-
রাত এখন ১০.৩২। হন্তদন্ত হয়ে ঘড়ির কাটায় চোখ রেখে আধো আলো অন্ধকারে ডুবে থাকা মোহন্তপুর স্টেশনে পা রাখে এক যুবক। ট্রেনের হুইসেল তখনো কানে আসে। পেট ভর্তি খাবার নিয়ে একে বেকে কালো অজগরের মত ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে। দূরে দারিয়ে ছুটে যাওয়া ট্রেনটার দিকে কিছুক্ষন তাকিয়ে সেই যুবক এক অপার্থিব দুঃখ অনুভব করে মনের কোনে। তারপর শরির এলিয়ে দেয় পলেস্তার খসে পরে প্ল্যাটফর্মের ব্যাঞ্চে। তার দৃষ্টি তখনো নিক্ষেপিত মোহন্তপুরের শেষ ট্রেনটার দিকে। স্টেশনে যা দুই একজন ছিল কাজের জন্য তারাও সব বেরিয়ে যাচ্ছে যুবকের পাশ দিয়ে। দেখতে দেখতে প্ল্যটফর্ম একদম জনশূন্য হয়ে পরে।
মিনিট ১০ এভাবে কেটে যাওয়ার পরে তার মনে হয় এই পৃথিবীতে সে ছাড়া আর কোন মানুষের অস্বিত্ত্ব নেই। প্ল্যাটফর্মের আলোআধারি ছারিয়ে তার চোখে ধরা দেয় একাদশির চাঁদের সৌন্দর্য্য। সেদিকে তাকিয়ে সে ভাবে তার অতিত, বর্তমান আর ভবিষ্যতের কথা। প্ল্যাটফর্মের পাশে ফুটে থাকা বুনো ফুলের বেদনার্ত নীলাভ সৌন্দর্য তাকে আরো বেশি একা করে দেয়। যদিও সে জানে এই রাতে এখানে কেউ আসবে না তার সাথে কথা বলতে। তবুও এই নিসংগতা আরো বেশি গাঢ় হয় চাঁদের আলো আর বুনো ফুলের নীলাভ রঙের মিশ্রণে। স্টেশনের বাইরে সারি ধরে দারিয়ে আছে সোনালু গাছ। আর তাতে ফুটে থাকা সহস্ত্র হলুদ ফুল মাঝে মধ্যেই বৈশাখী হাওয়ায় দুলে উঠে নিজেদের অস্বত্তিতের প্রমান দেয়। হঠাৎ হেটে যাওয়া ইঁদুর বা এই জাতীয় কোন প্রানী তার চিন্তায় খানিক ছেদ করে হাড়িয়ে যায়। এত নিসঙ্গগতা এত নিস্তব্ধতা সে কখনো অনুভব করে নি। সে নিস্তব্ধতার সমুদ্রে অবগাহণ করে চোখ বুঝে ক্লান্তিতে।
2 Comments

Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অরণ্য
@xoykumar
Abcde gh.
@abcdegh
রবিউল আলম মাজেদ
@majed1997
ফরহাদ আহমেদ
@forhad2004
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
abrar
@abrar
Shahed Biplob
@shahedbiplob


অনন্য! এমন নিস্তব্ধতায় হারাই না অনেকদিন। আগের মত সাহস হয়না।