Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 3 months ago

    (আগষ্টের  শ্রাবন দিন)

    আলুথালু   চুল,   বৈরাগ্য  চেপে বসে  আছে
    মুখাবয়ব ,  কোথাও   শান্তি  নেই  নিরেট  অন্ধকার
    এভাবেই   আগষ্টের   দিনগুলো   গহীন  আঁধার
    শ্রাবণ  অবিরাম   হৃদয়   শরীর  হিম ,  
    দেহ  থেকে  ঝরে  পড়ে  সময়ের   সত্য
    চোখে  জল   মননে   মুখ  ছবি  তোমার
    তোমার  প্রেম  ভরা  বুক  বিশ্ব  নিখিল
    সেখানে  ঘুম  ভাঙা ভোরে  মৃত্যু  আমার।
    বর্ষায়   তীব্র  দহন-এ  কুল ছাপিয়ে  
    একেকটা  দিন  অমাবস্যা   আঁধার
    আগষ্টের  মৃত্যু ,     মৃত্যু   সবার।
    তুমিতো    জানো  সকল   তিমির ভেদি
    মার্চ   আসে     বজ্র  কন্ঠে
    ইতিহাস   ঘিরে  থাকা  মানুষেরা  জানে
    স্বাধীনতা    বাঙালির  ।
    হাজার  বছরের,  সর্বকালের  সর্বশ্রেষ্ঠ
    ইতিহাস  তোমার। 
    বুকের  ভেতর    সে কালরাত্রিতে    এখনো
    নেমে আসে অশ্রু  পদ্মা  মেঘনা  যমুনায়
    সাগরের  সমস্ত  জলরাশি  ভিজিয়ে  দেয়
    বাংলাদেশকে।  আর শূন্য  বুকে মানুষ
    শরীর   কবরের  মতো  নিস্তব্ধতায়   ১৫ ই আগষ্ট
    চেয়ে  থাকে  অসীমে।

    7
    2 Comments
Skip to toolbar