Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • Profile picture of নির্বোধ সুদীপ্ত

    আমি বলেছিলাম ভীষণ একা লাগছে!
    তুমি বুঝতে চাও নি,
    এত মানুষের ভিড়ে একা থাকার অর্থ।
    তুমি বুঝতে চাওনি, তুমি থাকলে
    চির সবুজের কোলাহলে পূর্ণ হয় আমার হৃদয়।

    আমি বলেছিলাম, আমি একদম ভাল নেই!
    তুমি বুঝতে চাও নি,
    আমি বলতে চেয়েছি আমি জানি তুমি ভাল নেই,
    তুমি বুঝতে চাওনি,
    আমার ভাল থাকার কারণ শুধু তুমি।

    তুমি বুঝতে চাও নি আরো অনেক কিছু!
    নক্ষত্রের মত বিশাল অথচ শিশিরের চেয়ে নমনীয়,
    আমার “অভিনাম!” আমার না বলা কথা!
    বুঝতে চাও নি কিছুই, কোন দিন!

    সূর্যের এত অহংকার কিসে জান?
    আমার বুকের ভালবাসা শোষন করে যার জন্ম,
    সেই সূর্যের অহংকার আমি!
    আমার মহাবিশ্বের মত বৃহৎ আর
    পরমানুর মত ক্ষুদ্র ভালবাসা,
    বুঝবে এমন সাধ্য আছে বল কার!

    তবে, সত্যিই আমি ভাল নেই
    একটুও ভাল নেই!

    14
    8 Comments
Skip to toolbar