Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    • 4 years, 11 months ago

    কবিতা
    শিরোনামঃ বাংলা আমার দেশের মাটি
    কবিঃসোহাগ রানা
    বাংলা আমার দেশের মাটি
    বাংলায় আমার নাম,
    বাংলা দেশে জন্মে আমি
    পেয়েছি সুনাম।
    বাংলামাঠ হৃদয় খাতায়
    লোহু মসিতে আঁকা,
    সবুজ ঘাসের বুকে পরে
    হয়েছে পতাকা।
    কত নারীর সিঁথির সিঁদুর
    মুছিল লোহুতে,
    নর বাঁধিল ত্যাগের কবচ
    আপন বাহুতে।
    কৃষক শ্রমিক জেলে তাঁতি
    ছিল দেশে যারা,
    রক্ষা করতে দেশের মাটি
    ঝাঁপিয়ে পড়লো তারা।
    এঁরাই খাঁটি দেশ প্রেমিক
    কৃতি সন্তান,
    হাজার বছর অমর রবে
    এটাই আহ্বান।

    1 Share
    4
Skip to toolbar