-
মন উড়ে চলে নীলিমায়
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানঐ দূর আকাশের গায়
মন উড়ে চলে নীলিমায়
যত ব্যথা বুকেতে জমা
গগনের বুকে ছড়াতে চায়
মন উড়ে চলে নীলিমায়।যত কান্না আছে লুকানো
যায় না কখনো দেখানো
সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
মন উড়ে চলে নীলিমায়।মন উড়ে চলে নীলিমায়
সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ্যায়
হারানো ব্যথা…Read More3 Comments -
হাল ছাড়ে না
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানবেপরোয়া হৃদয়
থেকে থেকে বারেবার
হয় জেরবার
ভালোবাসা কারবার।অবুঝ হৃদয়
বাধা মানে না
আবেগের জোয়ারে ভাসে
কথা শোনে না।অশান্ত হৃদয়
শান্ত হতে জানে না
কন্টকিত ভালোবাসা পেতে
হয়ে থাকে উন্মনা।প্রেমিক হৃদয়
হাল ছাড়ে না
হয় জেরবার
তবু ভালোবাসা ছাড়ে না।3 Comments -
নিশ্চুপ
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানযত কথা বুকেতে
পারি না যে বলতে
প্রিয়া আমার অভিমানি
চায় না যে শুনতে।কথাগুলো ব্যথা হয়ে
নীরবে যায় পুড়িয়ে
বোঝেনা যে প্রিয়া
থাকে নিশ্চুপ হয়ে।বুকের কথা বুকেতে
ফোটে না কিছুতে মুখেতে
কৌতূহল নাই প্রিয়ার
আমার ভালোবাসাতে।আমি নিশ্চুপ হয়ে
কথাগুলো চাপা দিয়ে
হয়ে গেলাম অভিমানি
সঙ্গোপনে ব্যথা সয়ে।3 Comments -
সরকারি-বিরোধী
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানস্তব্ধতার প্রতিধ্বনি নীরবে শুনি
বুঝি বিষাদ বারতা বাজায় আগমনী
বিষাদের দেশ শুনি কান্না অবিরাম
আমজনতার খুন ,রাষ্ট্রযন্ত্র নির্বিকার- জয়ধ্বনি।বিবেক শূন্যতা, মানবতার পরাজয়
রেষারেষি-হানাহানি অবিরত হরদম
কেউ কারো নয় শুধু স্বার্থপরতা
ভালোবাসা হারিয়ে গেছে একদম।শুধু দলাদলি,রক্তের খেল…Read More
3 Comments -
শায়েরুল ইসলাম and
শ.ম.ওয়াহিদুজ্জামান are now friends
-
নিজ ভুবনে
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকেউ রাখেনি খোঁজ
আমিও রাখিনি কারো
কেউ ছুটছে আলোর মিছিলে
কেউ হারাচ্ছে অন্ধকারে।ভাবিয়া ভাবিয়া দিবস-রজনী
একাকি ভুবনে শুন্য হৃদয়খানি
নিয়েছে নীরবে পরাজয় মানি
আর দোলা লাগে না হৃদয়ে,বারেবারে।হৃদয় আমার আহত হতে হতে
নীরবেই চায় হাল ছেড়ে দিতে
কোথায় জ্বললো আলো,কোথায় অন্ধকার
রাখতে পারিনা তার খোঁজ,…Read More3 Comments -
মুক্তির পথ
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানইসলামে সামিল হও,এক কাতারে দাঁড়াও
হে দুনিয়াবাসি আল্লাহর হুকুম মানিয়া লও
ইহকালে পরকালে মুক্তির পথ খুঁজিয়া নাও।3 Comments -
ফিলিস্তিন-দুই
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানএখানে ওখানে রক্ত,ধ্বংসস্তুপ
কাঁদে শিশু-যুবা-বৃদ্ধ
বিশ্ব বিবেক নিশ্চুপ,নির্বিকার
ভূলুন্ঠিত মানবতা,চারিদিক স্তব্ধ।পথে পথে শুধু হাহাকার
জমিনের বুকে লাশের মেলা
নিরীহ মানুষের রক্ত চুসে
খেলছে ইসরাইল যুদ্ধের খেলা।আজ গাজার বুকে মাতম
নিঠ…Read More4 Comments -
ফিলিস্তিন-এক
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানবিশ্ব বেহায়া ইসরাইল,খুনির দল
মানুষের খুনে রক্তখোরের দল উল্লাসে মত্ত
ধ্বংস হোক ইসরাইল,অবৈধ রাষ্ট্র।ধরিত্রীর যত ঘৃণা,যত অভিশাপ
যেখানে যত ধিক্কার রয়েছে লুক্কায়িত
সবটুকু হোক ইসরাইলের জন্য নির্ধারিত।রক্তে রাঙানো মুখ
অবুঝ শিশুর মুখ
আহ!ফেটে যায় বুক।নিরীহ মানুষের খুনে
লা…Read More3 Comments -
আমজনতার রক্তে
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসময় মুচকি হাসে,হয়ত হাসিনা
কিম্বা খালেদার খেলা দেখে
মানুষ মারার খেলা,নৃশংস
রাজনৈতিক গ্যাড়াকলে,প্রতিহিংসায়-
আমজনতার খুনে লালে লাল
আমার সোনার বাংলাদেশ।অবরোধ-হরতাল,খুন আর গুম
সহনশীলতাহীন,মায়ামমতাহীন
আগ্রাসী রাজনীতি,ক্ষমতার মোহ
জ্বালাময়ী প্রতিহিংসা,দয়া-মায়াহীন-
মানুষ যেন দানব,শূন্য বিবেক…Read More3 Comments -
ফেব্রুয়ারি-২০১৫
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকত সহজে মানুষ খুন
মানুষের হাতে
কি ভয়ানক দৃশ্য
সহ্য করা যায় না কিছুতে।মানুষের বিবেক
মানুষের ভালোবাসা
মানুষের সহানুভূতি
সবই আজ দুরাশা।সোনার বাংলাদেশ রক্ত দামে
কিনেছিল যারা
তারাও হবে স্তম্ভিত আজ
দেখে এ রুধির ধারা।…Read More -
জনতা
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানক্ষমতা দরকারি
জনগনও দরকারি
তাই এত অভিনয়
বিরোধী বা সরকারি।আমজনতাকে পুঁজি করে
বিরোধী উল্লাসে
সরকারি উল্লাসে
নীরবে জনতা ফাঁসে।ডান হাতে জনতা
বাম হাতেও নাকি জনতা
মুখোশের আড়ালে নেতা-নেত্রী
চায় শুধু ক্ষমতা।ভালোবাসে না কোনো শালা
আমজনতার কেউ নাই
নিজে পারলে নিজে বাঁচো
ভোটে জি…Read More -
সংগ্রাম
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানপাল্টাতে হবে নিজেকে তাই সংগ্রাম
উদয়-অস্ত সংগ্রাম,পাল্টাতেই হবে
ধরা মাঝে অর্থ চাই বিত্ত চাই
চাই সম্মান-স্ট্যাটাস চাই চাই শুধু চাই
এ চাওয়ার শেষ নেই,আশা অফুরন্ত
ভাবি না আমরা কেউ জীবন সীমিত।সীমিত জীবনে চাওয়া-পাওয়া অফুরান
প্রথম শ্রেণির প্রার্থনা প্রত্যেকের বুকে
পাল্টাতে পারি কিম্বা নাই পার…Read More -
শ.ম.ওয়াহিদুজ্জামান and
অরণ্য are now friends
-
নারী-বৃদ্ধ-শিশু
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকরো না অবহেলা বৃদ্ধদের
করো না অবহেলা শিশুদের
করো না অপমান নারীদের।মানুষ গণ্য করো
মানুষ গণ্য করো
শিশু-বৃদ্ধ-নারীদের।বৃদ্ধ পিতা-মাতার আশ্রয়
বৃদ্ধাশ্রম নয়
কেন পাঠাও সেথায় তাদের।
আপন বুকেতে রাখো
যেমন রেখেছিলো
যতনে সাজায়ে তোমাদের।শিশুদের ভালোবাসা দাও…Read More
1 Comment -
বিরহ বসতি
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানবয়ে চলা জলধারা
জলধির কূল কূল রব
বুকেতে নীরব
গড়ে বসতি,করে কলরব।স্রোতোস্বীনি জীবন
জলধিসম উথাল-পাতাল
অথৈ ঝর ভাঙ্গা-গড়া
কান্না স্তব্ধতা,ছল ছল।নীরব দহন ব্যথার সাতকাহন
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে
ছুটে চলে পোড়া জীবন
কি জোটে ভাগ্যে কে জানে শেষে।বুকেতে বয়ে চলা জলধি…Read More
1 Comment -
কেউ হাসে কেউ কাঁদে
– শ.ম.ওয়াহিদুজ্জামানসময়।অফুরন্ত খেলা খেলে
চলে যায়
ধরে রাখা যায় না কিছুতেই
অদ্ভূত সময়।কেউ হাসে কেউ কাঁন্দে
কেউ সুখে কেউ দুখে কেউ ফান্দে
কেউ ধনী কেউ গরীব
কেউ বলবান কেউ নির্জীব
কেউ অপচয় করে
কেউ পায় না রে
কেউ ইমারত গড়ে
কেউ ফুটপাতের নীড়ে।কারো টাকার পাহাড়
কারো জোটে না আ…Read More -
শ.ম.ওয়াহিদুজ্জামান and
Jannatun Nur are now friends
-
গণতন্ত্র *
– শ. ম. ওয়াহিদুজ্জামানবিরোধীর কন্ঠরোধ করে গণতন্ত্র নয়
বিরোধীকে গুম করে গণতন্ত্র নয়
বিরোধীকে মেরে ফেলে কি গণতন্ত্র হয়
বিরোধীকে ও বলতে দিয়ে হয়।গণতন্ত্র জনগনের জন্য
সরকারি-বিরোধী সকলের অধিকার
দেশ গড়ার-কথা বলার
সবাই মানুষ,সকলের বাঁচার দরকার।সহিংসতা,হানাহানি-রেষারেষি
সকাল-সন্ধ্যা আমজনতার খুন
দেশের বুকে-…Read More1 Comment -
রক্তলীলা
– শ. ম. ওয়াহিদুজ্জামানমানুষ নাম,মান হুস নাই আজি
বেহুস-বেদিশা আমজনতা ছুটছে সারাবেলা
খুন,বাংলাদেশে রক্তের খেলা
গণতন্ত্র,নীরবে দেখছে রক্তলীলা।বিচার,উৎফুল্ল প্রহসন সারাবেলা
ভঙ্গুর ন্যায়-নীতি,দুর্নীতির জয়ধ্বনি
অট্টহাসিতে মত্ত কূপমন্ডুক-দূর্জন
অসহায় মরে,চলছে দলাদলি-হানাহানি।বাংলা…Read More
1 Comment - Load More Posts
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।







একেলা মনের ছবি স্পষ্ট….🤍