-
নতুন জন্ম
আবার মায়ের জঠরবাসে
লুকিয়ে কিছু মাস,
জন্ম নেব নতুনভাবে ,
নব অভিলাষ!
মায়ের ছেলে হারিয়ে গেছে,
খুঁজতে খুঁজতে পথে
হারানো মানিক জানিনা কোথায়?
ছিলো অবরোধে
বুঝতে পাপ মানুষ বাস
এ-ই কি মা চেয়েছিল?
হাহাকার শুনছি, দুরে ,
বহুদূরে নতুন দিনের গান
বুকের ভেতর শূন্য যখন
তখন উচ্ছল তাঁরা দুরে,
কোথাও কি
শুনছে চাঁদের আহবান?
আমার ভালবাসার আকাশ
মায়ের মতো হবে
শরতের স্নিগ্ধ বিকেল ,
গড়িয়ে সন্ধে তবে
এখন সাগর মহাসাগর
নদী পাহাড় নিয়ে
মায়ের সাথে চাঁদ চাঁদনীর ,
গল্প শুনবো শুয়ে।
আসবো যখন ভুবন জুড়ে,
ছড়িয়ে দিয়ে গান
বিশ্ব নিখিল গাইবে
শুধু প্রেমের জয়গান।4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


বাহ দারুণ!