Profile Photo

শফিকুল ইসলামOffline

  • sofiqulba
  • Profile picture of শফিকুল ইসলাম

    শফিকুল ইসলাম

    • 1 month, 3 weeks ago

    কবিতার নাম: মা

    মা আমার পৃথিবীতে প্রথম শিক্ষাগুরু,
    তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।
    সর্ব প্রথম শিখেছিলাম মায়ের মুখের ভাষা,
    যে ভাষাতে জড়িয়ে আছে প্রাণের সকল আশা।
    একটি – দুটি শব্দ ছিল আব্বু -আম্মু ডাক,
    এক পা – দু’পা হাঁটতে গিয়ে কাটত পায়ে দাগ।
    আদর করে পড়িয়ে দিতো গলায় পুঁতির মালা,
    হাতে ধরে শিখিয়েছিল নানান বর্ণমালা।
    আদর যতন সোহাগ যত মায়ের কাছে পাই,
    মায়ের মতন আপন কেহ ত্রিভুনে নাই ।
    মা আমার নয়নমণি মমতার মহাসিন্ধু,
    থাকলে খোকা একটু দূরে ঝরে অশ্রুবিন্দু।
    মা আছে ঘরে যার স্বর্গ তাহার ঘর,
    বৃথা আলো খুঁজো কেন নিশীথের পর।
    তোমার কোলে জনম মাগো স্বর্গ চরণ তলে,
    মাথা রেখে মরি যেন মাগো তোমার কোলে।

    3
    7 Comments
    • শফিকুল ইসলাম, মা নিয়ে আপনার লেখা প্রতিটি লাইন পড়লাম আর একদম মন ভালো হয়ে গেল।

    • প্রথম শব্দ শেখা, হাঁটতে গিয়ে পড়ে যাওয়া—শৈশবের এই ছোট ছোট স্মৃতি এত মমতা দিয়ে বর্ণনা করেছেন যে নিজের মায়ের কথা মনে পড়ে গেলো।

    • শফিকুল ইসলাম, প্রতিটি চরণে ফুটে ওঠা মমতার এই নিরবচ্ছিন্ন প্রকাশ পড়ে মনের গহীনে একরাশ স্নিগ্ধতার ছোঁয়া অনুভব করছি। মায়ের প্রতি এমন গভীর অনুরাগ নিয়ে লেখা চালিয়ে যেতে আপনার এই যাত্রা যেন সবসময় অব্যাহত থাকে।

    • মায়ের প্রতি এমন খাঁটি ভালোবাসা প্রকাশ করা কবিতা পড়তে সবসময়ই মন ভালো হয়ে যায় দারুণ লিখছেন😊

Skip to toolbar