Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 6 months ago

    কি কৌতুহলী দৃষ্টি ছিলো তোমার
    অনাবশ্যক খেয়ালিপনায় স্বাচ্ছন্দে ছিলে!
    অজস্র ক্ষুদ্র নিগৃহীত সত্য, সুন্দর চোখে
    অবলীলায় পুষ্পিত হ’য়ে যেতো।
    কতটা আগুন, ফাগুনের রাঙা পথ!
    ভালবাসার নিকুঞ্জ পথে রঙীন বারতা,
    সে রুপের উচ্ছল ছবি ছিলো তুমি।
    এখান নিস্তব্ধতার রুপসী নদী
    বুকের ভেতরে মরু সাহারা,
    সেখানেও আগুন আগুন পৃথিবীতে:
    ঝলসানো দুর্মর নতুন মানুষ।
    অজস্র অচিন্তনীয় নির্লিপ্ততা!
    ভীষণ একঘেয়ে তুমি আজ।
    কখনো ভাবিনি নির্বোধ জীবনে
    অপরাধী ভাবাপন্ন হবোঃ
    হত্যার পরে বেঁচে আছো, মরেও?
    সেখানে ক্ষমা ক্ষুদ্র!
    ক্ষমা চাইনা আমি।

    12
    7 Comments
Skip to toolbar