-
রঙের জগতে
——————
যদি জোছনায় দোল যাত্রায়,
মনে পরে দোল পূর্ণিমায় ;
নিমন্ত্রণ, এসো রঙের খেলায়।
মন রঙে রঙে রাঙায়ে
সব দুঃখ মান অভিমান যাব ভুলে
মধুর বসন্তের এই মিলন মেলায়।
ক্ষণিকের এই জগত সংসারে
ভালোবাসার রঙে এসো অন্তরে
এসো হৃদয়ের রঙিন দুয়ারে;
আগে পরে যেতে হবে অজানায়
একদিন অসীমে চিরদিনের তরে।
প্রেমের পূর্ণিমায় বসন্ত পরশে
লাগুক দোলা দোলের দোলায়,
মনের অরন্যে ফুটুক সব রঙিন ফুল।
প্রেম স্বার্থহীন সেতু বন্ধনে ধন্য হোক ;
খরস্রোতে প্লাবিত হোক প্রেম নদীকুল।
রঙের দোল উৎসবে ঢেকে যাক কালো
এসো রঙ ছড়িয়ে রঙের জগতে
খুঁজি ভালোবাসার আলো।-উত্তম, ডিসেম্বর ১৮, ২০২২
11 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



শুরুর থেকে শেষ’টা সুন্দর হয়েছে! অভিনন্দন ও শুভকামনা রইলো