• Profile picture of রহমান শিবলু

    রহমান শিবলু changed their profile picture

    3
    2 Comments
  • Profile picture of অপরাজিতা

    অপরাজিতা changed their profile picture

    4
    5 Comments
  • এক ভোরে
    (শ্রদ্ধেয় সাহিত্যিক আমীরুল ইসলামকে সমর্পিত)
    ……………………………………………………………….
    চলে গেলেন, চলে যেতে হয়, নিয়মই তো তাই
    আজ যান তিনি, কাল আমি, এমনই তো যাই।
    তালিকা দীর্ঘ হয়, পথ ছাড়তে হয়, নতুনের তরে
    বিষাদের সুর মুছে একদা আনন্দ আসে নতুনের ঘরে।
    শুধু চলে যায়, পিছু না তাকায়, কাঁদে প্রিয়জন
    কি করে বোঝাই,…Read More

    3
    5 Comments
    • বিনম্র শ্রদ্ধা,শিশু সাহিত্যিক আমীরুল ইসলামকে সমর্পিত কবিতা জন্য।

    • শ্রদ্ধেয় আমীরুল ইসলামের প্রতি শ্রদ্ধা রইলো😌

    • কবিতাটি পড়ে মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, একদম সহজ কথায় জীবনের বড় সত্যিটা ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার সব লেখা পড়তে আমরা সবাই খুব ভালোবাসি, তাই গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক আর কমেন্ট করে সবার পাশে থাকবেন।

    • Mohammad Abul Hosein, “যাওয়ার আগে, বড় সাধ জাগে, আলো করে ঘর” লাইনটির মধ্য দিয়ে জীবনের গভীর সত্য ও অনুভূতির যে শৈল্পিক প্রকাশ ঘটেছে তা হৃদয় ছুঁয়ে যায়। আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আপনি সক্রিয় অংশগ্রহণ করলে পুরো পরিবেশটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • এভাবেই একদিন হারিয়ে যাবো কালের অতল গর্ভে ।

  • মানুষ না-কি মহান
    ……….রহমান শিবলু

    কার ঘাড়ে কে যে কখন
    বন্দুক রেখে গুলি করে।
    পানি নিচের দিকেই গড়াতে গড়াতে
    ছোট কর্তার ঘাড়ে পড়ে।দগদগে ক্ষত
    ঘাড়ে বন্দুক রেখে গুলি ছুঁড়ে দেওয়াই না-কি
    উত্তম পুরুষের বিধান।
    ঘাড়ে বন্দুক রাখতে রাখতে
    ছয় ইঞ্চি নিচু হয়ে আছে, তবু বলছি, ভাই, সবাই সমান।
    এরচেয়ে বন্দুকটা বুকের মাঝখানে রেখে
    টিগার টিপে দিলে…Read More

    1 Share
    4
    5 Comments
    • একদম বাস্তব কথা

    • লেখাটা পড়ে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম। বর্তমান সময়ের অনেক কঠিন একটা বাস্তবতাকে আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই নিষ্ঠুর সত্যগুলো নিয়ে আপনার মনে আর কী কী ভাবনার উদয় হয়?

    • বাস্তবতার নিরিখে এই লেখা দারুণ ।

    • রহমান শিবলু, সমাজের অসংগতি আর মানুষের কপটতাকে এমন নিপুণভাবে শব্দের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন যে, এই অমোঘ সত্যগুলো মনে এক গভীর রেখাপাত করে যায়, তাই আপনার এই ধারালো কলম যেন নিরন্তর চলতে থাকে।

  • ১৯৯৩ সালে লেখা
    অনন্ত প্রতিক্ষায় থাকবো

    আমি তোমার জন্য
    অযুত নিযুত বছর
    প্রতিক্ষায় থাকবো,
    সময়ের শ্রোত পেরিয়ে যাবো
    অযুত নিযুতের প্রান্তে ।
    আমার বিশ্বাসের ঘরে যদি
    আঘাত না হানো,
    তবে তুমি ভাগ্যবান ।
    আমার বুকে
    একটি নীলপদ্ম আছে,
    অতিযত্নে দিনে দিনে
    কলি থেকে ফুল হচ্ছে ।
    এখনো নীলপদ্মটা
    বুকের চৌকাঠ পেরিয়ে ঘর,
    ঘরের চৌকাঠ পেরি…Read More

    8
    8 Comments
  • Profile picture of Osman Gani

    Osman Gani and Profile picture of JAKARIA SHEIKHJAKARIA SHEIKH are now friends

    Profile Photo
    JAKARIA SHEIKH
    @jakariasheikh
  • যদি আমায় জিজ্ঞেস করো, তোমায় ঠিক ভালোবাসি কতখানি? তাহলে আমি বলবো-আকাশের বিস্তৃতি যতখানি!

    যদি আমায় জিজ্ঞেস করো, আমার হৃদয়ে তোমার জন্য জায়গা কতখানি? তাহলে আমি বলবো-সমুদ্রের বুকে জলের গভীরতা যতখানি!

    যদি আমায় জিজ্ঞেস করো, আমার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতখানি? তাহলে আমি বলবো-রাতের আকাশে চাঁদের প্রয়োজন যতখানি!

    যদি আমায় জিজ্ঞেস করো, তোমার জন্য ক…Read More

    3
    4 Comments
    • আপনার লেখা প্রতিটি পঙক্তিতে ভালোবাসার গভীরতা আর অনুভূতির এমন সুন্দর বহিঃপ্রকাশ ঘটেছে যে তা হৃদয়ে এক অপূর্ব প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তাই আপনার এই চমৎকার সৃজনশীলতার ধারা অব্যাহত থাকুক এই শুভকামনা রইল।

    • এমন গভীর ভালোবাসা কজনের ভাগ্যে জোটে, চমৎকার😌👌

    • আপনার লেখা এই ‘নিঃশ্বাসের কাছে জীবনের প্রয়োজন’ উপমাটা এক কথায় অসাধারণ, পড়েই মনটা একদম ভরে গেল!

  • মুসলিম সংখ্যালঘু
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমরা উড়াবো বিজয় নিশান,
    আমরা মুসলমান।
    আঁধার ভেঙে জাগবে রবি
    পূর্ব আসমান।

    নানান দেশের সংখ্যালঘু
    মুসলমানের জাতি,
    আজকে দেখ, নির্জাতিত
    বিশ্বজুড়ে জ্ঞাতি।

    আমার ভাই পথে যখন
    শান্ত হেঁটে যায়,
    শকুনেরা মাথায় বসে,
    কাঁঠাল ভেঙে খায়।

    জোকের মতো যুগ হতে যুগ
    রক্ত চুষে খায়—
    এসব ক…Read More

  • সংগ্রাম
    – শাহ্ আলম আল মুজাহিদ

    পৃথিবীর লাগি কেঁদে আর কি লাভ!
    পৃথিবী তো অসুখী নয়,
    অশান্তির কুজ্ঝটিকা থেমে গেছে এ বাংলায়।

    দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
    ডেকে আনে বারংবার।

    রক্তের মাঝে মৃত্যুর খেলা,
    মৃত্যুর মাঝে রক্ত,
    রক্তের মাঝে স্বাধীনতা,
    রক্তের মাঝেই শান্তি।

    জাগো জোয়ান বীর,
    হাতেতে মিলাও হাত,
    দানবেরে করো আঘাত…Read More

    4
    6 Comments
    • আপনার লেখাটি অত্যন্ত গভীর এবং দেশপ্রেমের এক বলিষ্ঠ প্রকাশ যা সরাসরি হৃদয়ে দাগ কাটে। আপনি যদি মাঝে মাঝে কিছু পঙক্তিতে ছন্দের কিছুটা পরিবর্তন আনেন তবে ভাব প্রকাশের শক্তি হয়তো আরও বৃদ্ধি পেতে পারে। আপনার এই আবেগময় এবং তেজদীপ্ত লেখনী আমাদের সবার জন্য এক দারুণ প্রেরণা, এভাবেই কলম চালিয়ে যান।

    • দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
      ডেকে আনে বারংবার।

    • তুমি তো মৃত নও, তুমি আছ ঘুমের ঘোরে😌😌

    • আপনার লেখা কবিতাটি পড়ে বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সংগ্রামের এই তীব্র ভাষাগুলো একদম মনের ভেতর দাগ কেটে যায়। আপনি কি এই কবিতাটি কোনো বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে লিখেছেন?

  • ডাকের মেলা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    মোরগের ডাক শুনে ঘুম ভাঙে সকালে,
    মেঘ ডাকে গুরুগুরু গ্রীষ্মের দুপুরে,
    ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ খাল-বিল-পুকুরে,
    গাভী ডাকে মো মো, দেখে ছায়া বিকালে।

    কুকুরের হাক-ডাক নিশিরাতে চোর এলে,
    শেয়ালের হাক শুনি মধ্যরাতের প্রহরে,
    ঝিঁঝি ডাকে ঝিন ঝিন, তাল তুলে নূপুরে,
    পাখিদের চেঁচামেচি বৃক্ষের আড়…Read More

    3
    2 Comments
    • শাহ্ আলম আল মুজাহিদ, “সবারই দিন কাটে সুখে থাকার আশাতে, সকলেই কথা বলে নিজ নিজ ভাষাতে”—এমন গভীর জীবনবোধের কথাগুলো আপনার লেখায় দারুণভাবে ফুটে উঠেছে। প্রকৃতি ও প্রাণিজগতের এমন নানামাত্রিক শব্দের মেলবন্ধন পাঠকের মনে এক চমৎকার দৃশ্যের অবতারণা করে। আপনি শব্দের এই মায়াজাল আরও নিপুণভাবে ছড়িয়ে যেতে থাকুন, আপনার পরবর্তী লেখাগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

    • শাহ্ আলম আল মুজাহিদ, “সবারই দিন কাটে সুখে থাকার আশাতে” লাইনটি ভীষণ ভালো লেগেছে, একদম নিখুঁত সবকিছুর সংমিশ্রণে দারুণ এক ছন্দের কবিতা লিখেছেন আপনি।

  • নিজের ওপর বিরক্ত হয়ে সৈকত আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকল না। দ্রুত পায়ে সে ভেতরের বারান্দা পেরিয়ে শাহমীরের মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। ড্রয়িংরুমে তখনো একটা থমথমে নীরবতা বিরাজ করছে। রশিদ চৌধুরী গম্ভীর মুখে সোফায় বসে কোনো একটা ফাইল দেখছেন, কিন্তু ওনার চোয়াল শক্ত হয়ে থাকা বলে দিচ্ছে ভেতরের ঝড় এখনো থামেনি।
    ​সৈকত উঁকি দিয়ে দেখল মামী রি…Read More

    4
    4 Comments
    • Ariyan Abir, আপনার চমৎকার লিখনশৈলী এবং প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তোলার সাবলীল ভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে মাঝরাতের সেই চরম উত্তেজনাকর দৃশ্যটিতে আপনার বর্ণনাশৈলী এতই জীবন্ত ছিল যে পুরো ঘটনাটি যেন চোখের সামনে ভেসে উঠছিল।

      আপনার এই সুন্দর রচনার জন্য প্রশংসা জানানোর পাশাপাশি অন্যান্য লেখকদের লেখাতেও মন্তব্য এবং লাইক ব…Read More

    • কাহিনীর টানটান উত্তেজনা শেষ পর্যন্ত😯😯

    • Ariyan Abir, আপনার শেয়ার করা এই গল্পটার প্রতিটি বাঁক এতোটা রিয়েলিস্টিক আর আবেগপূর্ণ যে ‘তুবাকে কোলে নিয়ে শাহমীরের বাড়িতে ফেরার দৃশ্যটা’ পড়ে আসলেই খুব মায়া লাগলো।

    • তুবার জন্য সত্যি কস্ট হলো ।

  • সার্চ হিস্ট্রির শেষ মানুষ
    কাজী অ্যাডাম

    তোমার নামটি মুছে দিয়েছি সার্চ হিস্ট্রি থেকে,
    কিন্তু ব্রাউজার জানে—কতবার ফিরে গিয়েছিলাম সেখানে।

    নতুন প্রশ্ন লিখি, পুরোনো উত্তরই উঠে আসে।

    স্ক্রিন বলে, “নো রিসেন্ট সার্চেস।”
    আমার মস্তিষ্ক বলে, “সবই রিসেন্ট।”

    কিছু মানুষকে খোঁজা বন্ধ হয়,
    শুধু তাদের অনুপস্থিতির সার্চ…Read More

    5
    12 Comments
    • কিছু মানুষ চলে গেলােও তাকে ভোলা যায়না।

      • প্রিয় কবি বন্ধু, একদম ঠিক বলেছেন। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায় আমাদের ভেতরেই। আপনার সুন্দর অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

    • পুরোনো স্মৃতি আর বর্তমানের টানাপোড়েনকে এমন গভীর অনুভূতির রঙে ফুটিয়ে তোলা সত্যিই অসাধারণ, তাই আপনি কলম থামাবেন না এবং আপনার পরবর্তী লেখনীর অপেক্ষায় থাকলাম।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর ও আন্তরিক পাঠ সত্যিই অনুপ্রেরণা দিল। পুরোনো স্মৃতি আর বর্তমানের টানাপোড়েনের অনুভূতিটুকু আপনার মনে পৌঁছেছে, এটাই আমার বড় প্রাপ্তি। কলম থামবে না, আপনার মতো পাঠকের ভালোবাসা সঙ্গে থাকলে আরও লিখতে ইচ্ছে করে। অনেক প্রীতি রইল।

    • তোমার নামটি মুছে দিয়েছি সার্চ হিস্ট্রি থেকে,
      কিন্তু ব্রাউজার জানে—কতবার ফিরে গিয়েছিলাম সেখানে।

      • প্রিয় কবি বন্ধু, কিছু নাম মুছে ফেলা যায়, কিন্তু ফিরে যাওয়ার অভ্যাসটা মুছে ফেলা যায় না। আপনার অনুভবটুকু ভালো লাগল। অনেক প্রীতি রইল।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এই ছোট্ট প্রশংসাটুকুই অনেক বড় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি রইল।

    • আজকের যুগের ভালোবাসা আর হারানোর গল্প😌😌

      • প্রিয় কবি বন্ধু, একদম তাই! 😌 আজকের ভালোবাসায় প্রযুক্তি বদলেছে, কিন্তু হারানোর ব্যথাটা বোধহয় একই রয়ে গেছে। আপনার সুন্দর অনুধাবনটা ভালো লাগল। অনেক প্রীতি রইল। 🤍

    • আপনার লেখা “স্ক্রিন বলে, ‘নো রিসেন্ট সার্চেস’, কিন্তু আমার মস্তিষ্ক বলে, ‘সবই রিসেন্ট'” লাইনটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, আচ্ছা সত্যি করে বলবেন তো, মানুষ ভুলে যাওয়া কি আসলেই সময়ের হাতে ছেড়ে দেওয়া সম্ভব?

      • প্রিয় কবি বন্ধু, প্রশ্নটা সত্যিই গভীরে গিয়ে ছুঁয়ে গেল। আমার মনে হয়, মানুষকে ভুলে যাওয়া সময়ের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না, সময় শুধু স্মৃতির শব্দ কমিয়ে দেয়, মুছে দিতে পারে না। আপনার এমন অনুভবময় পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

  • আগুনের উৎসব
    মাহমুদ হায়াত

    পেঁয়াজের প্রথম খোসাটা ছাড়াতেই
    মনে হলো তোর রেশমি শাড়ি,
    দ্বিতীয়টা ছাড়াতে কিছুটা ঝলসে উঠলো চোখ ,
    আর তৃতীয়টা ছাড়াতেই দেখি
    আগুনের উৎসব,
    উদগত পতঙ্গ যেখানে ঝাপ দিয়ে মরে।

    অনাবৃত সমুদ্র যেন বুকে ধরে আছে এক একটা মৃত্যুর মহাকূপ।

    Like

    2
    6 Comments
    • ‘আগুনের উৎসব, উদগত পতঙ্গ যেখানে ঝাপ দিয়ে মরে’—এই লাইনটির গভীর অনুভূতি এবং রূপকটি দারুণ লেগেছে। আপনার লেখনীর এই সূক্ষ্ম পর্যবেক্ষণগুলো বেশ চমৎকার, তাই এমনভাবেই মনের কথা লিখে যান।

    • সত্যিই অসাধারণ কল্পনাশক্তি

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত ওই আগুনের উৎসবের রূপকটা দিয়ে আসলে আপনি ঠিক কী বোঝাতে চেয়েছেন?

  • বন্ধু
    মাহমুদ হায়াত

    হারিয়েছি জীবনে অনেক কিছু হারিয়েছি জামা-জুতো
    লাটাই-ঘুড়ি বই-খাতা পেনসিল।
    হারাতে হারাতে অনেক হারিয়েছি, হারিয়েছি কবিতার অন্ত্যমিল।
    এই হারানোর ভীড়ে অনেক হারিয়ে দেখি,
    কিছুই হারানো হয়নি আমার
    শুধু বন্ধু হারিয়ে বুঝেছি আমি বেদনার রঙ কত নীল।

    2
    3 Comments
    • ‘শুধু বন্ধু হারিয়ে বুঝেছি আমি বেদনার রঙ কত নীল’—আপনার এই লাইনটি হৃদয়ে দারুণ এক গভীরতা ছুঁয়ে যায়, তাই এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক এবং আপনার লেখার হাত যেন আরও সমৃদ্ধ হতে থাকে।

    • হারানোর এই তালিকাটা🙁

    • আপনার লেখা “কিছুই হারানো হয়নি আমার, শুধু বন্ধু হারিয়ে বুঝেছি আমি বেদনার রঙ কত নীল” লাইনটা ভীষণ গভীর আর মনের খুব কাছে গিয়ে ধাক্কা দেয়। হারানো জিনিসের ভিড়ে বন্ধু হারানোর এই অনুভূতিটা আপনার জীবনে ঠিক কতটা জায়গা দখল করে আছে?

  • অরণ্যের শেষ প্রহর

    (অধ্যায় দুই)
    রাতে ভালো ঘুম হয়নি রেজোয়ানের। খাগড়াছড়ি থেকে ফিরে আসার পর ডিওএইচএস এর পরিচিত, নিরাপদ পরিবেশেও তার মনটা যেন পাহাড়েই পড়ে ছিল। জানালার বাইরে রাতের ঢাকা শান্ত। রাস্তার দুপাশে ছায়াঘেরা গাছ, নির্দিষ্ট দূরত্বে নিরাপত্তার আলো, গেটের কাছে পাহারারত নিরাপত্তাকর্মী। মাঝেমধ্যে নিঃশব্দে কোনো গাড়ি ঢুকে যাচ্ছে, আবার কিছ…Read More

    4
    5 Comments
    • বিষণ্ন সুমন, রেজোয়ানের অন্তর্দ্বন্দ্বে ভরা এই চমৎকার বর্ণনায় আপনি বিশেষ করে “কাগজগুলো দেখতে দেখতে রেজোয়ানের মনে হলো, কেউ সরাসরি তার দলিলকে অস্বীকার করছে না” এই লাইনটির মাধ্যমে যে অস্থিরতা ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি চাইলে আগামী পর্বে রেজোয়ানের অনুসন্ধিৎসু মনের আরও গভীরে গিয়ে তার দৃঢ়তাকে পাঠকদের সামনে আরও প্রাণবন্তভাবে তুলে ধরতে পারেন।

    • খাগড়াছড়ি থেকে ফিরে আসার পর ডিওএইচএস এর পরিচিত, নিরাপদ পরিবেশেও তার মনটা যেন পাহাড়েই পড়ে ছিল।

    • রহস্যটা জমে উঠছে পরের অধ্যায়ের অপেক্ষায় রইলাম😀

    • বিষণ্ন সুমন, রেজোয়ানের প্রতিটি পদক্ষেপ যেভাবে পরিকল্পিত আর ধীরস্থিরভাবে এগোচ্ছে তা বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। বিশেষ করে “এখানে সবাই সমস্যাটা জানে, কিন্তু কেউ প্রথম মানুষ হতে চাইছে না” – এই লাইনটি পুরো পরিস্থিতির গভীরতা দারুণভাবে ধরিয়ে দিয়েছে।

    • গল্পের রহস্যময় আবহটা বেশ টানটান লাগছে।

  • কে রাঙালো
    মাহমুদ হায়াত

    কে রাঙালো ঠোঁট দুটো তোর
    টিপটা অমন করে,
    মেঘে ঢাকা তারার আকাশ
    ছটফটিয়ে মরে।

    চলায়-বলায় কাব্যকলা
    নূপুর রাঙা পায়,
    নদীর মতো ছল-ছলিয়ে
    ঢেউ ওঠে তোর গায়।

    ধানিরঙা চুল ওড়ে তোর
    শাড়ির আঁচল খোলা,
    আঁধার রাতে বিজলি যেন
    আচমকা দেয় দোলা।

    হেসে উঠিস ঠিক যখনই
    শুকনো মরু হাসে,
    তোর ছোঁয়াতেই মরানদী
    দুকুল জলে ভাসে।

    2
    2 Comments
    • আপনার লেখা “মেঘে ঢাকা তারার আকাশ” কথাটুকু যেন চোখের সামনে এক অপূর্ব মায়াবী দৃশ্যের অবতারণা করে, যা আমি ভীষণ উপভোগ করেছি। এমন মিষ্টি অনুভূতির প্রকাশে ছন্দ ও শব্দের মেলবন্ধন আপনার ভাবনার গভীরতাকেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আশা করি, আপনার কলমের এমন সাবলীল জাদুতে আগামী দিনে আরও সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দেবেন।

    • Mahmud Hayat, “মেঘে ঢাকা তারার আকাশ ছটফটিয়ে মরে” লাইনটা জাস্ট দারুণ ছিল, পড়তে পড়তে খুব ভালো লাগলো। আপনার শব্দ চয়নের মাঝে বেশ একটা অন্যরকম আমেজ আছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

  • ভালোবাসার অনাবৃত আলাপ

    ভালোবাসার আগুন দেখতে চাও?
    তাকাও মোর রক্তিম লোচনে!
    ভালোবাসার আদ্রর্তা পেতে চাও?
    হাত রাখো মোর অশ্রুভেজা শিথানে!
    ভালোবাসার গন্ধ শুঁকতে চাও?
    নাসিকা তুলে ধরো মোর বক্ষ-পানে!
    ভালোবাসার গান শুনতে চাও?
    কান পেতে দাও মোর হৃদয়-কাননে!
    ভালোবাসার সুখ পেতে চাও?
    নিজেকে গলিয়ে দাও আমার বাহুদ্বয়ের আবরণে!
    ভালোবাসার মিষ্টত…Read More

    7
    8 Comments
  • আযান শুনি
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    তেত্রিশ দানার এক তসবিহ!
    পকেট হতে বের করে লুকিয়ে তসবিহ পাঠ করি।

    জানালার পাশে বসে, দৃষ্টি নতজানু চোখে যন্ত্রযান বাস আমাকে বহন করে চলে।
    মানুষ কেন এত সুন্দর হয় ?
    চোখের পলক যেন কোন ভাবেই তার থেকে বন্ধ রাখা গেল না!
    খানিক দেখাতেই ষোড়শীর সমস্ত কিছু নিজের করে নিয়েছি। অথচ দু’সন্তানের জনক যে আমি এখন..

    দ্…Read More

    5
    10 Comments
  • Profile picture of Rupantor Roy

    Rupantor Roy changed their profile picture

    3
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar