Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 1 month ago

    আসলে  আশ্চর্য  এক  সত্যের
    নিনিমেষ   নিমন্ত্রণ  পেয়ে ও
    দূরাভিলাষী   হতে  পারিনি।
    একটা  অদৃশ্য  দেয়াল
    শঙ্খ  ডানায়  রূপান্তরিত  হ’য়ে
    অন্য  অনেক  সত্যের  মতো
    মনের  ভেতর  গড়েছে  আসন।
    দিকবিদিকশুন্য   মানুষ  যারা,
    গানিতিক  জীবন  থেকে
    দূরে  তবুও  সন্নিকটে
    এঁদের  মধ্যে  শুধু  ভয়।
    নার্ভের  মৃত  কোষে ;
    গড়েছে   প্রপঞ্চক  জীবনবোধ
    কিছুতেই  দাঁড়াতে  পারেনা।
    অন্যের  পায়ে  হেঁটে 
    মৃত  নক্ষত্রের   সাথে ;
    আকাশে  উড়ে।
    নিরবচ্ছিন্ন যূথচারী  বায়বীয়
    গভীর   পথে  এগিয়ে  যেতে
    হারিয়ে যায়  একাকীত্বের 
    নিরব  দংশনে ।
    জানা  সত্য  কিন্তু  কলপিত,
    গল্পে  মগজে  বয়ে  বেড়ায়
    ধূসর-লাল  অপ্রকৃতি-র
    ভূতাত্ত্বিক  দৃষ্টিকোণ!

    8
    3 Comments
Skip to toolbar