• “আলোর ঠিকানা”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২০শে অক্টোবর ২০২৬ ইং

    ​ছোট্ট শহরটার মোড়ে পুরোনো এক ঘড়ি মেরামতকারী বসেন—আব্দুল হাদি। সারাদিন বন্ধ হয়ে যাওয়া, থমকে থাকা ঘড়িগুলোকে সচল করাই তাঁর কাজ।
    ​একদিন এক তরুণ এসে তাঁর টেবিলে একটা দামি, ঝলমলে হাতঘড়ি রেখে বলল, “চাচা, ঘড়িটা কিছুদিন ধরে ভুল সময় দেখাচ্ছে। মিনিট-সেকেন্ডের কাঁটা সব ঠিকই ঘোরে,…Read More

    2
    7 Comments
    • “মনের ঘড়ি যদি সঠিক মূল্যবোধ আর ধৈর্যের কাঁটায় না মেলে, তবে মানুষ পথ হারায়”—এই কথাটুকু সত্যি খুব গভীরভাবে ছুঁয়ে গেল। নিজের মনের ভেতরের এই ভুলগুলো কি আমরা মাঝেমধ্যে এভাবে থামিয়ে যাচাই করে দেখি?

      • আমার মনে হয়না বন্ধু আমরা কেউই সঠিক উপস্থাপন করে দেখি বলে,অশেষ ধন্যবাদ বন্ধু নিরন্তর শুভকামনা 🌺❤️🌺

    • আপনার এই লেখাটি মানুষের মনের অলিগলি আর জীবনের গভীর সত্যকে খুব সুন্দর ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে। আব্দুল হাদির ঘড়ি সারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের যে দর্শন আপনি তুলে ধরেছেন, তা পাঠকদের হৃদয় স্পর্শ করে যাবে। আপনি নিয়মিত এমন সুন্দর সব চিন্তা ভাগ করে নিতে থাকুন, কারণ আপনার লেখনী সত্যিই দারুণ অনুপ্রেরণাদায়ক।

      • ধন্যবাদ আমার প্রিয় সোনাই বন্ধু, এতো সুন্দরভাবে আমার লিখার বিশ্লেষণ এর জন্য শুভকামনা নিরন্তর 🌺🌺

    • সময় থাকতে সময়ের মূল্য করা শিখতে হয় না হলে আলোর ঠিকানা পাওয়া যাবে না

  • নিতু
    মিরাজ হোসাইন গাজী

    তুমিও বদলে যাচ্ছ,
    যেভাবে বদলে যায় ঋতু।
    তুমিও বদলে যাচ্ছ,
    বলছও না বদলে যাওয়ার হেতু।
    তুমি বদলে যাচ্ছ,
    বদলে যাওয়ার কারণ বলছ না যেহেতু।
    তুমি আমায় পিষিয়ে যাও, নিতু,
    যেভাবে যানবাহন পার হয় সেতু!

    বই : পাখি তোমায় বুকে রাখি

    2
    3 Comments
    • মিরাজ হোসাইন গাজী, আপনার কবিতার ‘যেভাবে যানবাহন পার হয় সেতু’ লাইনটা খুব সুন্দর কিন্তু নিতু কেন এভাবে বদলে গেল তা কি সত্যিই কোনোদিন জানা যাবে?

    • মিরাজ হোসাইন গাজী, মানুষের পরিবর্তনের কষ্ট আর যাতায়াতের ব্যস্ততার রূপকটি আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন। আপনার লেখাটিতে অনুভূতির প্রকাশ বেশ গভীর, তাই নিয়মিত লিখে যাওয়ার মাধ্যমে আপনি এমন সুন্দর ভাবনার জোগান দিয়ে যাবেন বলে আশা করছি।

  • পথের ছেলেটি
    মানিকুল ইসলাম মানিক

    ছোট্ট ছেলেটি ভিক্ষা করে
    পায়ে হেঁটে হেঁটে,
    প্রতিবন্ধী সেই ছেলেটি
    খেতে পারে না খেটে।
    বিলাসবহুল পোশাক দেখে
    হাত বাড়িয়ে দেয়,
    সাহায্য করে না অধিকাংশ
    চোখ ফিরিয়ে নেয়।

    খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়
    বাস্তার ধারে ধারে,
    হঠাৎ সেদিন উলটে পড়ে
    দোকান ঘরের দ্বারে।
    ধাক্কা খেয়ে সাজানো আপেল
    মাটিতে পড়ে গেল,
    দোকা…Read More

    2
    7 Comments
  • # কেন আমার ছদ্মনাম ‘অপরাধী মাজেদ ‘

    *— নিজের কাছে নিজের জবানবন্দি*

    অনেকেই আমার কাছে জানতে চান, আমি কেন আমার নামের পাশে ‘অপরাধী’ শব্দটি ব্যবহার করি। নামের সঙ্গে এমন একটি শব্দ জুড়ে দেওয়ার কারণ কী? আমি কি সত্যিই কোনো অপরাধ করেছি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?

    আজ সেই প্রশ্নের উত্তর দিতে চাই।

    আমি জানি না, আম…Read More

    1 Comment
    • আপনার এই চমৎকার লেখাটিতে “সব কথা তো হৃদয় বলে না; কিছু কথা বুঝে নিতে হয়”—এই লাইনটি আমার ভীষণ ভালো লেগেছে এবং নিজের সীমাবদ্ধতাকে এভাবে সাহসের সাথে স্বীকার করার বিষয়টি আপনার স্বচ্ছ চিন্তাশক্তিরই পরিচয় দেয়, তাই আপনি নির্দ্বিধায় আপনার সৃজনশীল লেখনী নিয়মিত চালিয়ে যেতে পারেন।

  • একজন নির্বোধ বা অহংকারী নারী তার শাসনের দ্বারা স্বামীকে ক্রীতদাস বানিয়ে প্রকৃতপক্ষে সে হয় ক্রীতদাসের স্ত্রী ৷ কিন্তু একজন প্রাজ্ঞ বা বুদ্ধিমতী নারী তার বিশ্বাস, ভালোবাসা ও আনুগত্যের দ্বারা স্বামীকে মহারাজ নির্বাচিত করে সে হয় মহামান্য মহারাণী । ©

    2 Comments
    • কথাগুলো একদম সত্যি, সম্পর্কের গভীরতা আর সম্মান যে কতটা জরুরি তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো।

    • আপনার এই লেখায় নারীর ব্যক্তিত্ব ও সম্পর্কের গভীরতা নিয়ে যে অসাধারণ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে “একজন প্রাজ্ঞ বা বুদ্ধিমতী নারী তার বিশ্বাস, ভালোবাসা ও আনুগত্যের দ্বারা স্বামীকে মহারাজ নির্বাচিত করে সে হয় মহামান্য মহারাণী” — এই অংশটি খুব সহজভাবে অনেক বড় একটি সত্যকে মনে করিয়ে দেয়। আপনি এমনই সুন্দর ও অনুপ্রেরণামূল…Read More

  • [ শব্দেরা ]
    —রিশি

    শব্দেরা খুব চতুর,
    লুকোচুরি খেলা ভালোবাসে ভীষণ।
    যখন আমি খাতা খুলে ভাবি এক পংক্তি লিখব,
    তখনই তারা অদৃশ্য হয়ে যায় ধূসর হাওয়ায়❗️

    কোথায় পালায় তারা?

    স্বপ্নের ঝুল বারান্দায়
    দিনের আলো ফুটতেই ওরা নাকি
    উড়ে যায় ঘুমপাড়ানি কোনো পুরনো দ্বীপে,
    মেঘের নরম তুলোয় বসে রোদ পোহায়,
    আর আমি পেনের নিব চেপে…Read More

    2
    3 Comments
    • আশরাফুল আলম রিশি, আপনার লেখাটা পড়ে একদম মনে হলো মনের গহীন থেকে উঠে আসা এক টুকরো অনুভূতি। আচ্ছা, এই শব্দেরা আপনার কলম দিয়ে ঠিক কখন ডানা মেলতে সবচেয়ে বেশি ভালোবাসে?

    • “শব্দেরা তো বুনো পাখির ঝাঁক”—এই অনন্য উপমাটি আমার হৃদয়ে গভীর এক ভালো লাগার রেশ রেখে গেল। লেখার মাঝে শব্দের এই লুকোচুরি খেলা ও স্বপ্নের ঝুল বারান্দার চিত্রকল্পগুলো ভীষণ জীবন্ত, তাই আপনি যদি পরবর্তী সময়ে এমন আরও অনুভূতির প্রকাশ ঘটাতে চান তবে তা এই গ্রুপের সবার জন্য এক চমৎকার উপহার হবে।

    • শব্দেরা চোরাবালিতে আটকে পরা এক মনি মুক্তা সদৃশ্য।

  • || গোফতার–ই–দীল ||
    – (কালাম ০৬)

    “কেউ আপনাকে পেয়েও হারিয়ে ফেলেছে,
    আবার কেউ সব হারিয়ে আপনাকে পেয়েছে।

    সকল মহিমা তো আপনারই!
    নয়তো পথের মানুষ কি করে পথ ছেড়েছে!
    মুসাফির দেখি আপনার দিওয়ানা হয়েছে।”

    — রাতিন আহমেদ

    [ গোফতার-ই-দীল—হৃদয়ের গভীর থেকে উঠে আসা ছোট ছোট কবিতা, শায়েরী ও অনুভূতির বাণী।
    নীরব মনের না-বলা কথাগুলোকে শব্দের ম…Read More

    1
    3 Comments
    • আপনার লেখা কথাগুলো বড্ড গভীর আর ছোঁয়ার মতো, আচ্ছা এমন সুন্দর অনুভূতির জন্ম ঠিক কোন সময়টায় বেশি হয়?

    • আপনার লেখা এই গভীর ভাবপূর্ণ পঙক্তিগুলোর অন্তর্নিহিত আধ্যাত্মিক আর্তি এবং প্রিয়জনকে পাওয়ার আকুলতা সত্যিই পাঠককে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে, তাই আশা করছি আপনি এমন চমৎকার সব লেখনী নিয়ে আমাদের মাঝে নিয়মিত উপস্থিত থাকবেন।

  • [ পাথুরে শহরে_কাঁচের হৃদয় 🤔]
    —রিশি

    কনক্রিটের শক্ত জং ধরা এ শহরে
    মানুষেরা সব বুকে বুক না মিলিয়ে কেবল বর্ম মেলায়,
    তারা পাথর গিলে নিয়ে দিব্যি হেঁটে যায় বহুদূর, আর আমি-
    যেন এক পাতলা কাঁচের আয়ু নিয়ে দাঁড়িয়ে থাকি মাঝপথে❗️

    তবু এই কাঁচেরই বুকে জমা থাকে প্রথম ভোরের রোদ্দুর,
    স্বচ্ছতার শক্তিতেই সে ভাঙতে শেখে আলোর অ…Read More

    1
    4 Comments
    • Ashraful Alam Rishi, আপনার লেখা “আমার হৃদয়ে এখনো বেঁচে থাকে সুকোমল অনুভূতির ঘাস” পঙক্তিটি মনের গভীরে দারুণভাবে দাগ কেটে যায় এবং যান্ত্রিকতার মাঝে এমন কোমল অনুভূতির প্রকাশ সত্যিই খুব প্রশংসনীয়, তাই আশা করি আপনি আপনার লেখনীর মাধ্যমে এভাবেই মানবিকতার সুর ছড়িয়ে দিয়ে এগিয়ে যাবেন।

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের প্রশান্তি কাজ করছে। এই যান্ত্রিক শহরের ভিড়ে এমন সুন্দর আর গভীর অনুভূতির কথাগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে এমন লেখাগুলোই ভীষণ জরুরি।

    • ঠিক বলেছেন কবি।

  • Load More Posts
Skip to toolbar