Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 3 months ago

    আজ-কালের  কবিতা

    একটু উষ্ণ  চায়ের মতো আজ-কালের  কবিতা, সময়ের  হেরফেরে  শীতল শুধুই,
    সেখানে  তোমার  গভীর  প্রেম
    উপলব্ধি   করার  কেউ  নেই!
    এখন এখানে  সিগারেটের  বর্নিল
    স্পর্শিত  ধোঁয়ায়  টানটান  উত্তেজনা ;
    চোখের  নিমিষে  ভালোবাসা নিধিরাম!
    আজ-কালের  কবিতা ও কবি
    নিরংকুশ  কবিতা  বিরোধী
    অন্তর -বাহির  ভিন্ন?
    প্রেমরহিত  অথচ   প্রেমের 
    উৎপাদন   চলছে ;
    এখন  বায়বীয়  গভীর  পথে
    নিসর্গ  নিষকণ্টক  নদীরা
    দাঁড়িয়ে  আছে  একাকী ;
    জননীর  পদতলে 
    নিষ্পেষিত  আগামীর  কবিতা!
    কবি-রা  ভালোবাসে  মানুষের  মতো
    অথচ  আত্মার  অস্তিত্বে  এখন!
    গভীর   সমুদ্রের  পথে
    নেই   কবিতা 
    শূন্য , একা  গ্রন্থনীয়  কবিতা!
    নিগুঢ়  রহস্য  নেই
    অথচ  রহস্যময়  প্রাচীন।
    মানুষের  জন্ম  ঋষি
    মানুষ  খুঁজে  পেতে;
    মানুষের  জন্ম  চাতালেঃ
    অথর্ব  মানুষ 
    খুঁজে  ফেরে  মানুষ  কোথায়?

    8
    2 Comments
Skip to toolbar