Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • মাঝে মাঝে মনে হয়,
    কোন এক বেশ্যাকে বিয়ে করে নেই
    আর যাই হোক ভালবাসার মূল্য বুঝবে অন্তত।

    মাঝে মাঝে মনে হয়,
    সঞ্চিত সকল অর্থ কিংবা
    জীবনের শেষ্ঠতম অর্জন, চরিত্র।
    ঢেলে দেই কোন এক অজাচিত রমনীর পায়ে।
    ভালবাসা না হোক সম্ভোগতো পাব।

    নাই হোক সে আমার বনলতা সেন
    নাই রাখুক পাখির নীরের মত চোখ মোর চোখে
    তবুও তীব্র যন্ত্রণার ঘনীভূত মেঘ সরায়ে
    আমায় খানিক শান্তিত দেবে অবসরের।

    মাঝে মাঝে মনে হয়,
    যদি একবার কাছে পেতাম!
    বিশ্বাস কর হে অতীতের প্রিয়তমা
    আমি ফর্মালিনের বোয়মে বাধিয়ে রাখতাম
    তোমার আঙ্গুলের ছাপ।
    প্রতিটা আঙুলের ছাপ নিয়ে আমি পোস্টার বামাতাম
    ছেয়ে ফেলতাম শহরের অলি গলি,
    হারানো বিজ্ঞপ্তি দিয়ে।
    মাঝে মাঝে মনে হয়,…!
    ভাল থেকো আমার তীব্র ঘৃনা ভরা ভালবাসারা।

    বিঃদ্রঃ কবিতায় কোন শব্দ কাওকে ছোট করার জন্য ব্যবহার করা হয় নি! দয়া করে শব্দ চয়নকে শুধুই কবিতার দৃষ্টিকোনে দেখবেন!

    11
    7 Comments
Skip to toolbar