Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    2 years, 11 months ago

    একজোড়া আগন্তুক চোখে
    নক্ষত্রগুলো চেয়ে থাকে
    অবিরাম অন্তহীন কেন্দ্রীভূত
    সুবিস্তীর্ণ পথে!
    অদৃশ্যে থেকে যা-ই
    চেয়ে দেখি জোছনায়
    নক্ষত্রের রাতে
    কোথাও সবুজ মাঠ
    ধূ-ধূ করে মন
    নিশাচর পাখির দলে
    ডেকে ডেকে উড়ে যায় দূরে!
    যারা জেগে আছে
    ঘুমিয়ে গিয়েছিল
    এখন ও জেগে ঘুমায়!
    আমিও ভালো চোখে
    দেখে নেই সময়ের রাঙা ফুল ;
    আমাকে খুঁজে নিতে
    যারা এসেছিলো, তাল তমাল বনে
    পৃথিবীতে জন্ম নিয়ে
    তাঁরা এখন জন্মান্তরে।
    আসলে মরা খাল
    আড়িয়াল খাঁ হ’য়ে আছে
    প্রমত্ততা চাই
    তবুও নবীন আঁখি
    পালরদীর চোখের জল ;
    সে-ই দেশে নেই আমি!
    কোথাও সবুজবীথি
    পড়ে থাকি ঘাসের গহীনে।
    বুড়িগঙ্গা এখন অতীত
    অতিথির মতো;
    তবুও আতিথ্য নিয়ে
    মনে হয় বন্ধু, স্বজন ;
    আমাদের হৃদয়ে আগুন
    গোধূলির সন্ধা রাগে
    অন্ধ অনুরাগ।
    নিঃস্তব্ধতার ভোর জানে
    নিরব রাত কেন
    একা একা জেগে থাকে বনে।

    3
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar