-
🎈ছন্দময় জীবন🎈
আমরা বেঁচে আছি অনবদ্য কবিতায়
আমরা কেউ কবি নই,
তবু ছন্দে সাজানো
হৃদয় গভীরের প্রতিটি পাতা থেকে পাতায়।
স্বপ্নে সাজানো সুদূর সন্দেশ
অরূপ হৃদয় ছন্দে ভরানো,
কল্পনা দূরহ ভালবাসার দূরদেশ।রহস্য দ্বার জটিল বৃত্ত, মন
আকাঙ্খায় ভরা অঙ্কে লিপ্ত,
সংস্বার্থে সদয় ক্ষিপ্ত।
অধুনা হৃদয় অপরাহ্নে বিদায়
পূর্ণ চাঁদে প্রস্থান,
তবু অলিখিত হৃদয় ছন্দে সাজানো
বেঁচে আছি রহস্য সুদূর,
সুখ সাঙ্গ দুঃখ অনবদ্য কবিতায়।পাহাড়ি মন সুচিত্তের দোল
উঁচু-নীচু, সমতল সুক্ষ্ম সহিঞ্চু সম্পর্কে শিকল,
গীত-বাদ্য-নৃত্যে মোহিত জীবন
সুর সংঘাত দ্বন্দ্বে অতল।
তবু, আনন্দে রঙিন কষ্টের কবিতা
হৃদয় গভীরে ছন্দে সাজানো,
কল্প চিত্রে আঁকা মোনালিসা অপরিচিতা।
আমরা কবি নই, তবু
ছন্দ খোঁজে বেঁচে আছি উল্টিয়ে কবি মন
কবিতার পাতা।!!!অনল!!!
10 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



চমৎকার