Profile Photo

স্নিগ্ধ ধূম্রাক্ষর---Offline

  • Subaiya-Aymaan
  • নির্বোধ আমি
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ৪/১২/২০২৩
    সম্মুখে একটা কথা বলিতে না পারিয়া বিক্ষুব্ধ আমিটা যখন আয়নার সামনে গিয়া ফোপাইয়া ক্রন্দনরত অবস্থায় নিজেরে দেখি,তখন একটা অট্টহাসি পাইলো।

    2
    2 Comments
  • জীবন থেকেই জীবনের শিক্ষা
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ২৮/১১/২০২৩
    সে নির্ভেজাল ভালোবাসার দিব্যি,রঙে বিচিত্রতা রয়েছে, নেই সবে শান্তির সুঘ্রাণ।
    নিষ্পাপ নয় সেথা,নিদ্রাও!! নব বিষাক্ত ;নাকি এমনি ছিল?
    সীমিত পাওয়ায় যেমন জীবন রঙিন হয়,মোহ বেশি হলে ইতি এসে কড়া নাড়ায়!

    6
    2 Comments
  • সম্পর্ক 🪡
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ২৪/১১/২৩
    সম্পর্ক যেনো কোনো এক হাওয়াই মিঠাই এর নাম!! তুলনায় ব্যর্থ হলেও বড়ই বিস্তৃত ভাব!!
    দিন যত যাবে সম্পর্ক তত পুরোনো হবে,বিভ্রান্ত হবে মস্তিষ্ক। ব্যাস্ততা বারবে, বচন গুলো তত ফুরিয়ে যাবে,
    সময় দ্রুত চলে যাবে সেই সাথে বদলে যাবে তুমিও। মায়া বহনে সংকোচের গল্প উল্লসিত হবে।সংযুক্ত হবে নতুন নতুন শব্দ!…Read More

    5
    8 Comments
  • এখন আর আমাদের কথা হয়না♫
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ২১/১১/২৩
    এখন আর আমাদের কথা হয়না
    সন্ধ্যা হয়,রাত হয়,রাত গভীর হয়
    আবার সকাল হয় কিন্তু আমাদের আর কথা হয়না!
    আমার কথা ফেলার ডাকবাক্সটা হারিয়ে গেছে! এই শোকে,আমার মাঝেমাঝে বিলবোর্ড ছাপিয়ে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে হয়! ইচ্ছে হয় অলিতে গলিতে মাইকিং করে বলতে’আমার ডাকবাক্সটা হারিয়ে গেছে’!
    তাতে কি কোনো লা…Read More

    6
    3 Comments
  • সময়ের উপহাস
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ২০/১১/২৩
    একটা বিরাট সময় পরে সে বুঝতে পারল,উপহার হিসেবে ফুল না দিয়ে গাছ দিলে হয়তোবা স্থায়িত্বটা আরো দীর্ঘ মেয়াদি হতো। তবে অবসর এখন বিদ্যমান।ফুলটাও নেই,কৃতজ্ঞতা শ্বাসরুদ্ধ হয়েছে।ফুলটার মতো সময়ও উপহাস করেছে।

    6
    1 Comment
  • জীবন✨
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৯/১১/২৩
    বোধহয় বিষাদ এক নিশ্বাস এর নামই জীবন।
    যে নিশ্বাস মানুষকে বাঁচায়,সেই নিশ্বাস ই সর্বোস্ব ত্যাগ এর বিরল উদাহরণ।
    কিঞ্চিত অর্থাগমের উপলক্ষ্য খুঁজে এখন মানুষ পা শুকতেও দিধা করে না। কেননা জীবন তাকে তাই শিক্ষা দিল।
    কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্ব…Read More

    4
    1 Comment
  • দায়
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৯/১১/২৩
    একলা জমিন,নরক ভীতি
    সাত রাজারও ধন,
    তুমি ছাড়া ভীষণ শূন্য
    ক্ষুব্ধ আমার জীবন!
    চিরসঙ্গী বেতার বাস-
    অঝোর ধারার কূল!
    তুমি বিহঙ্গে কুহেলিকা আমি
    বিচ্ছিন্ন এক বনফুল।
    সর্বনাশা কালোমেঘী মন
    অনর্থক তোমাকে চায়,,
    ভালোবাসা তো যেন নিছক প্রাণ
    নিজেকে ভালোবাসা দায়!

    6
    4 Comments
  • তারপর➰
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৮/১১/২৩
    তারপর আমি অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দিলাম! আমি জোর করা ছেড়ে দিলাম!আমি চুপ থাকা শুরু করলাম! কখন যে নিজেকে আড়াল করে নিলাম বুঝতেই পারলাম না, সহস্র তীর পুরনো করে, আজ আমি মানসিক ভাবে পাই যেনো তোমার ধিক্কার! জোর করে লাভ তো ছিলো না, ভিন্ন সাজ এ কথা গোছানো, সভাবতই নতুন ছিলো!
    তবে তার জন্য একটা সুরাহা তো করেছি…Read More

    4
    4 Comments
  • পুনর্জন্ম
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৮/১১/২৩
    যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম যে তুমি আমি হয়ে জন্মাও।

    তোমায় ভালোবেসে বুকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটি হয়ে জন্মাও। সেই জন্মে তুমিও হারে হারে টের পাও, আপন মানুষদের কাছে আপন হতে না পারা কত যন্ত্রণার।তুমিও টেরপাও কয়েক-শ কথার উওরে ছোট ছোট মেসেজ গুলো…Read More

    4
    5 Comments
    • যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকতো, তবে আমি তোমায় অভিশাপ দিতাম যে তুমি আমি হয়ে জন্মাও। -দারুণ একটা পাঞ্চ লাইন! বুকের মধ্যে যেয়ে বিঁধলো আপনার লেখা। কতটা কষ্ট আর অবেহেলায় কারো মন থেকে একথাগুলো বেরুয়!

    • তুমি রা কখনও আমি হয়না। একটা আমি হতে অনেক সময় লাগে। ধাতু পুড়িয়ে বিশুদ্ধ হয় আর হৃদ পুড়ে কাব্য হয়। একটা আমি একেবারে খাঁটি তা তুমি হবার নয়।

  • ভ্রম🖤
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৭/১১/২৩
    ঠিক আছে তবে,এমন টা না হলেও ঘাট কোনো ক্ষতি হতো না!
    বসন্তের রঙিন প্রচ্ছদের প্রথম দিন এর মতো কোনো নিরুপমা নতুন করে আর গেয়েও উঠতো নাহ! সুহাসিনী সেই মুখটাও চোখে ভাসতোনা তোমার!

    ভ্রম হতে পারে না, আমি আমার জন্য তোমাকে বাসি ভালো,আমি আমার জন্য একটা উপন্যাস এ লিখি কথা,আমি তুমি হয়েই বইছি জীবন বাহন!

    ক…Read More

    4
    1 Comment
  • নীরব বিক্ষোভ🖤
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৭/১১/২৩
    নীরবে থাকা অনুভূতির স্তব্ধ সৌন্দর্য মাঝে মাঝেই প্রাণ পায় শব্দের সংসারে।না বলা চুপকথারা কেমন করে আঁচড় কেটে যায় *না ছোঁওয়া স্বপ্নের বালুচরে, শব্দেরা শুধু তার একা সাক্ষী। বুকের অন্ধকার সরিয়ে অশ্রুত আগামীরা প্রাণিত হয় বারংবার শব্দের আকুলতাতেই।
    ভালোবাসার সময়কাল পুরোনো হলেও, আকুলতা সম…Read More

    3
    1 Comment
  • অসমাপ্তি
    সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
    ১৭/১১/২৩
    বিবর্তন ভালোবাসার!
    আবর্তন কাছে আসার!
    চিরস্থায়ী কল্পনা –
    নিরন্তর আবেশ!
    দেখা হওয়া মুহূর্তগুলো
    মনে পড়ে যায় বেশ…
    স্মৃতির পাতায় হানা দেয়,
    তোমার গল্প নিরুদ্দেশ।
    অদূরের পানে চেয়ে থাকা;
    তোমার আমার ধ্বংসাবশেষ।
    তপ্ত রৌদ্রি বেলায়
    সিক্ত আমারো মন..
    ভালোবাসি ভালোবাসি,ভালোবাসবই:-
    শৈশব,কৈশর,যৌবন
    বার্ধক্য, চিরয়াতন!!

    4
    2 Comments

Friends

Skip to toolbar