Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    পাবে না ভাত
    পেটে চেপে হাত
    কি হবে কবি?
    তুমি ও জানো
    ভুল গান শোনো!
    আঁকো ভুল ছবি?
    উদরে আগুন
    যাচ্ছে ফাগুন
    তবু কেন বেহুশ!
    তবে কি এমন
    রবে সারাজীবন
    হবে না মানুষ!
    কি কথা বলো
    কোন পথে চলো
    জানোনা কিছুই?
    পিছনের আগে-ই
    নেই কোন কাজেই
    ন- দন্ত হীন।

    এভাবেই ভবে
    যতদিন রবে
    থাকবে মলিন।
    এইতো সেদিন
    হয়েছিল স্বাধীন
    এখন কৃতদাস।
    নিজেকে চেনো না
    কিছুই জানো না!
    বোঝোনা শুন্য রাত।

    সে দিনের আকাশে
    শুন্য নিকাশে
    চেয়ে থাকো দিবারাত।
    কি চাও , কি পা-ও
    খেয়ালে ডুবে যা-ও
    দেখো না,
    অন্ধ মৃত -জাত!

    8
    5 Comments
Skip to toolbar