Profile Photo

Badsha Mohammad NajjashiOffline

  • Najjashi-Badsha
  • Profile picture of Badsha Mohammad Najjashi

    Badsha Mohammad Najjashi

    4 years, 3 months ago

    কবিও মানুষ
    -বাদশা মোহাম্মাদ নাজ্জাসী

    কবিও মানুষ
    আর দশজনের মতো নয়
    বরং আরো নগন্য এক নিবেদিত প্রান।
    সুখ কিংবা দুঃখের কালিতে ছাপে রঙিন অনুভূতি,
    শব্দে গাঁথে জীবন।

    কবিরো জীবন আছে
    নিজস্ব ব্যাথা বেদনা আছে
    সুখের মতোন।
    কবির উচ্চারিত শব্দের গাঁথুনিতে লুকিয়ে রাখে
    তার প্রেম বিরহ আশা বা কাল্পনিক সুখ।
    তবে কি কবি সুখী নয়?
    এর উত্তর কি কেউ চেয়েছে?
    যদি চাইতো উত্তরের ভাজেও কবি চেপে যেত
    নিজের অনুভূতি।

    কারণ কবিরা অন্যের অনুভূতি প্রকাশ করে
    কিন্তু তাদের অনুভূতি থাকে আইসবার্গের নিচে চাপা।
    কারণ তাদের অনুভূতি কেউ জানতে চায় না
    কেউ জানেনি, কেউ জানবে না।

    8
    7 Comments
Skip to toolbar