Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • শরতের চাঁদ
    – শাহাদাতুর রহমান সোহলে

    শরতের পূর্ণিমার চাঁদকে মনে হয়
    অষ্ট্রেলিয়ার রৌদ্রালোকিত রঙ্গীন
    হিলিয়ার হ্রদের মত –
    বান্দরবানের এক পাহাড়ী পল্লীতে
    বাড়ীর উঠোনে বাবার সাথে আলাপরত ছিলাম,
    তখন ছিল শরতের চন্দ্রালোকিত রাত,
    কাছেই বড় বৃক্ষে পাখীর চিৎকার;
    জিজ্ঞাসা করলাম – এটা কিসের ডাক?
    বাবা বললেন – এটা পেঁচার চিৎকার,
    উজ্জ্বল চাঁদের আলো সহনীয় নয়
    বলে চিৎকার করছে;
    সেই শুরু আমার শরৎ দর্শন,
    বাবা আজ নেই, শরতের
    চাঁদের আলোতে তাঁকে অনুভব করি –
    তার অনেক পরে ঢাকা শহরে শুনেছি
    শরতের চন্দ্রময় মধ্যরাতে কাকের ডাক
    দিনের বিভ্রমে;
    এমনই উজ্জ্বলতা সেই জোছনার,
    কক্সবাজার সৈকতে দেখেছি আরেক বিস্ময়ঃ
    শরতের রাতে নির্জন সৈকতে আমি একা দাঁড়িয়ে,
    পিছনে ঝাউবন, সামনে উত্তাল ঝিকিমিকি সমুদ্র,
    আকাশে আদিগন্ত জোছনার উল্লাস,
    সমুদ্রে ঢেউয়ের সাথে সাথে চাঁদ যেন ভেঙ্গে ভেঙ্গে পড়ছে,
    এমন দৃশ্য কেউ কি কখনো দেখেছে?
    শরতের পূর্ণ জোছনা এক অদ্ভুত রঙ্গীন ভূবন।

    13
    10 Comments
Skip to toolbar