Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কবিতাময়
    ===========
    – শরীফ এমদাদ হোসেন

    কবিতার শব্দ নিয়ে ভাসি, ভাসতেও চাই
    বহুকাল স্বপ্নকে ছায়া করে আমাকেই চিনতে চাই অহেতুক স্বপ্ন-গনিতায়
    তবু পাড়ভাঙ্গা স্রোতস্বিনী নদীর মতো মন ভেঙ্গে সরব শব্দ প্রক্ষেপণ করি ইথারে চরম ইচ্ছার।

    কবিতা আসে জোনাকির আলোয়, কখনো জোছনায়
    শব্দের ফোঁড়নে ফোঁড়নে, সুরম্য অট্টালিকার মতো গেঁথে যাই প্রেম, প্রকৃতি, স্মৃতির…Read More

    5
    3 Comments
  • প্রতীক্ষার অগুনতি ফসল
    ====================
    – শরীফ এমদাদ হোসেন

    মনবন্দী করে রাখতে চেয়েছ বলে
    আঁখির নীচে কালো দাগ টেনে দিলে যদি
    কালো মনে ফিরে যাও কেন পাশের বাড়ি?
    ওখানে কী কালো কুৎসিত ভ্রমরের গান শোনা যায়?
    ওখানে কী মাটির পুতুল জলের বাজনা বাজায়!

    দুঃখের নদী সাঁতরেই পাড়ি দিলে যদি
    অসুখের বেচাকেনা করলে জীবনভর
    হাসিভরা আলোজ্বলা বেদনাহীন সময়…Read More

    6
    4 Comments
  • আর দিনগুলো কেন নয় ?
    ==================
    — শরীফ এমদাদ হোসেন

    আজ নাকি সারা পৃথিবীতে কবিতার দিন
    আর দিনগুলো কেন নয়?

    আজ তাহলে কি লেখা হবে বিধিলিপি এই বিশ্বের শতকোটি জনতার কেবল কবিতায় কবিতায়?

    আজ কি আর হবে না রন্ধন? পাঠশালা গোশালা
    সবশালা কবিতায় সুর দেবে?
    কবিতার হবে সয়লাব। তাহলে কী বলবো আজ
    সব মানুষেরা কবিতাই খাবে–

    কবে…Read More

    7
    4 Comments
  • স্বাগত
    — শরীফ এমদাদ হোসেন

    একটা নদী হতে চেয়েছিলাম
    কিংবা সুখ পাখির ডানা
    অবলীলায় ঠাণ্ডা হতে হতে করতে করতে মিশতে চেয়েছিলাম সাগর অথবা আকাশে
    আকাশ বিবর্ণ হলে সাগর উত্তাল হলে
    কার কাছে যাবো আমি?

    যদি হঠাৎ বিবর্ণ জনতা উত্তাল করে তোলে
    পল্টন গুলিস্তান শাহবাগ চত্বর
    রাজনীতি মাঠে দাম বাড়ানোর চরম দাবীতে
    নড়ে ওঠে কঠিন পাথর
    বালির বাঁধের…Read More

    5
    4 Comments
  • জিয়ারত
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    খুঁজে যাই পরিচিত গন্ধ আগের
    এখনো বিছানো তোষক মাথার বালিশ
    ছড়ানো ছিটানো ওষুধ পথ্য
    পেতে রাখা জায়নামাজ গোছানো তসবিহ
    পলিথিনে জড়ানো খুচরা পয়সা কতকগুলো নোট

    যে মানুষ আগলে রেখেছিলো জীবনভর সংসার ছেলেমেয়ে বিষয় আশয়
    যতো আবদার মিটানোর কৌশল
    তার চলে যাওয়ায় এসেছে পরিবারে শোক, নির্জনতা
    তবু কারো থেমে নেই…Read More

    5
    4 Comments
  • এসো কমরেড
    ===============
    — শরীফ এমদাদ হোসেন

    কমরেড,
    বেদনাহত হলে কার কাছে যাবো
    কোথায় শুকাবো অন্তর জ্বালা!
    চলো রাত্রি নামবার আগে প্রান্তরে বুনি
    ভালোবাসবার বীজ
    চলো ছন্নছাড়া আবেগ রেখে আসি কুয়াশায়
    আকাশের বিশালতা নিশ্চয়ই ঢেকে দেবে যাবতীয়
    কান্না আমাদের।
    কমরেড, এজন্যই কান্না সাজে না কখনো কখনো-

    দুঃখী বিলে ধানচারা সারহীন বাড়ে না…Read More

    6
    4 Comments
  • বলে যাই
    ==============
    শরীফ এমদাদ হোসেন

    সাধ হয়
    একত্রিত হই সব অহিংসার কবি
    এসো হাত ধরি পৃথিবীতে এনে দেই সুগভীর প্রেম
    এসো কষ্ট পুড়িয়ে গড়ি প্রেমের শহর
    খাটি হই পরস্পর ভালোবেসে ফুল পাখি আকাশ নদী
    ওই চাঁদ বিরহের সঙ্গ দেই রাতের কুসুম
    তারাদের দেশে দেই ধূপ ধুনো পারিজাত আঁখি
    এসো ঘুম ভুলে হারানো স্বপ্নে খুঁজি ঘাসের শিশির ;

    দজলা,…Read More

    7
    4 Comments
  • নির্ঘুম
    =======
    — শরীফ এমদাদ হোসেন
    তাং ২৫/০২/২০২২

    মা যে খাটখানায় ঘুমাতো আমি সে খাটে নির্ঘুম জেগে থাকি। কখনো রাত জাগা পাখি ডেকে যায় কখনো ভোরের পাখি, আমার তখনো ঘোর কাটেনা, পৃথিবীতে কেন এতো কোলাহল? তাহলে কি সত্যিই আমি ঘুমিয়ে নাকি জেগে? কই পাশের ঘরে পড়ছে না কোরআন, মা এখনো বলেনি নামাজে যা-

    সত্যিই যদি ঘোরের ভেতরে বইয়ে দিতে পারতাম নদী
    শিকড়ের…Read More

    6
    3 Comments
  • কবিতা জানিনা
    ===============
    — শরীফ এমদাদ হোসেন

    কবিতা জানিনা
    কেবল দুঃখকে ভাগাভাগি করি
    শোকের পোষাকে পার হই শহীদ মিনার
    চেয়ে দেখি আবুল হাসান রুদ্র শহীদ ফুল দিয়ে
    হেঁটে চলে বাংলা ভাষায়
    ভরাট গলায় গান গায় আবদুল জব্বার, “সালাম সালাম হাজার সালাম…….”

    জানিনা কবিতা
    নয়ীম গহর লেখে “জন্ম আমার ধন্য হলো মাগো..”
    বলে দেয় মহাকবি,”এবারের সংগ্রাম…Read More

    7
    3 Comments
  • সূ্র্য ওঠা ভোর
    =================
    –শরীফ এমদাদ হোসেন

    মিথ্যে আর ধোঁকাবাজির বাজারে আমি সর্বশান্ত যুবক, আমাকে দিয়ে কি আর প্রয়োজন?
    কি আছে আমার? আমি তো পারিনি কখনো কারো বুকের ব্লগে ঢু মেরে সর্বস্ব হাতড়াবার ? পারিনি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে অতোটা প্রিয়তম হবার। ঠোঁটের তিলক ছুঁয়ে পারিনি পেতে সুখ শৈশব ফিরে পাবার। তারপরও সব হারানোর আনন্দ মাখি…Read More

    7
    3 Comments
    • “পারিনি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে অতোটা প্রিয়তম হবার। ঠোঁটের তিলক ছুঁয়ে পারিনি পেতে সুখ শৈশব ফিরে পাবার। তারপরও সব হারানোর আনন্দ মাখি গায়।” মুগ্ধতার রেশ ছুয়ে যাচ্ছে…

    • খুব সুন্দর লেখা কবি, অভিনন্দন

  • চরিত্রহীনা
    শরীফ এমদাদ হোসেন
    তাং ১৫/০২/২০২২

    পৌষের কালোরাতে নদীর যেমন পাড় ভাঙ্গে, ভাঙ্গে কমলাবতী গ্রাম, বুকের পাঁজর। হংসমালী গা ঝাড়া দিতে গিয়েও না পাওয়ার বেদনা আর হতাশায় ভোগে। মাঝবিলে ধানী জমিরও মন কেমন করে! তার শরীর জুড়ে ওড়ে যে চড়ুই, আজ তারও যেন সাড়া নাই, শব্দ নাই। বাঁচানো যাবে তো কনক পাড়ার গৃহস্থ সকল ?

    কনক পাড়ার ওই পারে যে ঘর,…Read More

    6
    4 Comments
  • দাগ/শরীফ এমদাদ হোসেন

    তাং ১৪/০২/২২

    এখন আর কবিতা ভাবি না।
    ভাবতেও চাইনা
    তবু রাত গভীর হলে ভূতের দরবারে ডাক আসে
    ওরা মিহি সুরে বহুবিধ আবদার করে আবৃত্তি করে আমার কবিতা ;
    জলের গানে ভরে তোলে সজনে বাগান
    আমি রোজ ওদের চায়ের নিমন্ত্রণে যাই।
    রাত জাগতে জাগতে ভোর হয়
    ভূতেরা বিদেয় হলেও আগামী এসে সামনে দাঁড়ায় কবিতাই তাই আমাকে দিয়ে লিখিয়ে নেয় আগামীর…Read More

    5
    3 Comments
  • থাকা
    শরীফ এমদাদ হোসেন
    তাং ১২/০২/২২

    বায়বীয় উচ্চারণে ভালোবাসা প্রকারভেদে আসে–
    কখনো কি যায় সে চলে?

    আর জীবন?
    জীবন ফেরে না আর– ফিরে আসে স্মৃতি, হারানোর সংবাদ!
    বেঁচে থাকা এই যে সময়, জীবন সংলগ্ন পূবাকাশ
    মাঝে মাঝে এক ঝড়ের পূর্বাভাস
    সরে গেলে ঝড় অগুনতি আশার মতো তরতাজা হয়ে ওঠে মন–

    ফুলেরও শৈশব থাকে
    আহা! শৈশব, কৈশোর ফেরে না আর– এখানেও…Read More

    5
    3 Comments
  • ঠাঁই
    শরীফ এমদাদ হোসেন
    তাং ১০/০২/২০২২

    এতো তাড়াতাড়ি কোনো ঋতু পরিবর্তন পছন্দ নয়, তবু দেখছি বিদায় নিচ্ছে শীত। যার উল্লাস আসার সে আসবেই, আমি তো বসন্তে নাই–
    তাই ফুলগুলো মলিন ঝরে যায় স্মৃতির মুল্য নিতে।
    শুধু আলপথে হেঁটে যেতে যে মাঘের ফসলগুলো পায়ের তলে পিষ্ট তার কান্না শুনতে পাই! আহা ! অমন একটা সকাল!

    শিশির দলে ফাটা গোড়ালি ঝামায় ঘষতেই চৈত্র…Read More

    7
    5 Comments
  • সুখ চাঁদ
    ========
    –শরীফ এমদাদ হোসেন
    তাং ৩১-০১-২২

    গভীর রাতেও কী এক অপেক্ষায় জেগে থাকি
    কেউ যদি জানতে চায় একবার
    বিরহের কোন আগুনে পুড়ে যায়
    তামাটে জোছনার চাঁদ
    দুষ্টের আগুনে কেন পোড়ে স্বদেশ আমার
    কেন দগ্ধ নিঃস্ব হই হররোজ তাড়িত দহনে !

    কী জবাব দেবো তার–
    মায়াবী পাথরে ডুবে গেছে পরমায়ু আমার
    ডুবেছে অপেক্ষার প্রেম
    এমন দুঃসময়ে আর নাই…Read More

    4
    3 Comments
  • ছুঁয়ে দিয়ে যাবো
    — শরীফ এমদাদ হোসেন
    তাং ০৪-০১-২২

    ভাবছিলাম পাঠ চুকিয়ে মন দেবো বিষণ্ণতায়
    যেই ধ্যানে হার মানাবো আমার পরম দুঃখী বন্ধুদের
    বোধ না জাগা সঙ্গীদের–

    শুরুটা কখনো ভালোই হয়নি
    তাই রোজ শুরুটাই কেমন করে করতে হয়
    সে রিহার্সালে পাড়া মাতাই
    মোড়ের দোকানের আয়নায় দেখি চাঁদ
    ফুলের খোঁপা ঝুলতে দেখি পৌষ বারান্দায়
    সাহস করে অন্ধকারে পা…Read More

    6
    3 Comments
    • ছুঁয়ে দাও কোমলতা/ ছুয়ে দাও এই দুটি হাত…।

    • চমৎকার কবিতা! “আরাধনায় এনেছিলাম একটি কোজাগরী চাঁদ
      তাও ম্রিয়মাণ ক্ষয়িত স্নানে জলোচ্ছ্বাসে
      সম্ভ্রান্ত লোকালয় হতে কুড়িয়ে আনা কোলাহলে যদি ডুবে যায় পঞ্চমীর ধ্যান, যদি আকাশ রঙে রাঙানো পাখিটির মুড়িয়ে যায় স্বপ্নডানা
      কোন তাপে কোন আগুন আঁচে আমি সবুজ সতেজ করে তুলবো তাকে ?” মন ছুয়ে গেল লাইনগুলো।

  • আত্মবিশ্বাস
    ==================
    শরীফ এমদাদ হোসেন
    তাং ২৯-১২-২০২১

    হয়েছ খুশি? হবারই কথা
    এতো জল শুকিয়ে গেলো মধুমতির
    এত লেখা মুছে গেলো হৃদয়ের
    ঝড় এলোনা তবু ঠোঁটে
    খুশির ঝিলিক দেখি ছোটে একান্ত নিঃশ্বাসে
    কী এমন বারতা এলো? পটের ছবি আঁকা আছে বাকী
    কয়েদি মিছিলে কখনো হবেনা দেখা
    রয়েছ বুঝি এমনতর বিশ্বাসে?
    কবির চোখে ঘুম কি কখনো আসে
    আধেক আলো আধেক…Read More

    3
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar