Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 8 months ago

    প্রবাসী আড়াই বছরের ভাগ্নেকে
    উদ্দেশ্য করে লেখা কবিতাটি।
    ফেব্রুয়ারির ১৮ তারিখে বাবা, মায়ের
    সাথে কানাডা চলে গেছে। ওকে ভিডিও
    কলে দেখে কথা বলে, যা মনে হয়েছে
    তা কবিতার আয়ুতে আগলে রাখছি””’

    কান্নার অশ্রু থামেনা
    কত ব্যথা বুক জুড়ে
    নিরব চোখে কত কথা পোড়ে
    আঁখি চাহে তেপান্তরে।
    প্রশ্ন কতো মেলেনা উত্তর,
    মন রহে নিজ ঘরে।
    বিদেশ বিভুই যে এতদূর!
    বুঝিবে কেমন করে?
    অভিযোগ যতো দৃশ্য চোখে
    চেয়ে, বিষন্ন শীতার্ত মুখেঃ
    যুগের হাসি না যেন ফুরায়,
    মমতার ধারা যেন বয়ে যায় ;
    ভালোবাসায় শুধু ভালোবাসা চায়।
    ছোট দুটি হাত কতগুলো বাহু
    কতো কতো প্রান আজ নেই কেহো!
    হাত বাড়ায় তবুও মেলেনা মায়া:
    শতসহস্র আদরের ছোঁয়া,
    ফানুস সম উড়ে;
    কতো কথা কতো ব্যথা
    মরছে হৃদয় নীড়ে।

    7
    5 Comments
Skip to toolbar