিশপ্ত মরুর বুকেই সমাপ্তি ঘটতো, 
সমাপ্তি ঘটতো এক কলঙ্কিত অধ্যায়ের, 
কিংবা এক অপ্রকাশিত উপন্যাসের;  যার পরিধি সুবিশাল নয় 
কবিতার মত নাতিদীর্ঘ। তবে মুক্তি মিলতো, মিলতো স্বস্তি 
হতো এক কলঙ্কিত ছায়ার অপসারণ।
আমি সংকোচ কাটাতে পারবো জানি, কেটে যাবে এই মিথ্যে ভয়ও 
গুটি গুটি পা ফেলে এগিয়ে যাবো সুবিশাল সাহারা মরুর দিকে 
কিংবা নাম না জানা কোনো অভিশপ্ত মরুভূমির মধ্যভাগে 
যার বালুরাশি বুকে ধারণ করে আগুনসম উত্তাপ।
এই উত্তপ্ত শূন্যতায় আমি পুড়ে ছাই হয়ে যাবো 
কিংবা ঝলসে যাবে কলঙ্কিত দুই পা।
আমি মহাশুন্যে তাকিয়ে আরেক শূন্যতার বুকে পুড়তে থাকবো 
পুড়তে থাকবো অনন্তকাল ধরে আর 
পুড়বে আমার অন্তঃসারশূন্য আত্মা, মন, মস্তিষ্ক ।
সমাপ্তি ঘটবে এক অসীম শূন্যতার আরেক শূন্যতার বুকে।
শুন্যতার সমাপ্তি
শ্রাবনী 
ভেতরটা কেমন অন্তঃসারশূন্য ।
মরুভূমি যেমন –
খাঁ খাঁ রোদ্দুরে বালুরাশির আগুনসম উত্তাপে
ঝলসে যাওয়ার মতো একটা পতঙ্গও চোখে পড়ে না
পূর্বে, পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে,
যেদিকেই তাকাই না কেন, শুধু শুন্যতা আর শুন্যতা!
দৃষ্টির সীমানায় ঠেকে শুধুই বালুরাশি, উত্তপ্ত বালুরাশি।
আমার ভারি সাধ জাগে এই উত্তাপ ছু…Read More
Romana Rohomoti Shraboni and বিষণ্ন সুমন are now friends
আমি কিছু কথা জমিয়েছি 
রোমানা শ্রাবনী 
আমি কিছু কথা জমিয়েছি 
তোমাকে বলবো বলে খুব যত্নে জমিয়ে রেখেছি 
হয়তো সেসব কথা দূর্বা ঘাসের ডাটার মতন শক্ত
কিংবা বন গাঁদার ফুলের মতো তিক্ত 
ছিঁড়ে যাওয়া মেঘের মতো নরমও হতে পারে 
হতে পারে ঘর ভাঙ্গা পাখির মতো অসহায়।
যা খুশি হোক, আমি জমিয়েছি, 
খুব যত্নে জমিয়ে রেখেছি 
দোয়েলের ঝরে যাওয়া সাদা পালকের গায়ে লিখে লিখে 
একদিন পাঠাবো তোমার ঠিকানায়
হয়তো তুমি অব্দি পৌঁছবে না তা 
আমার ডাকপিয়নের ডানা যে ভাঙা!
অনন্ত আকাশ পাড়ি দেবার ক্ষমতা নেই তার।
আমার বিশ্বাস তুমি করুণা করবে 
আমার আহত ডাকপিয়নের ওপর জুলুম করবে না 
স্ব-চেষ্টায় আপন করে নেবে আমার পাঠানো কথাগুলো 
আমার জমানো কথাগুলো।
আমি কিছু কথা জমিয়েছি
রোমানা শ্রাবনী 
আমি কিছু কথা জমিয়েছি
তোমাকে বলবো বলে খুব যত্নে জমিয়ে রেখেছি
হয়তো সেসব কথা দূর্বা ঘাসের ডাটার মতন শক্ত
কিংবা বন গাঁদার ফুলের মতো তিক্ত
ছিঁড়ে যাওয়া মেঘের মতো নরমও হতে পারে
হতে পারে ঘর ভাঙ্গা পাখির মতো অসহায়।
যা খুশি হোক, আমি জমিয়েছি,
খুব যত্নে জমিয়ে রেখেছি
দোয়েলের ঝরে যাওয়া সাদা প…Read More
আমরা ছোটলোক 
শ্রাবনী 
ভাইসা'ব,
আমরা নিচের তলার লোক !
আমার গালে মাংস নেই, আছে উঁচিয়ে থাকা হাড়
চোখের কোটর শুকিয়ে গেছে, জলের হাহাকার।
বুকের পাঁজর 'পষ্ট দেখো গুনতে পারো নাকি 
চুপসে যাওয়া পেটেও এখন পাথর বেঁধে থাকি।
সুধোও তুমি, "এই পেটে কি খাবার আঁটে?"
আমরা ছোটলোক!
আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।
ভাইসা'ব,
আমরা নিচের তলার লোক!
শীত লাগে না, রোদ লাগে না, বৃষ্টি গায়ে মাখি 
শুয়ে শুয়ে চালের ফুটোয় রাতের আকাশ দেখি!
তোমার মতো টাকার পাহাড় আমার কুঁড়ে'য় নাই 
ঘাম ঝরিয়ে আমরা সবাই দিন আনি দিন খাই।
তেলে-ঝালে স্বাদের খাবার আমরা কি আর জানি 
আলু সেদ্ধয় লঙ্কা ডলে নুন ভাতে ঢালি পানি।
 সুধোও তুমি, "এই পেটে কি খাবার আঁটে?"
আমরা ছোটলোক!
আমার ভাগের সকল খাবার তোমার একার হোক।
আমরা ছোটলোক
শ্রাবনী 
ভাইসা’ব,
আমরা নিচের তলার লোক !
আমার গালে মাংস নেই, আছে উঁচিয়ে থাকা হাড়
চোখের কোটর শুকিয়ে গেছে, জলের হাহাকার।
বুকের পাঁজর ‘পষ্ট দেখো গুনতে পারো নাকি
চুপসে যাওয়া পেটেও এখন পাথর বেঁধে থাকি।
সুধোও তুমি, “এই পেটে কি খাবার আঁটে?”
আমরা ছোটলোক!
আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।
ভাইস…Read More
অলীক দেশের চন্দ্রদ্বীপ 
 শ্রাবনী 
অলীক দেশের স্বপ্নবাসী; একলা যাযাবর 
রূপসাগরের কোলের কাছে চন্দ্রদ্বীপেই ঘর।
দ্বীপের গহীন অন্তরালে অশ্বথ গাছের শাখে 
লতায় পাতায় ঘর বুনেছি হলদে পাখির পাখে।
বুনো কলার লম্বা গাছে বজরা সেজে রোজ 
একলা ছুটি সাগর চিড়ে , কিসের করি খোঁজ?
কার আশাতে বুক বেঁধে রই নি'জন দ্বীপের 'পর -
কে বা আমার সঙ্গ দিবে, কে বাঁধিবে ঘর ?
চন্দ্রদ্বীপের অশ্বথ গাছে লতায় বাঁধা ঘরে 
মস্ত চাঁদের ঠান্ডা আলো আপনি ঝরে পড়ে ,
সেই আলোতে স্নান করি রোজ মধ্যরাতের পর-
রূপসাগরের বিশাল বুকে একলা যাযাবর।
দীর্ঘ দিনের প্রহর কাটাই ঢেউয়ের ফেনা গুনে 
জলের বুকে গল্প লেখি মেঘের কথা শুনে।
দ্বীপের সকল গাছের কাছে জমিয়ে রাখি সুখ 
মস্ত চাঁদের আলোয় দেখি সাগর জলে মুখ।
হলদে পাখির আস্কারাতে আলতো ছুঁয়ে জল 
চাঁদের আলোয় সাগর জলে স্নানের কোলাহল,
অলীক দেশের চন্দ্রদ্বীপে এখন মধ্যরাত, 
স্নানের শেষে গুমোট মেঘের হঠাৎ বৃষ্টিপাত!"
অলীক দেশের চন্দ্রদ্বীপ
 শ্রাবনী 
অলীক দেশের স্বপ্নবাসী; একলা যাযাবর
রূপসাগরের কোলের কাছে চন্দ্রদ্বীপেই ঘর।
দ্বীপের গহীন অন্তরালে অশ্বথ গাছের শাখে
লতায় পাতায় ঘর বুনেছি হলদে পাখির পাখে।
বুনো কলার লম্বা গাছে বজরা সেজে রোজ
একলা ছুটি সাগর চিড়ে , কিসের করি খোঁজ?
কার আশাতে বুক বেঁধে রই নি’জন দ্বীপের ‘পর –
কে বা আমার…Read More
সুখ 
শ্রাবনী 
চন্দ্রলোকের শীতল ছায়ায় 
সুখের আলো ঠিকরে আসে 
হাত বাড়িয়ে ধরতে গেলেই 
ঊর্ধপানে আপনি ভাসে।
ঘোর লাগানো ঠান্ডা আলো, ঠান্ডা বাতাস; 
এই বুঝি সুখ আনছে কিনে 
অন্ধ আমি ধরতে না পাই,
দেখতে না পাই চক্ষু বিনে।
সুখ... সুখ... হায় সুখ কারে কয়?
কার ঘরে সুখ বসত করে?
কে-ই বা কোথায় সুখের আশায় -
বুক চাপড়ে ধুঁকে মরে?
বৃথা এ আশা, সুখের আশা 
সুখ কি আর হয় রে আপন?
হয় না আপন; ছল করে সুখ
আপন করে মরণ কাফন।
সুখ
শ্রাবনী 
চন্দ্রলোকের শীতল ছায়ায়
সুখের আলো ঠিকরে আসে
হাত বাড়িয়ে ধরতে গেলেই
ঊর্ধপানে আপনি ভাসে।
ঘোর লাগানো ঠান্ডা আলো, ঠান্ডা বাতাস;
এই বুঝি সুখ আনছে কিনে
অন্ধ আমি ধরতে না পাই,
দেখতে না পাই চক্ষু বিনে।
সুখ… সুখ… হায় সুখ কারে কয়?
কার ঘরে সুখ বসত করে?
কে-ই বা কোথায় সুখের আশায় –
বুক চাপড়ে ধুঁকে মরে?
বৃথা এ…Read More
Romana Rohomoti Shraboni and ভাস্কর are now friends
Romana Rohomoti Shraboni and Syed Farah are now friends
"আমার পরিচয়"
রোমানা রহমতি শ্রাবনী 
আমি বাংলা মায়ের গর্ভরত্ন নাড়িছেড়া ধন
আমি রাজপথ ভেজা র*ক্ত, আমি সত্যের দহন।
আমি জানা অজানার সহস্র নামে গর্জে ওঠা কন্ঠস্বর 
আমি জলন্ত চিতা "তাহাদের" আমি অন্ধকার কবর।
আমি জা*লিমের উন্মুক্ত বুকে উদ্ধত ত*রবারি 
আমি স*ন্ত্রাসের বিনাশে গনগনে আগুণ দক্ষযজ্ঞ বারোয়ারি 
আমি হতাশার মুখে আলো জ্বেলে আসা ডানহাতি মশাল 
আমি সংকট মুখে একফোঁটা জল সমুদ্র সুবিশাল।
আমি হাহাকার আমি চিৎকার আমি করুণ আর্তনাদ 
আমি নির্বিচারে হ*ত্যার মুখে যেচেপড়ে সাধি বাধ 
আমি আগুনের বুকে নীলমণি শিখা; উত্তাপে জ্বলে বুক 
আমি ধরণীর বুকে সূর্যের আলো, মায়ের কাছে সুখ।
আমি বাবার চোখের করুণ দৃষ্টি, দুই পাঁজরের হাড়
আমি সত্যপথের অশ্বারোহী, মিথ্যার হাহাকার 
আমি পাপড়ি দোলানো আগুন-পুষ্প, "তাঁহাদের" পুড়ি ঘর 
আমি যু*দ্ধরূপে স্বৈ*রাচারীর দুই কাঁধে করি ভর।
আমি বায়ান্ন, আমি একাত্তর, আমি যোদ্ধা আমি বীর 
আমি শত সংকটে নুয়ে পড়ি না'ক, চির উন্নত মম শির।
আমি করি না'ক ভয় মরণে, সমর-সম্মুখে দাঁড়াই একা 
আমি"বিদ্রোহী"; আমি সেই নজরুলের হাতে লেখা।
আমি শক্তি, আমি সম্ভাবনা, আমার নেই কোনো শেষ 
আমি শত আঘাতেও মাথা তুলে দাঁড়ানো একটি বাংলাদেশ।
“আমার পরিচয়”
রোমানা রহমতি শ্রাবনী 
আমি বাংলা মায়ের গর্ভরত্ন নাড়িছেড়া ধন
আমি রাজপথ ভেজা র*ক্ত, আমি সত্যের দহন।
আমি জানা অজানার সহস্র নামে গর্জে ওঠা কন্ঠস্বর
আমি জলন্ত চিতা “তাহাদের” আমি অন্ধকার কবর।
আমি জা*লিমের উন্মুক্ত বুকে উদ্ধত ত*রবারি
আমি স*ন্ত্রাসের বিনাশে গনগনে আগুণ দক্ষযজ্ঞ বারোয়ারি
আমি হতাশার মুখে আলো জ্বেলে আসা ডান…Read More
Romana Rohomoti Shraboni and Alock are now friends
বিবাক 
শ্রাবনী 
আমার নামে একটা নতুন শোকের মিছিল হোক 
আমিই নাহয় ঝরা পাতার বয়স গুনতে থাকি 
শুন্য চোখের দেহগুলোও সেই মিছিলের হোক 
পাতার গায়ের বৃদ্ধরেখায় বয়স লিখে রাখি।
আমার নামে নতুন কোনো মামলা জারি হোক 
আমিই নাহয় ফুলের বুকে আ*ঘাত হানতে থাকি 
মামলা লড়ে হারতে থাকুক শুষ্ক দু'খান চোখ 
ফুলের গায়ে দু*ষ্কৃতীদের মুখের ছবি আঁকি।
আমার নামে রোজ বিকেলে বিচার সভা হোক 
কুড়িয়ে পাওয়া ভাঙা কফিন আগলে বুকে রাখি 
বিচার সভায় উঠতে থাকুক মিথ্যে বলার ঝোঁক 
ভাঙা কফিন বুকে ধরে নিরব চেয়ে থাকি।
আমার নামেই নিত্য নতুন গুজব শুরু হোক 
খু*ন করেছি নিজের হাতে হলদে ডানার পাখি 
চোখের নিচের কালিই বলুক পাখি খু*নের শোক 
বিবাক আমি খু*নের দায়ে কারাবাসেই থাকি।
বিবাক
শ্রাবনী 
আমার নামে একটা নতুন শোকের মিছিল হোক
আমিই নাহয় ঝরা পাতার বয়স গুনতে থাকি
শুন্য চোখের দেহগুলোও সেই মিছিলের হোক
পাতার গায়ের বৃদ্ধরেখায় বয়স লিখে রাখি।
আমার নামে নতুন কোনো মামলা জারি হোক
আমিই নাহয় ফুলের বুকে আ*ঘাত হানতে থাকি
মামলা লড়ে হারতে থাকুক শুষ্ক দু’খান চোখ
ফুলের গায়ে দু*ষ্কৃতীদের মুখের ছবি আঁ…Read More
ভালোবাসা মানে 
 শ্রাবনী 
ভালোবাসা মানে মায়ের শাসন 
আটা মাখা হাতে মার 
ভালোবাসা মানে বাবার বকুনি 
গাল ফুলে মুখ ভার।
ভালোবাসা মানে আদরে শাসনে 
উষ্ণ মায়ের কোল 
ভালোবাসা মানে বাবার কাঁধে 
কচি মুখে আধো বোল।
ভালোবাসা মানে ভাইয়েতে বোনেতে 
হুটোপুটি মারামারি- 
লজেন্স বিস্কুট ভাগাভাগি শেষে 
আঙুলে আঙুলে আড়ি।
ভালোবাসা মানে ছোট ছোট হাতে 
রং পেন্সিলে আঁকা 
ভালোবাসা মানে পরিবার মিলে 
আলু-ভাতে সুখে থাকা।
ভালোবাসা মানে ঈদের জামা 
জরিয়ে রাতের ঘুম 
ভালোবাসা মানে ছেলেবেলার সেই 
লুকোচুরি খেলার ধুম 
ভালোবাসা মানে পেন্সিলে আঁকা 
কলস, ছাতা আর মই
ভালোবাসা মানে বইয়ের পাতায় 
"কাজলা দিদি কই?" 
ভালোবাসা মানে টিফিনের ফাঁকে 
শেষ বেঞ্চে গাওয়া গান 
ভালোবাসা মানে বোর্ডে লেখা 
সমীকরণের মান।
ভালোবাসা মানে হঠাৎ বুঝে ওঠা 
বড় হয়ে গেছি বেশ 
ভালোবাসা মানে ফেলে আসা সেই 
মমতাদির কালো কেশ। 
ভালোবাসা মানে আরো বড় হওয়া 
সুভা থেকে কল্যাণী 
ভালোবাসা মানে বিদ্রোহী কবিতা 
নজরুলের তেজী বাণী।
ভালোবাসা মানে বড় হয়ে যাওয়া 
শৈশব ফেলে আসা 
ভালোবাসা মানে 'মা বাবার চোখে 
দেখেছিলাম আলো-আশা'।
ভালোবাসা মানে
 শ্রাবনী 
ভালোবাসা মানে মায়ের শাসন
আটা মাখা হাতে মার
ভালোবাসা মানে বাবার বকুনি
গাল ফুলে মুখ ভার।
ভালোবাসা মানে আদরে শাসনে
উষ্ণ মায়ের কোল
ভালোবাসা মানে বাবার কাঁধে
কচি মুখে আধো বোল।
ভালোবাসা মানে ভাইয়েতে বোনেতে
হুটোপুটি মারামারি-
লজেন্স বিস্কুট ভাগাভাগি শেষে
আঙুলে আঙুলে আড়ি।
ভালোবাসা মানে ছোট ছোট হা…Read More
Romana Rohomoti Shraboni changed their profile picture
Romana Rohomoti Shraboni and ইহতেমাম ইলাহী are now friends
Romana Rohomoti Shraboni and মিহির চৌধুরী ইমন are now friends
সত্যালাপন 
~রোমানা রহমতি শ্রাবনী
চাইলে তুমি শূলের আঘাত দিতেই পারো,
যে দু'চোখে সত্য-জলের নিত্য ঢেউ ওঠে 
সেই বাগানে আগুনও তুমি দিতেই পারো,
যে বাগানে ভোরের আলোয় সত্য-ফুল ফোটে।
চাইলে পারো রামদা হাতে মারতে ভীষণ চোট 
বিবাক আমি লিখি বড়জোর দুয়েকটা ফুটনোট।
আমি বিবাক, বধির, সম্মুখ সারির আর্দশ দর্শক 
চেয়ে চেয়ে সবটা দেখে টুকে রাখি নোটে 
ভয় পেয়ো না, বলেছিই তো অধম আমি 
কিচ্ছু করার ক্ষমতা নেই মোটে।
ক্ষমতা নেই কথা তা নয়, বড্ড ভীতু প্রাণ 
বিবাক আমি তাও মিথ্যে; ছোটে না জবান 
বধির? উঁহু শুনি সবই। একটু যদি ভণিতাই না করি-
তবে যে তোমার সকল কারসাজিতে আমিই শেষে মরি।
তুমি রাজ্যের মহাবীর, উদ্ধত দুই বাহু 
ক্ষমতা তোমার কত!
আমি সাধারণ, রাজ্যের প্রজা 
টু শব্দেও অপরাধ আমারই শত।
তুমি বীর, শাসন করার ক্ষমতা তোমার অসীম 
শোষণের ভারে প্রজাদের যায় প্রাণ 
মিথ্যাও বলো রাজ্য লুটের পাটে 
রাজ্যের সব জৌলুস ম্রিয়মাণ।
আমারই বা কি আসে যায়, 
কিই বা করি একা হাতে 
বিবাক সেজেই দেখতে থাকি সব 
পাই যদি আরো দুয়েক জনা সাথে।
তুমি তোমার কর্ম জারি রাখো 
আমার কথায় কান দিও না মোটে 
কতটুকু আর লিখতে পারি বলো -
চার ইঞ্চির কয়েকটা ফুটনোটে?
তোমার বিচার করারও নেই কেউ 
মহাবীর তুমি রাজ্যের ছানি-চোখে 
ছয় শব্দের নোটেরও নেই ভ্যালু 
বিবাক, বধির আমিও সেই শোকে।
থাক সেসব কথা, সমাধানে আসি 
তুমি চালাও তাণ্ডবলীলা, আমিই পড়ি ফাঁসি।
সত্যালাপন
~রোমানা রহমতি শ্রাবনী
চাইলে তুমি শূলের আঘাত দিতেই পারো,
যে দু’চোখে সত্য-জলের নিত্য ঢেউ ওঠে
সেই বাগানে আগুনও তুমি দিতেই পারো,
যে বাগানে ভোরের আলোয় সত্য-ফুল ফোটে।
চাইলে পারো রামদা হাতে মারতে ভীষণ চোট
বিবাক আমি লিখি বড়জোর দুয়েকটা ফুটনোট।
আমি বিবাক, বধির, সম্মুখ সারির আর্দশ দর্শক
চেয়ে চেয়ে সবটা দেখে টুকে রাখি নোট…Read More