Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কৃষকের আত্মকথা-২
    =================
    — শরীফ এমদাদ হোসেন

    শেষ চৈত্রের ধানক্ষেত কতই না আশা দেয় মনে
    যেখানে লেখা আছে বছরের পরিনাম
    কে দিচ্ছে দাম আর দুর্নাম
    কি বা এসে যায় তাতে
    কৃষক আমি, আমার সন্তান যেন থাকে জল ভাতে।

    খেয়ে না খেয়ে ঋণে-ধারে আমাদের কাটে দিন
    খরা জ্বরা প্লাবন গোর্কি অন্ধকার দুর্দিন-

    তবুও দাঁড়াই উঠে শপথে শপথে
    দাদনের চাপ হতে যাবো না পালিয়ে কোথাও
    নদী ভাঙা জমিহারা নাগরের ঘর নেই বলে
    হতাশ আগুনে পুড়ে ঘটাবো না আগামীর ক্ষতি
    আবার ফলাবো চরে সবুজ সোনালি ফসল
    বালুচরে ফেলবো না বেদনার আঁখিজল।
    —————————————————————

    6
    4 Comments
Skip to toolbar