-
সুপ্রিয় তুলট লেখকমঞ্চ এর লেখক সকল, আসসালামু আলাইকুম। এই লেখক মঞ্চে আজকে আমার লেখা একটা কবিতা প্রথম শেয়ার করলাম।
আপনাদের সুচিন্তিত মতামত পেলে নিজেকে ধন্য মনে করবো। —-★★★★★★★★★★
তোমাতেই খুঁজি সুখ
-এসকে এম হেলাল উদ্দিনসন্ধ্যার আকাশে গোধূলি লাল ছুঁয়েছে
অপরুপ সাজে সেজেছে যেন প্রকৃতি
প্রিয়ার কথা খুব পড়ছে মনে এমন সাজ সন্ধায়
ভাসছে শুধু মনের মাঝে ফেলা আসা শত স্মৃতি।স্বপ্ল আলোর মাঝে যেন এক চন্দ্র রেখা
দিচ্ছে উঁকি মন আকাশে,পাবো বুঝি তার দেখা
বৃক্ষের ডগার কলম হাতে,অদূরেই জ্বলছে কাঠির ধুপ –
পাতায় পাতায় লিখবো আজ প্রেয়সীর রূপ।শরতের ভেলায় চড়ে যেমন আসে কাশফুল,
খুব ঘন আর কৃষ্ণ কালো আমার প্রিয়ার চুল।
নানা রংয়ের ফুলের মাঝে গোলাপ যেমন ফোটে
মন ভরানো হাসি তেমন আমার প্রিয়ার ঠোঁটে।হীরা চুনি মণিমুক্তা রুপা পিতল আর স্বর্ণ
মনের মত প্রিয়া আমার, রং তার শ্যামবর্ণ।
বেশি কিছু চাই না, যদি প্রিয়া থাকে আমার পাশে-
সবচেয়ে সুখি মানুষ আমি,যদি এমনই করে ভালোবাসে ।4 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Suhas Barnabash Gomes
@barnabash
Shah Kamal
@kuriparahs112384
S.M ROBEL
@smrobel
Nipun Chandra
@nipunch


প্রিয়ার অপরূপ সৌন্দর্য্য যেন সর্বত্র। খুব সুন্দর দিয়েছেন তার বর্ননা।
স্বাগত জানাই কবি আমাদের লেখকমঞ্চে। প্রীতি ও শুভেচ্ছা রইল।