-
অব্যক্ত প্রদীপের ছাই
…সিরাজুল ইসলাম
কথা যত আছে বুকের তলায় তলিয়ে,
সাহস হয় না কখনো তাদের জ্বালিয়ে।
যদি একফোঁটা স্ফুলিঙ্গ ছুঁয়ে যায়,
জানি, সমস্ত নদীও সেদিন পুড়ে ছাই!কিছু কথা থাকে অন্ধকারের মতো,
চুপচাপ সয়ে নেয় শতাব্দীর ক্ষত।
ঠোঁটের কিনারে এসে ফিরে যায় তারা,
যেন দিকভ্রান্ত কোনো নিঃসঙ্গ তারা।ভয় হয় বড়, যদি বলি সব খুলে—
তুমি কি ভাসবে অভিমানে নাকি ভুলে?
পাথর বাঁধিয়ে রেখেছি বুকের বাঁকে,
যেখানে প্রাচীন দীর্ঘশ্বাসেরা থাকে।চোখে চোখ রেখে হাসিমুখে চেয়ে থাকি,
কতটা যে রাত নিজের ভেতরে ঢাকি!
জ্বলে উঠলে তো আলো হতো চারিধার,
তবু কেন ভয় ভেঙে দিতে অন্ধকার?থাক না তারা এভাবেই মরে বেঁচে,
নীরবতার এই চেনা মুখোশটা সেঁচে।
সব কথা যদি উচ্চারণ পেয়ে যায়,
কিছু ভালোবাসা তবে কোথায় হারায়?6 Comments -
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Foyzur Khan
@foyzur-khan



সিরাজুল ইসলাম, বুকের গহীনে লুকিয়ে থাকা না বলা অনুভূতির এমন নিবিড় প্রকাশ আর শব্দ চয়নের গভীরতা পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়, তাই আপনার এই মুগ্ধতা ছড়ানো লেখার ধারা আরও বহুদূর এগিয়ে চলুক।