Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 3 months ago

    মৃন্ময়ী আলোয় চকচক করছিল চোখ
    নেশায় পেয়েছে ভীষণ, চুমুকে, চুমুতে,
    দূর হলোনা, মদিরায় উন্মত্ত খেয়াল,
    তখন রাগ ভৈরব রূপে লেলিহান।
    কখনো সত্য, ধূমায়িত হয়নি-এ জীবনে;
    আজ কি হলো জানি না, কদর্য রূপ
    এভাবেই বেরিয়ে আসে অজান্তে।
    আসলে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছিঃ
    নদী থেকে খাল, এখন ডোবা!
    আশ্চর্য আয়নায় , নিজরুপে আবির্ভূত।
    নিজের মৃত জীবনে দাঁড়িয়ে আছি ;
    কণ্টকাকীর্ণতা জয়ে, যে সাহস;
    অসীম আকাশ ছোঁয়া, প্রলয়”
    তছনছ করা ঢেউ, ছিলনা কখনো।
    নিজেকে ভাঙতে, ভাঙতে, ভেঙ্গে গেছি ততক্ষনে, অজস্র ক্ষুদ্র, ক্ষুদ্র, দুঃখ
    একসাথে, এক সমুদ্র আজ।
    জানি না দুঃখের গল্পে, ছায়া বিশ্ব
    এক মৃতজীবিতে, মৃত মনে বাঁচবে!
    না, জন্ম নেবে, আগামীর শরীরে।

    5
    2 Comments
Skip to toolbar