Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    5 years, 1 month ago

    আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না
    ——————————————————
    আমার ভালো লাগে না
    কিচ্ছু ভালো লাগে না।

    দিন ভালো লাগে না
    রাত ভালো লাগে না
    সময় যায় না
    সময় আসে না
    আমার ভালো লাগে না
    কিচ্ছু ভালো লাগে না।

    প্রতিদিন গভীর রাতে বেড়িয়ে পড়ছি একা,
    হাতে আগলে রাখছি এক বিষাদের চিঠি,
    রাতের পাহারাদারদের ফাঁকি দিয়ে
    শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি-
    “প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না।”

    তুমিতো জেগে থাকো না
    তুমি কখনোই তাই দেখলে না,
    গোপন বিপ্লবীর মতো আমি রাতের আঁধারেই
    দেয়ালে দেয়ালে তোমাকে লিখে যাচ্ছি
    -একতরফা ভালোবাসার চিঠি অনবরত।

    এক অচেনা আততায়ী
    ভোর হওয়ার আগেই তুলে ফেলে,
    ছিড়ে ফেলে
    তোমাকে লেখা আমার বিষাদের চিঠি।

    তোমার ফোন নাম্বার জানিনা
    জানিনা তোমার ঠিকানা,
    তাই সারাদিন মন খারাপ করে
    রং নাম্বারে ফোন করে যাই বারবার,
    ‘হ্যালো’ বলতেই রেখে দেই
    কোনো ‘হ্যালো’তেই তোমাকে পাই না,
    তাই ভোর হতেই
    আমার ভালো লাগে না
    কিচ্ছু ভালো লাগে না।

    সারাদিন তাই বিষাদের চিঠি লিখে যাই,
    অপেক্ষা করি গভীর রাতের জন্য,
    শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি,
    “প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না।”

    যদি কোনো একদিন তুমি গভীর রাতে
    তোমারও মন খারাপ হয়
    যদি তোমারও ভালো না লাগে
    কিচ্ছু ভালো না লাগে-

    তখন তুমিও একটি বিষাদের চিঠি লিখে দেখো আমাকে,
    “আমি কখনোই ঘুমেবো না তোমার মন খারাপের রাতে”
    ——————————
    কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না

    রশিদ হারুন
    ২৭/০৪/২০১৯

    7
    6 Comments
    • চমৎকার কবিতা। অভিনন্দন।

    • অনেক সুন্দর !! ধন্যবাদ ।।

    • আসসালামুয়ালাইকুম।
      ঈদ মোবারক।
      পবিত্র ঈদ উল ফিতরের
      শুভেচ্ছা।
      অফুরান শুভকামনা।
      এবং আপনার সার্বিক মঙ্গল
      প্রার্থনায়
      MD.MONYRUZZAMAN KHAN.
      অপূর্ব এই আহবান। আমি মুগ্ধ। আমিও ঘুমাবনা, বিষাদের আরেকটি চিঠির জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 16 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা। অসাধারণ কবিতাটির জন্য অনেক অনেক ভালবাসা।

Skip to toolbar