Profile Photo

Zakaria AhmodOffline

  • ক্ষুদ্র বলে কোনো কিছুই অবহেলার নয়,
    ক্ষুদ্র থেকে সৃষ্টি সবকিছুই বিস্ময়কর হয়!
    কিছু ক্ষুদ্র ভুলে, প্রাণও যায় চলে,
    শুধু ক্ষুদ্র বলে অবহেলার ফলে!
    —-জাকারিয়া আহমদ।

  • তুমি আর্থিক ভাবে গরীব হতে পার,
    কিন্তু মানসিক ভাবে গরীব নও।
    শান্তিতে অর্থ সম্পদ না পার,
    মানসিক সম্পদ বিলিয়ে দাও।
    —-জাকারিয়া আহমদ।

  • দারিদ্রতার কারণে যদি তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধও হয়ে যায়,
    প্রাকৃতিক শিক্ষা যেন থেমে না যায়।
    প্রাকৃতিক শিক্ষার মহিমায়,
    প্রতিটি প্রতিষ্ঠান যেন তোমায় পেতে চায়।
    —-জাকারিয়া আহমদ।

  • আমি এমন হতে চাই,
    হাজার বাক্যের গল্প কয়েক বাক্যে লিখতে চাই।
    কারণ- আমার সময় খুব বেশি নাই!
    —-জাকারিয়া আহমদ।

  • যে অবস্থানেই থাক, যেভাবেই থাকনা কেন,
    ‘জ্ঞান’ অর্জনের চেষ্টা কর।
    ‘জ্ঞান’ এমন একটি সম্পদ,
    যার অগ্রগতি চিরকাল এবং বিতরণেও বৃদ্ধি পায়!
    —-জাকারিয়া আহমদ।

  • চিন্তা রোগের একমাত্র ঔষধ চিন্তা এবং ডাক্তার ব্যক্তি নিজেই!
    —-জাকারিয়া আহমদ।

    (জন্ম আছে যার, মৃত্যু নিশ্চিত তার।
    সুচিন্তার মাধ্যমেই দুশ্চিন্তার মৃত্যু হয়।)

  • শয়তান সহজেই কাবু করতে পারে নারীকে, আর নারী পুরুষকে!
    —-জাকারিয়া আহমদ।

  • শিক্ষিত বা অশিক্ষিত যাই হওনা কেন,
    কেউ তোমার মূল্য দিবেনা।
    তোমার মূল্য তোমাকেই অর্জন করে নিতে হবে,
    হয় জ্ঞান দিয়ে না হয় কর্ম দিয়ে।
    —-জাকারিয়া আহমদ।

  • অসংখ্য সুপার কম্পিউটার অকেজো,
    শুধুমাত্র এপ্লিকেশন সফটওয়্যারের অভাবে!
    —-জাকারিয়া আহমদ।

    অর্থাৎ-
    অনেক শিশুরাই অজ্ঞ থেকে যায়,
    জ্ঞান অর্জনের সুযোগ ও প্রকৃত জ্ঞান না পাওয়ার কারণে!

  • অতীত হচ্ছে ভবিষ্যতের ফাউন্ডেশন,
    বর্তমান হচ্ছে ফাউন্ডেশনের স্থাপক!
    —-জাকারিয়া আহমদ।

    অর্থাৎ-
    অতীত বলে দেয় ভবিষ্যতে কি করা প্রয়োজন,
    আর তা বর্তমানে করতে হয়।

  • সমস্ত পৃথিবী ভ্রমণ করেও জ্ঞান অর্জন করতে পারবেনা,
    যদি না প্রকৃতির সাথে কথা বলতে পার!
    প্রকৃতির সাথে কথা বলার প্রধান মাধ্যম হল-
    “মন ও মানুষ।”
    —-জাকারিয়া আহমদ।

  • আপনার জীবন উপভোগ বা উৎসর্গ যাই করুন না কেন খেয়াল রাখবেন তাহা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়।
    —-জাকারিয়া আহমদ।

    3
    3 Comments
  • তুমি দিয়েছ আমায় কলম আর খাতা,
    সেথায় লিখব কিছু মনের কথা!
    দিয়েছ কলমে কালি আর খাতায় সাদা পাতা,
    আমি লিখব সেথায় পৃথিবীর সবচেয়ে সেরা কথা!
    —-জাকারিয়া আহমদ।

    2
    1 Comment
  • প্রতিনিয়ত শস্য কর উৎপাদন।
    মানব জাতির চাহিদা পূরণে,
    সবকিছুর উর্ধ্বে শস্য প্রয়োজন!
    —-জাকারিয়া আহমদ।

    3
    2 Comments
  • মানুষ প্রতিনিয়ত নিজেকে বদলায়, বদলায় তার চরিত্র।
    তবুও কেন পরিবেশ এত অশান্ত?
    কারণ-
    মানুষ বর্জন করেনা পশুত্ব,
    গ্রহণ করেনা মনুষ্যত্ব।
    মানুষ! বাঁচাও মনুষ্যত্ব!
    —-জাকারিয়া আহমদ।

    3
    2 Comments
  • প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া দুর্ঘটনা সহজে মেনে নেওয়া গেলেও,
    মানুষ কর্তৃক ঘটে যাওয়া দুর্ঘটনা সহজে মেনে নেওয়া যায় না।
    তাই সতর্ক হও, দুর্ঘটনার কারণ যেন তুমি না হও।
    —-জাকারিয়া আহমদ।

  • অবসান হইসনা রজনী,
    সৃষ্টি-সৃষ্টি, স্রষ্টা-সৃষ্টির গভীর প্রেমের গোপন আবরণী,
    প্রেম-ভালবাসার শ্রেষ্ঠ সময় গভীর রজনী।
    —-জাকারিয়া আহমদ।

  • Load More Posts
Skip to toolbar