Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বৃষ্টি এলেই
    ===============
    – শরীফ এমদাদ হোসেন

    আচমকা বৃষ্টি হলেই মাকে মনে পড়ে
    মা ছিল সারাজীবন বৃষ্টি

    এই বৃষ্টিতে মায়ের কবরে ফুটবে নয়নতারা
    উদাস হয়ে তাকিয়ে থাকতে থাকতে একটা নদী হয়ে যাবে চোখ
    আর সেই নদীতে ঝাঁপ দিয়ে কুড়িয়ে আনবো শৈশব কৈশোর, মা, বাবা, আদরের ভাই, বোন, সন্তান
    পরম্পরা-

    বৃষ্টি এলেই এখনো মনে হয় বাবা…Read More

    6
    4 Comments
  • []কবিতার শোক[]
    ===============
    ভাবতে পারিনা মোটে
    অগুনতি ভাবনারা জাল ফেলে নিয়ে গেছে
    আমার ভাবনারে
    মাথা আর মগজে বাসা বাঁধে আড়ষ্ট রোগ
    তাই আজ কবিতার শোক

    অনেক জুলুম অত্যাচার চলেছে মগজের পর
    দিনরাত অস্থির হাসি কান্না বেদনার উপশমে
    কখনো পায়নি অবসর
    তবু আজ সনদ পাই দারিদ্র্যতার

    এ আমার দুঃখ নয় আমার অহংকার
    আজন্ম পালন করি
    কল্পনার…Read More

    7
    4 Comments
  • গুচ্ছ কবিতা
    — শরীফ এমদাদ হোসেন

    []না চাওয়া[]
    ========
    দূরের স্টেশনে ছুটছে গায়েবি ট্রেন–
    রাতের দুঃখ শেষে চোখের খেয়াযানে ভেসে
    মিথ্যে হুইসেলে পাখিরাও কেঁদে ওঠে
    বুকের গভীরে তবু স্বপ্নের বাতিঘর

    আড়ষ্ট হতে হতে দুরন্ত ঘূর্ণি থামালে মনের
    অকস্মাৎ থামে যদি সময়ের চাকা
    ট্রেন থেমে যাবে পৃথিবীর
    ইচ্ছেরে তাই জলাঞ্জলি দিতে চাই না…Read More

    5
    4 Comments
  • মুখোশের আড়ালের অন্য মানুষ

    -শরীফ এমদাদ হোসেন

    আমি যে মানুষ,
    সে পরিচয় দিতে আজ ভয় হয়
    আমার ভেতরেই লুকিয়ে আছে ভয়ানক মানুষ
    মানুষই মানুষের ধ্বংসের কারণ নিশ্চয়।

    আমি যে সৃষ্টির সেরা নিজেই তকমাটা বানিয়ে ঢের
    লটকালাম দিগন্ত ব্যাপী
    আমারি ঘৃনার
    সে সনদও লাগাই নির্লজ্জ মানুষ আমি
    হয়না রকমফের।

    অথচ আমি হতে পারতাম কোন এক ঘৃনিত নামের পশু অথবা ভয়ংকর…Read More

    6
    2 Comments
  • জোছনায় কালো ফুল

    — শরীফ এমদাদ হোসেন

    জোছনায় কালো ফুলে চুমু এঁকে কতবার আলো আঁধারিতে হারিয়েছি কালো মেয়ে
    কোনদিনও বোঝনি তা ?
    কোনদিনও জানতে পারনি তোমার কালোর ভেতরে ঘুমিয়ে থাকা সুন্দর
    অনন্ত চাহনি আমায় ডেকে ডেকে গেছে-

    কালোর মধ্যে লুকায়িত আলোর রোশনাই বুঝিনিতো আগে
    বুঝতেই আমার কান্নারা হেসে ওঠে
    তোমার আলোতেই আলোকিত হয়ে ওঠে আমার জীবনের…Read More

    3
    1 Comment
  • এসো বন্ধু

    – শরীফ এমদাদ হোসেন

    হে বন্ধু !
    তুমি কোন দিন আসোনি এ তল্লাটে
    মাঝে মধ্যে এখানে কষ্টের বৃষ্টি হয়
    এখানে ফাগুনের আগুন খেলা করে
    এখানে ভোজন রসিক ভিজে যায়
    ভিজে যায় বেদনাহত হলে।

    যদি আসো,
    চুপি চুপি এসোনা কখনো
    সদলবলে এসো
    এসো সিঁড়ি পেরিয়ে সুখের
    না হয় কিছুটা দুঃখ মেখে গায়
    বকুলের তলে হেঁটে যেও
    কাঁঠালের গন্ধে কিছুটা…Read More

    3
    1 Comment
  • চামেলিরা অভিমানী
    =================
    — শরীফ এমদাদ হোসেন

    ও’ চামেলি চল ফিরে চল বাড়ি
    সন্ধ্যে হলেই অমন করে দিস কেন তুই আড়ি

    তোর অন্ধকুপে মাছরাঙাদের ঘর
    হাতড়ে বেলা, ঝপাৎ ঝপাৎ পড়ছে জলের পর

    চোখে তোর অশ্রু ভরা কান্না চলাচল
    থাকবে নারে, আয় লেগে থাক সামনেই স্থল

    ও’ চামেলি ফিরলি নারে ঘরে
    অমন করে ঘরকে ভুলে ভুলের মাশুল দিসনা কিন্তু পরে

    বুকের…Read More

    5
    3 Comments
  • যাচ্ছি ফিরে সুখ নিবাসে
    ====================
    — শরীফ এমদাদ হোসেন

    যাচ্ছি ফিরে, যাচ্ছি ফিরে দুটো দশে সুখ নিবাসে
    বললে কিন্তু কষ্ট পাবে
    হতে পারো, হতে পারো দোসর আমার সঙ্গে যাবার
    চললে কিন্তু থামতে হবে।

    ট্রেনে যাবো,ট্রেনের টিকিট কাটাই আছে মায়ের কাছে কতই গেছি এমনি করে
    গেলো ঈদে, গেলো ঈদেও বেঁচেছিলো মা দুঃখিনী
    এবার মা যে নাই সে ঘরে।

    কোথায়…Read More

    6
    3 Comments
  • মা,তুমি আমার পৃথিবী আমার খুশীর ঈদ

    – শরীফ এমদাদ হোসেনকে
    দিনভর কিচ্ছু পড়েনি পেটে,
    ভরসায় চেয়ে থাকি
    সন্ধ্যে হলে জুটতেও পারে খাবার
    যদি নাইবা জোটে, পেটকে বলি, “একটিমাত্র দিন
    থাকি না হয় ভূখা, অপেক্ষা কর আবার!”

    দরদালানের বড় সব মহাজন
    মনটা তাদের ভিখারির মতো নয়,আরো কুৎসিত কালো
    ওরা পিশাচরূপী মানুষ নামের ভেখ
    ওরা চিবোয় আখের মতো নীচু তলাদের…Read More

    6
    3 Comments
  • কৃষকের আত্মকথা-২
    =================
    — শরীফ এমদাদ হোসেন

    শেষ চৈত্রের ধানক্ষেত কতই না আশা দেয় মনে
    যেখানে লেখা আছে বছরের পরিনাম
    কে দিচ্ছে দাম আর দুর্নাম
    কি বা এসে যায় তাতে
    কৃষক আমি, আমার সন্তান যেন থাকে জল ভাতে।

    খেয়ে না খেয়ে ঋণে-ধারে আমাদের কাটে দিন
    খরা জ্বরা প্লাবন গোর্কি অন্ধকার দুর্দিন-

    তবুও দাঁড়াই উঠে শপথে শপথে
    দাদনের চাপ…Read More

    6
    4 Comments
  • কৃষকের আত্মকথা
    ===============
    –শরীফ এমদাদ হোসেন
    ঝলসানো ধানক্ষেতে সমস্ত ভবিষ্যৎ
    মুঠোভরা কষ্ট নিয়ে চোখ মুছি বারবার
    জলহীন চোখে আগুনের উত্তাপ
    কী করে মেটাবো ক্ষুধা, দুঃখ কষ্ট সন্তাপ !
    *
    হায়েনার হিংস্র থাবায় ফুরায় শস্যদানা গরীব চাষীর ক্ষুধার যন্ত্রণায় কীভাবে হবো স্থির
    ওদেরই ভরে না মন, পেট তার ভরা আরো আগে
    তবু সব সহায় সম্পদ…Read More

    7
    6 Comments
  • কবিতাময়
    ===========
    – শরীফ এমদাদ হোসেন

    কবিতার শব্দ নিয়ে ভাসি, ভাসতেও চাই
    বহুকাল স্বপ্নকে ছায়া করে আমাকেই চিনতে চাই অহেতুক স্বপ্ন-গনিতায়
    তবু পাড়ভাঙ্গা স্রোতস্বিনী নদীর মতো মন ভেঙ্গে সরব শব্দ প্রক্ষেপণ করি ইথারে চরম ইচ্ছার।

    কবিতা আসে জোনাকির আলোয়, কখনো জোছনায়
    শব্দের ফোঁড়নে ফোঁড়নে, সুরম্য অট্টালি…Read More

    5
    3 Comments
  • প্রতীক্ষার অগুনতি ফসল
    ====================
    – শরীফ এমদাদ হোসেন

    মনবন্দী করে রাখতে চেয়েছ বলে
    আঁখির নীচে কালো দাগ টেনে দিলে যদি
    কালো মনে ফিরে যাও কেন পাশের বাড়ি?
    ওখানে কী কালো কুৎসিত ভ্রমরের গান শোনা যায়?
    ওখানে কী মাটির পুতুল জলের বাজনা বাজায়!

    দুঃখের নদী সাঁতরেই পাড়ি দিলে যদি
    অসুখের বেচাকেনা করলে জীবনভর
    হাসিভরা আলোজ্বলা বেদনাহী…Read More

    6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar