Profile Photo

Shanendra RamenOffline

  • Shantanu-Bahadur-Ankur
  • বৃষ্টি💦

    উড়ছে পাতা, উড়ছে চুল
    এমন ধারার বৃষ্টিতে
    বজ্রপাতে পড়ছে কারা
    মরা গাছের বনটিতে ।।

    নদীর জলে বান উঠেছে
    বাধ ভেঙেছে ওপাড়ের
    কিচ্ছু দেখা যাচ্ছে না আর
    মুষলধারার বৃষ্টিতে।।

    5
    3 Comments
  • *
    আকাশ ছোয়ার স্বপ্ন সেদিন দেখেছিলো যে
    আজ সে অন্ধকারে হাঁহাকার করে

    *
    অন্যের সুন্দরে নিজেতেই মোরোনা
    কেন ভাবো, নিজেকে আয়নাতে দেখনা

    *
    আজও সে করে আছে তোমারি অপেক্ষা
    তুমি কি করে জানো, তোমায় ভালোবাসে ক’জনা?

    19-8-2021

    3
    1 Comment
  • আমি স্মৃতি

    আজ এই বারি ধারায়
    কদম ফুল ফুটে
    আকাশের পরে আকাশ দেখে
    মনটা কেমন করে।

    এ শূন্যতা কেমন?
    যাদের আমি দেখিনি,
    শুনিনি কখনো তাদের কথা
    তাঁদের স্মৃতির জাল বুনছি,
    কেন ভাবছি তাঁদের কথা?

    তারা কি কখনো ছিল এই ধরায়;
    যাদের এই স্মৃতিতে আমি আছি?
    তাতে কি আসে যায়
    এই স্মৃতি আমার,স্মৃতিতেই আমি থাকি।

    19-8-2021

    4
    2 Comments
  • তুমি বৃক্ষ হলে ফিরবো আমি রৌদ্র হয়ে
    বৃষ্টি জলে সঙ্গী হবে এক গুচ্ছ কদম হাতে?
    যদি নৃত্য করো আসবো আমি ছন্দ হয়ে
    চন্দ্র ছায়ায় বসবো সাথে রজনী কিবা মালতি হাতে।

    সময় যদি থমকে যেত আনন্দগুলোর মুহূর্তে
    দুঃখগুলো আসতো কখন অনুভবকে জাগাতে?
    আঁধার রাতের দ্বীপ যে তুমি আমার হৃদ়ের রাঙতারা
    জোনাক যেনো গাইছে আজও তোমার নামের নন্দিতা।।

    3/5/2022

    6
    4 Comments
  • মন্দাকিনীর মন্দ স্বভাব; যখন যারে পায়
    খুটিনাটি বিষয়-বস্তু লোকের পানে চায়
    দেখে কারে কিরম লাগে
    কেমন তার চুল
    কেমন তার ব্যাংক ব্যাল্যান্স আর
    বধূর রূপে গুন।।
    কোন বাড়িতে মরলো বুড়ো
    কোন বুড়িতে যায়
    কোন বালকের মন্দ স্বভাব
    মেয়ের পানে চায়,
    কার কত বিয়ের বয়েস ঠোঁটের আগায় থাকে
    কবেরাজি আর তাবিজ কবজ সঙ্গে নিয়ে ঘুরে।।
    মন্দাকি…Read More

    6
    3 Comments
  • কলেরার কয়েলে হয়েছে মোর সর্দি
    জানিনা কেন আলু-পাকোড়া খেলে হয় এলাৰ্জি
    জোৎস্না রাতে আমি,কেন হই অন্ধ
    কাল রাতে পেয়েছিলাম পঁচা ডিমের গন্ধ।

    রাত জাগা পাখিটারে উড়াতে চায় এই মন
    নদীর জলে বর্শা ফেলে নাচতে চায় অবিরল,
    ব্যাঙ ভাজি হয় ভাই কাগজেতে পেঁচিয়ে;
    জল হবে কেরোসিন ডোবা থেকে আনিয়ে।

    20-8-2021

    5
    2 Comments
  • ভাল্লাগেনা

    আপন খেয়ালে ভাসছি আমি
    সৃষ্টি-ছাড়া রৌদ্দুরে
    নাই কোনো তাল, হচ্ছি মাতাল
    ভাল্লাগেনা স্লোগানে।

    নাই কোনো সুখ,নাই যেন দুঃখ
    এমনধারার উল্লাসে
    তবু কেন ভাসছি আমি
    ভাল্লাগেনা স্লোগানে?

    পড়াশুনায় ভাল্লাগেনা;
    স্কুলে তে যাইতে
    খেলাধুলায় ভাল্লাগেনা;
    বন্ধুর সাথে ঘুরতে,

    ‘ভাল্লাগেনা ভাল্লাগেনা’
    ভাল্লাগেনা আর বলতে,
    ভ…Read More

    4
    1 Comment
  • এই এত রাতে খদ্দের পাওয়া যাবে না জেনেও ট্যাকসিতে বসে আছি। এই বড়ো রাস্তায় আমার মতো অনেকেই তাদের গাড়ি থামিয়ে বসে আছে। হালকা শীত শীত ভাব আছে আজকের দিনে। গায়ে চাদর জড়িয়ে অভ্যেস মতো মুঠোফোনে রেডিও শুনছিলাম। একটা ভৌতিক অনুষ্ঠান হচ্ছে।
    ঘটনা এইরকম, লোকটা রাতে বাড়ি ফিরছিলো মাছ নিয়ে। জন্যশূন্য রাস্তায় হটাৎ পেছন থেকে কেউ মাছটা টেনে ধরে…
    এইযে যাবেন নাকি?…Read More

    4
    2 Comments
  • “আমার মনে করেছিলে এক আলোর সঞ্চার
    রাঙিয়ে তুল্লে দিয়ে অসংখ রঙে এ জীবন ভার
    সূর্য সমান দূরত্ব যদিও;আমিও সূর্যমুখী
    দেবতা মোর করি সমর্পন,তোমায় আমি নমি।।”

    18/1/2022

    4
    2 Comments
  • আমার রাজ্য

    দিনের সাথে সন্ধ্যা নামে
    প্রিয় তোমার অপেক্ষায়
    কদম ডালে হুতুম পেঁচা ঝিমোয় বসে দুপুরটায়
    ঝড়া পাতার সাহিত্যে আজ
    মৃত্যুপুরীর নৃত্যটায়
    রাজ্য আমার ভাসছে আজও
    আজব রাজার ভাব ধারায়।।

    কিন্তু আমি বিষন্নতায়
    ভুগছি কেনো বাষ্প-জল
    রৌদ্র আমায় দিচ্ছে আলো হচ্ছি যেনো নিশাচর
    গভীর জলের মৎস মানব
    সূর্য দেখে অবা…Read More

    5
    1 Comment
  • স্থির প্রকৃতি বিষন্ন হৃদয় রৌদ্র হাওয়া করছে গান হুলোর নাচে তবলা বাজে অস্থিরতার জলোচ্ছ্বাস বিকেল যখন হচ্ছে তব একলা ঘরে থাকছি হায়
    খেলরা মাঠে শৈশব হাসে জানালার ধরে দুচোখ যায়।

    কৃষ্ণচূড়া গাছের কাছে খেলছে আজও রংধনু
    আমি কেনো বাধ্য তবে মনের আমি দাস্য নই।।

    ০৫/০৬/২০২২

    6
    1 Comment
  • ঝরুক পড়ে ফুল-পাতা সব
    অভিমানের বৃষ্টিতে,
    কোথাও কিচ্ছু নেই আমার অভিমান কার সাথে?
    স্মৃতিভ্রম ঘটতো যদি অবহেলার এই মুহূর্তে,
    ঝরতো না আর ফুল-পাতা সব
    গুল্ম গাছের লতাতে।।

    কেনো যে শুধু কুয়াশা দেখি
    স্মৃতির পাতা ওল্টালে,
    কেনো যে আমি ভ্রমিত হই প্রিয় ভ্রমরের গানেতে,
    রঙধনুও আজ এক রঙা মোর ভাবের ভাবনাতে
    খালি জানালায় রোদ্দুর দেখি
    গাংচিল আজও আকাশে…Read More

    5
    2 Comments
  • বাবা তুমি কই।।

    শীতের সকালে প্রায় ঝরা পাতায় শিশির-বিন্দু মুক্তার ন্যায় ঝলমল করছে। ঘন মেঘের মাঝ হতে হালকা সূর্যকিরণ হাসবার চেষ্টা করেও বিফল হচ্ছে।
    তবু তাঁর আপ্রাণ চেষ্টার কোন কমতি নাই।
    কুয়াশা এখনো কাটেনি। এক গ্রাম্যবালক বাবার সাথে বেরিয়েছে, বাবার দ্রুত পদক্ষেপে বার বার পিছিয়ে পরলেও সেদিকে বালকের খেয়াল নেই।পাখির ডাকাডাকি… হঠাৎ কুয়াশার চ…Read More

    7
    3 Comments
  • বিষন্নতায় ভরা মন
    আর এভাবে কতক্ষন?
    রাত্রি জাগরণ হয় না আমার
    অন্ধকারকে করেছি আপন।।

    প্রিয় কেউ নেই যে আমার
    আলিঙ্গন করি কারে?
    কল্পনায় আমি নিঃসঙ্গ এখনো
    বিষন্নতা যাচ্ছে সেরে।।

    14/4/2022

    7
    1 Comment
  • অসুখ

    কত কথাই মনে পরে
    আজীবনের যত স্মৃতি
    যদিও আমি মরিনি এখনো
    “ডিপ্রেশন” টা মরার মতনই।

    যা আছে তা নাই যা নাই তা আছে
    বাস্তব থেকে দূরে “সিজফ্রেনিয়া” তারে বলে।

    হায়! কে যেন আমার প্রেমে পড়েছে
    জানি না আমি তাহারে
    “এ্যারটোম্যানিয়া” হইয়াছে
    তা আমায় অনেকেই বলে।

    কি বলো জানো না আমি কে?
    সেদিন না দেখা হলো চান্দু পাড়ার পার্কে?
    ও বুঝেছি তুমি “ক…Read More

  • হারিয়ে যেতে ইচ্ছে করছে কোন্ অজানাতে
    যেখানে কেউ নেই,
    নেই কোনো বিষন্নতা নেই কোনো অনুভূতি
    চারপাশে শুধুই সাদা-কালো মেঘের ছড়াছড়ি

    প্রিয় কাউকে চাইনা আমি;
    কাউকে না
    গভীর অরণ্যে থাকতে ইচ্ছা করছে
    যদিও এখানে অরণ্য নেই উত্তপ্ত ধূ ধূ মরুভূমি

    17›2›22

    6
    2 Comments
  • হলুদ পাতায় স্বপ্ন আঁকি, ঝরা পাতার মৌসুমে বৃক্ষগুলো নাচছে এমন নাচের দোলায় ফুল ঝরে
    সূয্যি মামা ভেংচি কাঁটে অসহ্য তেজ রৌদ্রে তার প্রজাপতি নিত্যসাথী পাঠ্য বইয়ের অবসান।

    ২৫-৬-২২

    6
    1 Comment
  • রঙিন পাতায় প্রাণ জেগেছে আপন রাঙা মৌসুমে
    এমন লাগে মোর হৃদয়ে বর্ষাকালেও রোদ হাসে
    ত্রিতাপ ক্লেশের প্রভাবে হই রণভূমিতে আনমনা
    আমার ভাবের রঙ্গমঞ্চে হচ্ছে রবির তামাশা
    কলাপাতার নিশান উড়ে মত্তহস্তির মনোন্তরে
    রাত জেগে যে কান্না করি প্রিয় মানুষ কী খবর রাখে?

    ১৮/৭/২২

    8
    3 Comments
  • Load More Posts
ভাবনার ভাবধারা

।। ভাবনার ভাবধারা বুঝতে না পারি
ভাবিত হই যবে,একা নীড়ে হাটি
কল্পনায় ছবি আঁকি একা গাই গান
বিষাদ হয়ে ভাবি ;'এই মোর প্রাণ' ।।

15-9-21

Shanendra Ramen

Skip to toolbar