Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 11 months ago

    মোরে বালা ছলে,
    মোহে কৌশলে ;
    ফেলে মায়াজালে
    কোথায় হারালে?
    হায় এ-ই প্রান;
    বহে হুতাশন
    কেঁদে কেঁদে উঠে
    গাহে তব গান।
    বিরহিণী সুর
    জীবন বিধুর
    সুরে ভুলে আজ।
    তুলে যপমালা
    হৃদয়ের জ্বালা
    নাহি মেটে আজ।
    কোথায় দক্ষিনায়
    পূবালী হাওয়ায়
    রাগিনীর সুর
    বীনা নুপুরঃ
    মোরে ডেকে রথে
    বিহঙ্গ পথে,
    দাড়ায় বারংবার।
    সে কি বিস্মৃতি!
    ভুলিতে কি পারি?
    অতীত স্মৃতির!
    খুলি পারাপার।

    9
    8 Comments
Skip to toolbar