-
খেয়ালী মন
কতো শতবার হোঁচট খেয়েছে
খেয়ালী এ মন আমার
তবু সে চিনে আকাশ
চিনে দিগন্ত।
নাহি যার আদি অন্ত
প্রাসাদে যার সুখ নাহি
পথ চলায় আনন্দ।জানিনা মোর খেয়ালী মন
কখন কি করে অকারণ
শুধাতে তাঁরে চেয়েছি , যতবার
বোঝেনি সে , হারিয়েছে, আবার।খেয়ালী এ মনের গহীনে
নিত্য নতুন গানে,
পুরাতন বাঁশি বাজে নিপোবনে;
ভালবাসার অভিমানে।
তব কিরণে ঝলমলিয়ে,
জাগে রঙিন তিয়াসা
চতুর্দিকে দেখি নব নব দিয়া!
আলোজ্বল পথপ্রিয়া।মম হৃদয় বোঝেনি ভাষা
হৃদয়ের পথ আজও কুয়াশা,
খেয়ালী এ মন আজও যাযাবর
খোঁজে অনন্ত আকাশ দোসর।9 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



“খেয়ালী এ মনের গহীনে
নিত্য নতুন গানে,
পুরাতন বাঁশি বাজে নিপোবনে;
ভালবাসার অভিমানে।
তব কিরণে ঝলমলিয়ে,
জাগে রঙিন তিয়াসা
চতুর্দিকে দেখি নব নব দিয়া!
আলোজ্বল পথপ্রিয়া।” কবিতার এই অংশটুকু ভিন্নমাত্রার আনন্দ দিল। ভালোবাসা অবিরাম।