Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 8 months ago

    প্রতীতি

    হে নবীন যূথিকা,
    ছিলে যে মায়ের ক্রোড়ে
    নিরাপদ নিলয়ে ।
    নিঠুর ধরার পথ বড় কন্টকময়,
    প্রতি পলে পলে হারাবার ভয়।
    যদি আরোহী হয়ে রথে
    কখনও চলতে হয় পথে
    একাকী জোনাকী হয়ে
    অচেনা ঠিকানায়
    নিমজ্জমান হও নিঝুম ধোয়াশায়
    রক্তাক্ত আঘাতে ভেঙ্গে যায় হিয়া
    তবু হতাশ হয়ো না কো পিয়া
    স্বত্বাকে দাও ছায়া।
    ফেলো না সীমানা হারিয়ে
    সমুখের দিকে কদম বাড়িয়ে
    সব কাঁটা দাও সরিয়ে।
    সুচতুরতা ও সচেতনতায়
    বুক বেঁধে রাখ দৃঢ়তায়
    নোঙ্গর তোল জয়ের অন্বেষায়।
    খুলে দাও হৃদয়ের বাতায়ন
    সকল ভীরুতাকে করে হনন
    দৃঢ় কর নিজের মনন
    তবেই শুনবে বিজয়ের স্বনন।
    নিভাতে বুকের অনল
    ভেঙ্গে ফেল বন্দী পাখিদের পিঞ্জরের অর্গল
    উড়িয়ে দাও খোলা আকাশে নীলিমার বুকে
    অভ্রজলে স্নাত হয়ে উড়বে তারা স্বপ্নের সুখে
    সকল আঁধার কেটে উঠবে দিনমনি হেসে
    বসন্ত আসবে দ্বারে তোমার শীতের শেষে
     

    8
    11 Comments
Skip to toolbar