-
আধেক চাঁদে চেয়ে দেখি আজ;
জীবনের দিনগুলো,
কতটা আলোয়, আঁধারে
সময়ের কঠিন ধূলো।
নিজ ঘরে ফিরি, না পাই ঠিকানা!
খুঁজে ফিরি মন দেখিনা সাধনাঃ
কিযে করি, কিংকর্তব্য বিমূঢ়,
জানি না জীবন আরও কতদূর?
আধেক চাঁদে আধা চা-চামচ,
পৃথিবী জুড়ে ঝুলছে কবচ!
কেউ কি, পাবে ঠিকানা?
উত্তর খুঁজে মানুষ হৃদয় ;
মানুষ কে? জানি না।
শত রংয়ের শতরুপঃ
নিজেকে দেখি, দেখি
রংয়ের বিলোপ।
উদ্ভুত যত তাঁরা ,
আকাশ মাটিতে দিশেহারা!ভেবে আজ হৃদয়
ব্যাকুল মম
পুড়ছে মনন
এসো প্রিয়তমো।
কঠিন গহন এ কোন কাল?
চারিদিকে শুধু অন্ধ সকাল!
সকলে মানুষ সংসারে
মানুষ কেন খুঁজে ফিরে?
অন্ধ বধির হয়ে উঠছে
সময়ের গান বুড়ো বিকাল।
কিযে রাত এলো
ভোর ফিরে এলো
হয়না সূর্য, রাঙা সকাল।
আধেক চাঁদ উঠেছে আবার;
তবুও শূন্য, চাঁদ বাহার!4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


শুভেচ্ছা !