Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 3 months ago

    যুদ্ধ নয শান্তি

    আর নয় যুদ্ধ, আর নয় রক্তের প্লাবন
    আর নয় মর্মভেদী চিৎকার।
    আর নয় মিসাইল উৎক্ষেপণ,
    বিশ্বব্যপী আমিত্বের সংঘাত,
    অনেক্যে আর জিঘাংসার আঘাত।
    আর নয়, অশান্তির হুতাশন,
    প্রতিবেশীর উপর নিঠুর আগ্রাসন,
    বাতাসে বারুদের বিষাক্ত দহন,
    ক্ষুধার তীব্র যাতনার অনল,
    গোলাগুলির আঘাতে শিশুর গলিত লাশ,
    বাবা হারানো অসহায় শিশুর ত্রাস,
    কামানের আঘাতে অগনিত প্রাননাশ।
    অপরূপা অরণ্য, গিরি, অর্ণব
    শুধুই যেন ধ্বংসস্তুপের অবয়ব
    হলুদাভ সূর্যমূখির সোনালী প্রান্তর
    হয়ে গেছে আজ নিস্তরঙ্গ, আতঙ্কে নিথর
    পারমানবিক ভয়াবহতার বিস্ফোরণ
    কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রিয়জন।
    চারদিকে যুদ্ধের দামামার কলরল
    কাঁপিয়ে তুলছে সাড়ে চারকোটি জনবল।
    রাত বা শীতের তীব্রতার পেষন
    কিছুই কমায়না আতঙ্কের দহন।
    শঙ্কিত শিশু, নারী খুঁজছে শরণ
    জলে, স্থলে , আকাশপথে
    ধ্বংসজজ্ঞের চলছে খেলা রথে রথে।
    সুগঠিত অবকাঠামোর দলন
    শত বছরেও হবেনা গ্রথন।
    আর কতকাল কাটাতে হবে বিষন্ন প্রহর!
    অশান্তির বাতাবরণ ভেদ করে কবে উঠবে সোনালী আলোর লহর
    কবে হবে এই নতুন স্নায়ুযদ্ধের অবসান
    কবে মিলবে এই ভয়াবহ অস্থিতিশীলতা থেকে ত্রান
    শান্তির পারাবতেরা উড়ে বেড়াবে আকাশের নীলিমায়
    এস মোরা যুদ্ধ নয় বৃহত্তর মানবতার তরে
    ফিরে আসি শান্তির নির্ঝরে।।

    11
    17 Comments
Skip to toolbar