-
এরপরে নির্বাক কেটে গেল অনেকটা সময়। কারো মধ্যে কোন কথা নেই। শুধু সিগারেট জ্বলে চলল একেরপরে এক। ভোর ৪টা বাজতে মিনিট ১৫ বাকি। লোকটি উঠে গেল। যুবক বসে রইল সেখানেই। মিনিট ১০ পরে লোকটি ফিরে এলো। হাতে কিছু কাগজ। যুবকের পাশে বসে বললেন, আপনি যে ট্রেনটায় ঘর ছারবেন বলে বসে আছেন এই কাগজ গুলো সেই ট্রেনেরই ঘরের ঠিকানা। এই স্টেশনটার নাম মোহন্তপুর। মোহন্ত মানে সন্নাসী। সন্নাসী সেই হয় যার কোন মোহ বা মায়া থাকে না। তাই আমি যদি মোহের অন্ত কে মোহন্ত বলি তবে কি খুব ভুল হবে? এই স্টেশনে তারাই রাত কাটায় যাদের মোহ কিংবা মায়ার অন্ত হয়ছে। তাই এই স্টেশনটার নাম মোহন্তপুর। আচ্ছা আপনার ট্রেনের সময়তো প্রায় হয়ে এলো আর দুটো সিগারেটই অবশিষ্ট পরে আছে। এই রাত আর আমার কাছে ফিরে আসবে না। আমিও আর কোন রাতে আপনাকে বিরক্ত করতে আসব না। তাই চলুন আমরা এই বিদায়কে নাহয় ধোঁয়া দিয়েই উৎদযাপন করি। এরপরে না যুবক কোন কথা বলল না মধ্যবয়সি লোক। শুধু সার্বজনীন লাইটারটা দুজনের মুখ ভর্তি ধোয়া দিয়ে গেল।
13 Comments

Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অরণ্য
@xoykumar
Abcde gh.
@abcdegh
রবিউল আলম মাজেদ
@majed1997
ফরহাদ আহমেদ
@forhad2004
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
abrar
@abrar
Shahed Biplob
@shahedbiplob


এগিয়ে যান