Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • Profile picture of সাব্বির হোসেন।

    সাব্বির হোসেন।

    2 months, 4 weeks ago

    [“ছদ্মবেশী বসন্ত”]

    বসন্ত নয়
    আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা।
    তখনও চিনিনি তার পায়ের শব্দ।
    ভেবেছিলাম—
    অনেকগুলো বর্ষা শেষ হয়েছে,
    মেঘের ভার নেমে গেছে মাটিতে,
    শরতের সোনালি উষ্ণতা মিশিয়ে
    এলো বুঝি বসন্ত!
    দরজা খুললাম।
    হাওয়ায় ফুলের গন্ধ নেই,
    শুধু একটা চেনা ঠান্ডা স্পর্শ।
    চোখ তুলে দেখি—
    সে দাঁড়িয়ে আছে,
    চুপচাপ, নীরব,
    অথচ চোখে অদ্ভুত এক ভালোবাসা।
    অবহেলা।
    সে এসেছে আমাকে ভালোবেসে।
    কোনো ফুল নিয়ে নয়,
    কোনো প্রতিশ্রুতি নিয়ে নয়—
    শুধু নিজেকে নিয়েই এসেছে।
    যেন বলতে চায়,
    “আমিই তো তোর চিরকালের সঙ্গী,
    তুই যতবারই অন্য কিছু ভেবে দরজা খুলিস।”
    এখন আমি জানি,
    বসন্ত আসে না দরজায় কড়া নেড়ে।
    সে আসে হঠাৎ,
    আর চলে যায় হঠাৎ।
    কিন্তু অবহেলা থেকে যায়।
    ধীরে ধীরে,
    নিঃশব্দে,
    ভালোবেসে।
    সে আমার ঘরের কোণে বসে,
    চা-এর কাপে ঠান্ডা হয়ে যাওয়া চুমুকের মতো।
    সে আমার বিছানায় শুয়ে,
    রাতের নীরবতার মতো।
    সে আমার আয়নায় দেখা নিজের চোখের মতো—
    যেখানে কেউ আর তাকায় না।
    তবু সে ভালোবাসে।
    যেভাবে শুধু অবহেলাই পারে—
    পুরোপুরি, নিঃস্বার্থ,
    আর কখনো ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞায়।
    এখন দরজা বন্ধ করে দিয়েছি।
    বাইরে বসন্তের হাওয়া বয়ে যাক।
    ভিতরে আমি আর অবহেলা—
    দুজনে মিলে
    একটা পুরোনো, আরামের অন্ধকার তৈরি করছি।
    যেখানে আর কোনো ঋতু আসে না।
    শুধু আমরা থাকি।
    চিরকাল।

    [সাব্বির হোসেন।]

    5
    7 Comments
    • অবহেলাকে ভালোবাসা হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গি অনন্য!
      ছদ্মবেশী বসন্ত আসলে সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছে আপনার কলমে! প্রতিটি শব্দ যেন নিজের ভেতরের কোনো অচেনা কোণে আলো ফেলে, অসাধারণ লেখা!

    • আপনার এই কবিতাটি বিষণ্ণতার এক অত্যন্ত গভীর ও শৈল্পিক বয়ান। সাধারণত বসন্তকে আমরা প্রেম, নতুনত্ব আর সজীবতার প্রতীক হিসেবে দেখি, কিন্তু আপনি এখানে ‘অবহেলা’-কে এক অনন্য ও চিরস্থায়ী সত্তা হিসেবে চিত্রায়িত করেছেন। কবিতার প্রতিটি পরতে ফুটে উঠেছে এক ধরণের নিঃসঙ্গ কিন্তু ‘আরামের’ আত্মসমর্পণ।

    • আপনার এই কবিতাটি মূলত একাকীত্বের সাথে বন্ধুত্বের গল্প। বসন্তের ছদ্মবেশে আসা অবহেলার এই যে জয়গান, তা কবিতার শেষে এসে পাঠককে এক ধরণের অদ্ভুত প্রশান্তি দেয়—যেন বারবার ধোঁকা খাওয়ার চেয়ে অবহেলার সাথে চিরস্থায়ী বসবাসই শ্রেয়। আপনার কলম থেকে এমন আরও গভীর ভাবনার বহিঃপ্রকাশ প্রত্যাশা করি।

      অসাধারণ এই সৃষ্টিটির জন্য অভিনন্দন! আপনার লেখায় যে পরিমিতিবোধ এবং অনুভূতির সততা আছে, তা সত্যিই বিরল।

    • জীবনের সব ঋতু শেষে যখন অবহেলা সঙ্গী হয়, তখন তাকে বরণ করে নেওয়াই বোধহয় সবচেয়ে বড় লড়াই।

    • সাব্বির হোসেন, অভিনন্দন আপনাকে!

Skip to toolbar