Profile Photo

Sayed Mohammad FaridOffline

  • sayedmohammadfarid
  • মাটি ও মানুষের গান-

    সবাই বলে প্রকৃতি কত সুন্দর,
    আমি বলি, তার চেয়েও রূপসী তুমি—
    আমার প্রিয় মাতৃভূমি।
    বহু জাতি, বহু আত্মা, শত মতবাদ,
    তবুও এক সুতোয় বেঁধে রেখেছে আমাদের—
    হৃদয়ের মূল ভিত্তি, এই জাতীয়তাবাদ।
    আন্দোলন আর সংগ্রাম তো আমার অধিকার,
    গণতন্ত্রের আসল সৌন্দর্যই হলো—
    ভয়ে জড়সড় না হয়ে, প্রাণখুলে কথা বলার।
    সবকিছুর…Read More

    4
    8 Comments
  • Profile Photo
    Hafizur Rahman shakil
    @shakilahamed72gmail-com
  • Profile Photo
    Kazi Adam
    @kaziadam
  • পাঠকহীন কবিতা
    তুমি পাশে নেই—
    তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
    কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
    তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
    সবুজ প্রকৃতি, নীল আকাশ,
    কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
    কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
    ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
    সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
    সময়ের অপচয় আর ক্লান্তির…Read More

    6
    12 Comments
    • প্রিয় মানুষকে কবিতার পাঠক নয়, কবিতারই অংশ করে ফেলেছেন। ভাবনাটা সুন্দর।

    • সেই একমাত্র পাঠিকার অভাবই আজ আপনাকে শত শত পাঠক/পাঠিকা এনে দিয়েছে! সুন্দর কবিতা!

    • আপনার এই লেখাটিতে বিরহ আর অপেক্ষার যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে শেষ অংশে স্মৃতির পাতায় খুঁজে পাওয়ার আকুতি বেশ মুগ্ধকর। শব্দের বুনন আরেকটু নিবিড় করার সুযোগ থাকলেও প্রতিটি চরণে অনুভূতির যে সততা আছে তা পাঠককে নিজের অজান্তেই অন্য জগতে নিয়ে যায়। আপনি নিয়মিত কলম চালিয়ে যান, কারণ আপনার এই সুন্দর প্রকাশের অপেক্ষায় আমরা সব সময় থাকব।

    • “তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ”প্রিয়জনকেই যে সৃষ্টির মূল উৎস বানিয়েছিলেন এইটা মন ছুঁইয়া গেলো☺️

    • আপনার লেখা কবিতাটা খুব ছোঁয়ার মতো আর ইমোশনাল, পড়ে বেশ ভালো লাগলো। আপনি যদি গ্রুপের অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করেন, তবে আমাদের এই আড্ডাটা আরো প্রাণবন্ত হয়ে উঠবে।

    • পাঠকহীন পাতায়ও প্রিয় মানুষের অনুপস্থিতি এক অনন্ত কবিতা হয়ে বেঁচে থাকে……🖤🖤

    • পাঠক বিহীন কবিতা দারুণ তবে আপনি একটিভ বন্ধুদের কাছে গিয়ে রিএকশান কমেন্ট করবেন তাহলে আপনার কবিতা পাঠক বিহীন থাকবেনা।

  • পাঠকহীন কবিতা
    তুমি পাশে নেই—
    তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
    কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
    তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
    সবুজ প্রকৃতি, নীল আকাশ,
    কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
    কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
    ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
    সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
    সময়ের অপচয় আর ক্লান্তির…Read More

    2
    2 Comments
    • Sayed Mohammad Farid, আপনার লেখায় একাকীত্বের যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনুভূতির তীব্রতা বাড়াতে মাঝের কিছু বর্ণনায় সামান্য নতুন শব্দ যোগ করার কথা ভাবতে পারেন। আমাদের এই গ্রুপে অন্য সদস্যদের লেখাতেও লাইক বা কমেন্টের মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানালে আমাদের এই লেখালেখির আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • Sayed Mohammad Farid, লেখাটা পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু আপনার শব্দগুলো অদ্ভুত সুন্দর আর গভীর।

  • মফস্বল”

    বাজার গরম,কথায় কথায়
    নিত্যপন্যের দাম
    বিদেশ পন্য নয় শুধু
    দেশি পন্যেও বদনাম।
    তেলের বাজার বেজায় গরম
    গাড়ী চড়ে কয়,
    বাড়তি ভাড়া গুনতে হবে
    পায়ে হাঁটা কি সয়?
    কথায় কথায় বাড়ছে যে দাম
    দেখার যে কেউ নাই,
    মানছেনা কেউ আইনের বালাই
    যার যেমন ইচ্ছে তাই।
    দেশটা চলে কেমন করে?
    জানার উপায় নাই,
    বোকা জনতা,নাচছে পুতুল
    যেন রশি বাধা লাটাই।

    2
    5 Comments
    • দাম বাড়ে, কিন্তু সাধারণ মানুষের আয় তো সেভাবে বাড়ে না।

    • আপনার লেখা ‘বোকা জনতা, নাচছে পুতুল’ পঙক্তিটি বর্তমান সময়ের অস্থিরতাকে খুব গভীর উপলব্ধিতে ফুটিয়ে তুলেছে যা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের চিত্রগুলো যেভাবে সহজ ভাষায় তুলে ধরেছেন, তা অব্যাহত রাখলে আপনার লেখনী ভবিষ্যতে আরও অনেক হৃদয় ছুঁয়ে যাবে।

    • Sayed Mohammad Farid, “দেশটা চলে কেমন করে?” লাইনটা বর্তমান পরিস্থিতির সাথে একদম হুবহু মিলে গেছে। আপনি কি মনে করেন সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর কোনো কার্যকর উপায় আসলেই আছে?

    • রশি বাঁধা নাটাই আমরা।

  • “বেকার”

    হৈ চৈ চিৎকার
    বেজায় গরম সর্দার।
    এমনি করে থাকা যায়?
    কর্ম করেে আমরা খাই।
    দুদিন ধরে কর্ম নাই-
    সওদা পাতি ঘরে নাই’
    সাওয়াল দুটোর
    বেজায় পীড়া
    বৈদ্যি নেবার যোগাড় নাই।
    গরীব কেন বানায় খোদা?
    তামাশা দেখার কি দরকার?
    পয়সাওয়ালার এ দুনিয়া
    গরীব দেখার কে আবার?
    গতর খাটি,চাইনা ভিক্ষা
    কাজ দাও, আমরা বেকার!

    4
    7 Comments
    • সাধারণ মানুষের বেঁচে থাকার কঠিন সংগ্রামের কথাগুলো এমন সহজ ছন্দে ফুটে উঠেছে যে তা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। কষ্টের দিনগুলোর এই বাস্তব চিত্রটি আমাদের সমাজের অনেককেই মনে করিয়ে দেয়, তাই আপনার লেখনী চালিয়ে যাওয়ার এই ধারাটি সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক।

    • কথ্য ভাষার ব্যবহার কবিতাটাকে আরও আপন আর বাস্তব করে তুলেছে।

    • বেকারত্বের এই আর্তনাদ সমাজের বিবেককে নাড়া দিক…🖤

    • লেখাটা পড়ে খুব খারাপ লাগছে, বাস্তব চিত্রটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো সহজ পথ কি আমাদের জানা আছে?

    • এদেশে বেকারত্বের অভিশাপ কবে ঘুচবে।

  • শরতের নীল আকাশ

    শরতের নীল আকাশ—
    যেন মায়ের নীল শাড়ির
    মায়াময় আঁচল!

    কাশফুলের শুভ্রতায়
    মন হয়ে আসে শীতল,
    শিউলির মিষ্টি সুবাসে
    ভরে ওঠে সকাল।

    দূর মসজিদের আজানের ধ্বনি
    ভেসে আসে নীরব প্রহরে,
    মেঠো পথের ধুলোর সাথে
    শরৎ মেশে হৃদয়-ঘরে।

    আনন্দ আসে, বেদনা আসে,
    স্মৃতিরা জাগে অহরহ;
    হাসির আড়াল, অশ্রুর মাঝে
    জমে থাকে কত বিরহ!

    দিন ফুরাবে, ঋ…Read More

    3
    5 Comments
    • Sayed Mohammad Farid, ‘মায়ের নীল শাড়ির মায়াময় আঁচল’—এই উপমাটি হৃদয়ে এক গভীর প্রশান্তি ও মমতার ছোঁয়া দিয়ে গেল। এমন সুন্দর অনুভূতির নিয়মিত চর্চার পাশাপাশি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা মন্তব্য করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত ও সচল রাখার অনুরোধ রইল।

    • দূর মসজিদের আযানের ধ্বনি সুমধুর ধ্বনি।

    • শরৎকে শুধু দেখেননি, অনুভবও করেছেন…………… চমৎকার লেখনী।

    • শরতের আকাশকে মায়ের নীল শাড়ির আঁচলের সাথে আপনার এই তুলনাটা একদম অন্যরকম ছিল। লেখাটা পড়তে পড়তে মনের ভেতর দারুণ একটা স্নিগ্ধতা কাজ করছে।

  • Profile picture of Sayed Mohammad Farid

    Sayed Mohammad Farid changed their profile picture

    4
    5 Comments
  • শরতের ডাকে
    কাশবনের ফাঁকে
    আমি নতুন অতিথি
    জানাব মনের কথা
    তুলট এর পাতা
    ভরবে দিন- রাতি।

    6
    8 Comments
    • আপনাকে অশেষ অভিনন্দন ।

    • আপনার লেখাটি পড়তে খুব ভালো লাগছে, বিশেষ করে ‘কাশবনের ফাঁকে আমি নতুন অতিথি’ লাইনটি বেশ ছন্দময় এবং দৃশ্যপটটি মনের মাঝে দারুণভাবে গেঁথে যায়। আপনি চাইলে এই আবেগের সাথে প্রকৃতির আরও কিছু রঙের বর্ণনা যোগ করে লেখাটিকে আরও বড় করতে পারেন। আপনার লেখনীর এই মুগ্ধতা যেন সবসময় অটুট থাকে এবং আপনি নিয়মিত আরও সুন্দর সব কাজ আমাদের উপহার দিয়ে যান।

    • “তুলট এর পাতা ভরবে দিন-রাতি”— আপনার নিয়মিত উপস্থিতি কামনা করছি

    • রতের কাশফুলের দোলায় নতুন অতিথির মনের কথা তুলটের পাতায় হয়ে উঠুক মায়াবী কবিতা….🖤

    • Sayed Mohammad Farid, আপনার এই ছন্দগুলো পড়ে শরতের স্নিগ্ধতা একদম চোখের সামনে ভেসে উঠল। লেখাটা বেশ চমৎকার হয়েছে এবং খুব ভালো লাগল।

Skip to toolbar