Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • কিছুটা ভুল করেছি বোধহয়
    চেয়েছি ভুলে তোমার হৃদয় :
    আর কিছু ভুল খেয়ালে
    কিছু কিছু ভুল আড়ালে!
    তবুও ভুলেই কাটছে সময়।
    এইতো আমিই——
    ঠুকছি মাথা দেয়ালে
    জানি না কি আছে কপালে?
    কিছুটা রোগ কিছুটা নীরোগ
    জমাট বাঁধা যতো অভিযোগ
    সেইতো আমিই ————;
    হারাই অস্তাচলে!

    3
    1 Comment
  • এ কি তামাশা
    হামেশা একি ভুল!
    আগে কি ছিলাম জানিনা:
    এখন চক্ষুশূল!
    তব চোখে দেখি কি-না ;
    ব্যাপারটা বুঝিনা!
    মাথায় যা ছিলো
    এখনো তাই আছে
    ভেবে ও ভাবিনা।
    আগে-পিছে সামনে
    কতো কিছু ঘটে যায়,
    অতিরিক্ত রিক্ত আছি
    বিভাজীয় কায়দায়;
    কবিতা লিখিনা
    দাম নেই দুআনা
    যা লিখি তা লিখি
    মিলে-মিশে শিখি না।
    বায়ু চড়ে…Read More

  • নিরব দহন-এ হলো শেষ
    ক্লান্তির নিগুঢ় আকাশ
    মেঘে মেঘে হারালো স্বদেশ।
    পুড়ে যাওয়া বৃষ্টিতে
    আগুন জ্বালিয়ে দিতে
    জলবায়ু তহবিল হলো নিঃশেষ।
    ফাগুন ছিলো যে মনে
    পাখিদের কলতানে।
    পাখিরা ডানা মেলে
    উড়িলো দলেদলে :
    সুখ পাখি হলো নিরুদ্দেশ।
    এখনও বেতালে খেয়াল
    আড়ালের পথের দেয়াল
    যদি ভাঙ্গে
    সে-তো বহ্নির আবেশ।
    ন…Read More

    2
    1 Comment
  • এইতো বৃষ্টি বৃষ্টি করছিলো মন:
    এখন মনে হচ্ছে জ্বালাতন!
    সারাদিন ঝরছে ইচ্ছে- মতোন।
    এখন বৃষ্টি যেন শীতল দহন
    চাইলেই গল্পের গরু,
    গাছে যখনতখন।
    তবুও নিধিরাম বিধিবাম
    বৃষ্টি ও বৈরাগী অবিরাম।
    এখন পাহাড় থেকে
    ঝর্ণারা এঁকেবেঁকে
    করছে দুষ্টুমির শ্রাবণ কথন।
    বৃক্ষ শোভিত ঐ দূর্বার বন
    সবুজের নদীতে স্নানে…Read More

    4
    2 Comments
    • বৃষ্টির আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো গাছ। বৃষ্টির পানি পেলে সব গাছ কেমন হেসে উঠে!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • একে একে নক্ষত্রগুলো ঝরে যায়,
    আমরা ভুলে যাই আকাশের পথঃ
    অথচ আকাশ দেখি বিষ্ময়ে;
    আমাদের দেখার কেউ নেই;
    তবু্ও আগলে রাখে জীবন।
    মরার আগে যারা নক্ষত্র হয়ে যায় ;
    মানুষের জীবনে দাঁড়িয়ে নির্নিমেষঃ
    সেই সব ভয় বুকে জাগে;
    মানুষ নক্ষত্র কখন হয়?
    অনেক তারা-জ্বলা রাতে
    ঝরে পরা উল্কা…Read More

    4
    4 Comments
    • একে একে নক্ষত্রগুলো ঝরে যায়,
      আমরা ভুলে যাই আকাশের পথঃ
      অথচ আকাশ দেখি বিষ্ময়ে;
      আমাদের দেখার কেউ নেই;
      কি অপূর্ব সত্য এই ছন্দে নিহিত। এই আকাশ এই প্রকৃতি ,শীতে নুয়েপড়া কুয়াশার দিন,তারা-জ্বলা রাতে ঝরে পরা উল্কা সব চেয়ে দেখি অবাক বিস্ময়ে। আমাদের দেখার কেউ নেই। চিন্তাকে অনেকটুকু স্পর্শ করে গেল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • না এবার ফিরলে
    আর যেতে দেবো না!
    বাঁধবো মন তাঁর
    রাঙিয়ে জীবন।
    কবিতার শহরে
    হবে না ভ্রমন!
    মনের নিকুঞ্জ পথে
    মৃন্ময়ী পৃথিবীতে
    হবে ঠিকানা।
    বিশ্ব বাউল সে
    চিত্র বিচিত্র যে;
    বৈশাখী হাওয়ায় মতো
    মেলে সে ডানা।
    সে যে উড়ে বারেবারে
    ফিরে ফিরে আসে ঘরে:
    তবুও সে চির অচেনা।
    “না এবার ফিরলে
    আর যেতে দেবো না,!

    2
    1 Comment
  • আমি গৃহস্থ যাযাবর!
    থাকি ঘরে ,
    তবুও মনে থাকে অন্যন্তর।
    এ-এক মিথস্ক্রিয়া
    শতদিকে বিক্রিয়া :
    আমি ভুল সরোবর
    বুঝি না যন্তরমন্তর।

    6
    2 Comments
  • ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনে
    রক্ত উন্মত্ততার উন্মাদ কাননে
    মরছে শিশু , মহিলা , বয়োবৃদ্ধ, পুরুষ -নারী
    ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর আহাজারি।
    এখানে শব্দের শবদেহ
    মানবতার মরদেহ।
    সভ্যতার অপরিণত শিশু!
    সারাক্ষণ অস্থির বিকারগস্ত
    এখানে বিশ্ব পরাস্ত।

    ইসরায়েল , আমেরিকা , তোমার
    অনেক বেড়েছে বাড়।
    জানত…Read More

    5
    4 Comments
    • জানি না কবে থামবে এ মৃত্যুর মিছিল!

    • “ইতিহাস কি কখনো ক্ষমা করে?” না, ইতিহাস কখনই ক্ষমা ক’রবে না এই মানবতার বিপর্যয়… পৃথিবীর সব মানুষের জীবন ও মনন সুন্দর হোক…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অনেক পথ ফেলে এসেছি
    অনেক পথ ভুলে চলেছি,
    তবু্ও এগিয়ে পিছনে ফিরছি!
    জানি না এ জীবন , কেন এমন?
    অচেনা এ ধরণী, সারাক্ষণ অনুরণন!
    জানি থামবে পথচলা
    উড়ছি ধূলোর মতো
    জানি ভাঙবে সকল খেলা।
    তবুও জোছনার কবিতায়
    দাঁড়িয়ে আছি আঙিনায়।
    রক্তে মিশেছে যুদ্ধ
    মানুষ অবরুদ্ধ
    শক্তি দিয়ে হচ্ছে শাসন
    মানুষ মরছে , মরছে…Read More

    3
    2 Comments
  • কখনো সময় আসবে আবার
    পথ পেয়ে যাবে, ফিরে যাবার
    জানি মন কাঁদবেই
    আবার ফিরবে তুমি, ফিরবেই।
    হারিয়ে যেতে যেতে
    পিছনের , স্মৃতি অতীতে
    ভুলের বহরে চলবেই!
    আবার ফিরবে তুমি, ফিরবেই।
    যতই অভিযোগ অভিমান
    সোনালী দিনগুলোর সেই গান
    মনের গহীনে বাজবেই।
    আবার শৈশবের সবুজ কৈশোরের
    সেই ধূলো পথের
    রঙিন আলপনা করবেই।
    আব…Read More

    3
    1 Comment
    • যতই অভিযোগ অভিমান
      সোনালী দিনগুলোর সেই গান
      মনের গহীনে বাজবেই।- মনের গহীনে কত শতবার যে মানুষ ফিরে!

  • জীবন তো আছে
    যেভাবেই বাঁচে।
    সময়ের রাঙা দিন
    ফুরালেও হয়নি লীন
    গহীন বাঁশি নিরবধি বাজে।
    জীবন তো সাজে
    সুখ -দুঃখ, মাঝে।
    যেভাবেই ভাঙি
    সেভাবেই গড়ি।
    মরলে মরিবো যখন
    ফুরাবে সকল আয়োজন।
    এখন জীবন যেমন
    বাঁচি নিজের মতোন।

  • সে হয়তো ডেকেছিল ভুলে
    নিরব – নিঃশব্দ: উচ্চারণে,
    তাঁর চোখ দুটি ভেজা ছিলো ;
    নক্ষত্র পতনের মতো
    চিনিছে সে ভুলের গ্রহ।
    কলিজার ভেতর সহস্র দাগ!
    খুঁতখুঁতে আঁধারে ছিন্নভিন্ন
    হৃদয়ে নেমেছে তখন
    পিনপতন নীরবতা,
    নিজেকে খুঁজে পেতে
    বারংবার হারিয়েছে সে।
    মেঠোপথের দুপাশে, জঙ্গলে
    নদীর সীমান্তে
    কুঁড়ে ঘরে।
    ওখা…Read More

    4
    4 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আজকে বেশ অভিমান উপদ্রুত
    সারাদিন বৃষ্টি , ঝরছে অবিরত।
    দেখে নাই চেয়ে কেহ
    উপহাস অহরহ ;মুশলধারায়
    হৃদয় অন্তরীণ অসহায়।
    আলো নেই তমসায়
    দূরের দুরাশয়, আাশায়!
    বৃষ্টি ও বৈরাগী চেতনায়।
    নিরন্তর অবসন্ন দিনরাত
    অনিমেষ আচ্ছন্ন মেঘ- ঘাত
    বিজলী চমকিত দেহমন
    গুরুগম্ভীর ও ভাবের আয়োজন।

    4
    6 Comments
    • খুব সুন্দর।

    • হয়তো আজ কোনো প্রেমিকের মৃত্যু হয়েছে,
      তাইতো মেঘেদের এতো কান্না!

    • শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • উল্টো হাওয়ার টানে
    বামে যেতে ডানে!
    সঠিক পথে চলতে হবে
    ভুল শুদ্ধ জেনে।
    কঠিন সময় এখন
    বিচিত্র মন-মনন
    সত্য -মিথ্যা গোলকধাঁধা
    ইচ্ছে নিয়মকানুন।
    সচিত্র চোখ
    সচিত্র মুখ
    কুন্ঠিত সব বাঁধন।
    যে যার মতো উড়ছে
    অচিন পথে চলছে
    বিহঙ্গের আকাশ দেশে
    হঠাৎ ঝরে পড়ছে।
    তোমার আকাশ তোমার সৃজন
    মুক্তি মুক্…Read More

  • ভালো নেই মনটাকে
    ভালোভাবে বুঝে নিতে
    এলেমেলো দিন গেলো
    সেই মন খুঁজে পেতে!
    ভাবনা যা, উড়ে যেতে
    হৃদয়ের পথে পথে
    আবার ফিরে এলো
    মনের নিকুঞ্জ হতে।
    ভালো নেই মনটারে
    কেমনে বাঁধিব সুরে
    আকাশের রং-বাহারে
    সে যে শুধু খেলা করে।

    2
    2 Comments
  • আমি যদি তোমার মতো
    পেতাম উড়াল ডানা
    উড়ে যেতে হতেম সখী
    বিহঙ্গের ঠিকানা।
    চলে যেতেম ইচ্ছে -খুশীর দেশে,
    প্রজাপতির রঙিন আবেশে ;
    সবুজ অবুজ মনেঃ
    চেয়ে চেয়ে আকাশপানে
    সূদুর নীহারিকায় টাঙিয়ে সামিয়ানা,
    নিখোঁজ হতাম এমন
    থাকতো সবার জানা।
    কেন আজ দিনগুলো কালরাত?
    কেন সময় থমকে আছে?
    দিনগুলো সেঙাত!

    3
    2 Comments
  • আমি বসে বসে দেখছি বৃষ্টির দৌড়
    বৃষ্টি কি আসবে ডিঙিয়ে জানালা
    ঘরের ভেতর! বৃষ্টি কি বৈরাগী হবে
    ভিজিয়ে দেবে নিজের শরীর :
    বৃষ্টি ঝড়ের বেগে আসুক
    উষ্ণতা দ্রুত নামুক
    আমার ভালো লাগে
    বৃষ্টির শহর।

    4
    1 Comment
  • ভাবছে তুমি বসে বসে
    আকাশে কে ? যাচ্ছে ভেসে!
    নেই তো ডানা
    উড়তে মানা।
    মন যে আছে
    যায়না কেনা।
    নিজের ভেতর , নিজের বেশে,
    উড়ছে যে, সে দেশে দেশে।

    ঘুরছি ইচ্ছে যতো
    উড়ছি পাখির মতো
    তুমিও এসে
    রঙিন বেশে
    প্রজাতির রঙের দে-শে
    উড়াও ঘুড়ি
    আকাশ ঘিরি
    রংয়ের খেলায়
    মেঘের ভেলায়
    হারিয়ে যাও ইচ্ছে দেশে।

    এ-ই যে সবুজ প…Read More

  • Load More Posts

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar