Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 4 years, 3 months ago

    “হৃদয়ে নিবেদন”

    নিভৃতে শুনি সদা অন্তর্ধানের ক্রন্দন,
    বাঁচতে চাওয়ার তীব্র আস্ফালন।
    বলে আমায় ওগো সাথী বাঁচাও মোরে,
    আমিযে বহেছি তোমায় যুগ-যুগান্তরে।
    লকলকিয়ে তুমি জুড়েছো সকলেরে,
    আমারই সব নকল-আসল আবদারে।
    কি নেবে তুমি খুঁজেছো তুমি তা নিজে,
    আজ পর হবো তবে কেন এই নিঠুর ক্ষণে!
    আসল-নকল বহি আমি আপন ধর্মজ্ঞানে,
    শুধালেনা তুমি উন্মাদনার বেড়াজালে পরে।
    চিৎকার করে আজ কাঁদি জীবন-মায়ায় বেঁধে,
    যাবো কেমনে বলো তোমায় একা করে!
    একই ডোরে বাঁধা মোরা জনম জনম ধরে,
    পর করিবে কে বলো আজব নিয়ম ভেঙে!

    (রুবা)
    ২৬/০৭/২২

    5
    4 Comments
Skip to toolbar