Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 6 months ago

    যখন কিছুই লাগেনা ভালো
    তালগোল ঠেকে জীবনের আলো
    মনে পড়ে শুধু মায়ের মুখ।
    এতকিছু মোর নিষ্পাপ গৃহে
    তবু যেনো কি নিস্পৃহে!
    ক্লান্তি কালো’র মতো অসুখ
    মনে পড়ে, মনে পড়ে, শুধু মায়ের মুখ।
    চৌদিকে দেখি স্নেহ মায়াভরা
    জীবনের আলো, রঙিন ফোয়ারা
    যেন কেঁদে উঠে কবরবুক
    যেদিকে তাকাই লাগেনা ভালো
    মনে পড়ে শুধু মায়ের মুখ।
    এখন শ্রাবণ ট্র্যাজেডির মহাকাল
    ঘোর আঁধিয়ারে ছেয়েছে সমকাল
    দুঃখী পৃথিবীর ইতিহাসে মন্বন্তর
    কেঁপে কেঁপে ওঠে বিরহী অন্তর।

    11
    8 Comments
Skip to toolbar