-
শাহাদাতুর রহমান সোহেল is with Chai hla prue kheyang and 72 others
নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের বিশ্ববিখ্যাত ব্লোয়িং ই দ্য উইন্ড (Blowin’ In The Wind) ও তার অসাধারণ বাংলা অনুবাদ:
BLOWIN’ IN THE WIND
– Bob DylanHow many roads must a man walk down
Before you call him a man ?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand ?
Yes, how many times must the cannon balls fly
Before they’re forever banned ?
The answer my friend is blowin’ in the wind
The answer is blowin’ in the wind.Yes, how many years can a mountain exist
Before it’s washed to the sea ?
Yes, how many years can some people exist
Before they’re allowed to be free ?
Yes, how many times can a man turn his head
Pretending he just doesn’t see ?
The answer my friend is blowin’ in the wind
The answer is blowin’ in the wind.Yes, how many times must a man look up
Before he can see the sky ?
Yes, how many ears must one man have
Before he can hear people cry ?
Yes, how many deaths will it take till he knows
That too many people have died ?
The answer my friend is blowin’ in the wind
The answer is blowin’ in the wind.আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
(বব ডিলানের ‘Blowin’ in The Wind’ অবলম্বনে)
রচনাঃ সুদীপ্ত চক্রবর্তীআর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কতগুলি অকূল জলধি
ক্লান্ত ডানায় পার হয় যদি
শান্তির পারাবত বিশ্রাম বালুকাবেলায় পাবে
আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে
আর কতবার গর্জালে পর
থামবে যে ওই কামানের স্বর
চিরটা কালের জন্য যুদ্ধ অতীতে জায়গা পাবেঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব
ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবাব
কতকাল পরে অটল পাহাড়ে বলতে কি পারে কেউ
আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউকিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে একটা কথা
আর কতকাল বাঁচলে সইলে পাবে তারা স্বাধীনতা?
আরও বলো দেখি আর কতবার
ভাণ করা যায় কিছু না দেখার
সবকিছু দেখে তবুও আমরা ঘুরিয়ে কি নেবো মাথা?জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনে
জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব, পারলে নাও চিনেআর কতবার উপরে তাকালে দেখব তবে আকাশ?
আর কতগুলো কান হলে তবে
মানুষ কাঁদছে সেটা শোনা যাবে?
কবে হবে আর কবে কবে হবে, কবে হবে অবকাশ?উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাও
উড়ছে জবাব জোরালো হাওয়ায়, পারো যদি ধরে নাওকত মানুষকে মরতেই হবে আরও?
আর কতকাল হলে যে বিগত
অনেক মানুষ হয়েছে নিহত
সেই সত্যটা আমরা তোমরা সকলে বুঝতে পারো?হাওয়ায় উড়ছে এর উত্তর আজ
বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে
বেড়েই চলেছে পাগল হাওয়ার আওয়াজ
পারো যদি তাকে চিনে নাও, সব জানতে পারবে তবে
আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে!বব ডিলানের ’ব্লোইন ইন দ্য উইন্ড’ গান অবলম্বনে কবীর সুমনের লেখা গান:
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে ।।
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে ।।
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে ।।
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে ।।
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।সংগ্রহে – শাহাদাতুর রহমান সোহেল
12 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1





অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

মানুষের করেছে বিভাজন মানুষের মাঝে, আছে কত সয়তান বহুরূপী সাজে।