Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 3 months ago

    অন্যভূবন

    এখন অনেক রাত
    জনশূন্য রাস্তায় মৃদু শব্দের অনুনাদ
    ল্যাম্পপোস্টের বাতিগুলো দীপ্যমান
    আঁধো আঁধো আলোয় হাসপাতালের কক্ষ নিমজ্জমান
    অতন্দ্র আঁখিদুটোতে সীমাহীন ক্লান্তি
    তবুও আত্মার মাঝে একধরণের সুপ্ত প্রশান্তি
    বহুদিন পরে মার সাথে রাত্রী যাপনের শ্রান্তি
    পোস্ট অপারেটিভ রুমে ক্লান্ত আমার মা আচ্ছন্ন নিদ্রায়
    পাশের বেডে রোগী ব্যথার তীব্র যাতনায়
    কঁকিয়ে উঠছে বারবার
    শিওরে কী গভীর মমতায়
    হাত বুলিয়ে দিচ্ছে মাথায়
    তাঁর পরম মমতাময়ী মা
    ক্লান্ত সিসটার সিটে হেলান মাথায়-
    একটু শ্রান্তির প্রত্যাশায়
    নিমীলিত নয়ন এর তন্দ্রা ছুটে যায়
    রোগীর মর্মভেদী আর্ত স্বননে
    ক্ষিপ্র গতিতে ছুটে আসেন স্বল্পক্ষনে
    অনুসন্ধিৎসু দৃষ্টিতে গভীর পর্যবেক্ষনে
    ব্যস্ত হন শরীরের তাপ পরীক্ষণে
    মুমূর্ষু আর্ত রোগীর নিনাদ
    সব অনুজীবের বিরুদ্ধে তীব্র প্রত্যাঘাত
    প্রক্ষেপিত দৃষ্টির আকুল অনুরাগ
    যেন প্রশ্ন করে বাঁচার আকিঞ্চনে
    কখন শেষ হবে এই প্রলম্বিত রাত!

    মনে পড়ে যায়
    কয়েকদিন আগের অন্য এক রাত্রীর কথা
    বৃত্তাকার পৃথিবীর আর এক বলয়ে
    লাল নীল রঙ্গীন মাতাল নিয়নে ঘেরা রাতের নিলয়ে
    পশ্চিমা নৃত্য সঙ্গীতের মাদকতায়
    ভেসে আসা শব্দের যন্ত্রনায়
    সেদিনও চোখুটো ছিল নিদ্রাহীনতায়
    ভাবছিল নৈতিক অবক্ষয়ের কথা
    প্রজন্মের পরিবর্তনের কথা
    বিচিত্র এ ভূবন
    সুখের পশরায় লালিত শহরে
    আচ্ছন্নেএকদল সীমাহীন নেশার লহরে
    গোলাকার পৃথিবীর অন্য কোনায়
    কেউ থাকে দীর্ঘ রজনী অবসানের প্রতীক্ষায়
    নতুন ভোরের আলোকিত অয়নে
    সব ব্যথাটুকু মিলায়ে নতুন জীবনের চালনায়।।

    7
    13 Comments
Skip to toolbar