-
তিমির স্নানে দ্বৈতছায়া’
_কিশোর কনকআমি পাগল হলেও পারতাম
পরিপূর্ণ একটা পাগল।
বিপ্লবী হলেও পারতাম
করতে তোমায় দখল।
জেতার জন্য মাঠে নামিনি
তোমায় জেতাতে নেমেছি।
জিতলে তুমিই প্রেমের খেলায়
আমি স্বেচ্ছায় হেরেছি|পথের ধারে অনেকে হারে
অনেকেই হয় লাশ।
অনেকে রোজা-উপবাসে
স্রষ্টার কৃতদাস।
অনেকে বুকে পরম সুখে
প্রেমিক ছেড়ে পুরুষ পোষে
সহবাসের পরেই হাসে
তিমির স্নানে দ্বৈতছায়া
কবির সর্বনাশ|অনেকেই দেয় অনেকেই নেয়
প্রীতি মাখা উপহার।
নিয়েছি শুধু দেবার আগে
ছেড়েছো সহচর।
অনেক স্মৃতি অনেক প্রীতি
তুমি বেশ্যা তুমিই সতি
একটা বুকে দুইজোড়া হাত
তাতে তোমার জাত যায়নি
কক্ষটা আঁধার|আঁধার রাতে ঝিলের পথে
ঐ হাতে এই হাত।
পদ্মজলে কালকেউটে নাচে
সে রাতে ছিলো চাঁদ।
অনেক কথা নিরবতা
নিঝুম দুপুর অলসতা
ঘেমেছি দুজন রাজপথে
হাত ধরিয়া রাখছো তুমি
ছুঁটে চলেছে বাস|অনেকে ঠকে অনেকে ঠকায়
একই মানুষ নাম।
যদিও নারী-পুরুষ প্রেমে
একই রক্ত-ঘাম।
একই যৌবন একই যৌনতা
দুজন মানুষ একই মৌনতা
ফুলবনে মালি নিরুপায়
মৌমাছি মৌবন বদলায়
বিলাসী বাসনায় |অনেক দিনের অনেক রাতের
জমছে বুকে খবর।
স্বেচ্ছায় মস্তিস্কে আঘাত
উধাও স্মৃতির কবর।
অনেক জ্বালা ডুবলে বেলা
দৈব্যবানী মনের তালা
নির্জিত হয় প্রেমের মোহ
মূর্ছা গেলে নিথর দেহ
শুধুই পোঁকার কামড়|অনেক স্মৃতি-বিস্মৃতি হয়
হঠাৎ সুখের গানে।
অনেক কথা মনে পড়ে
শ্রাবণ মেঘের দিনে।
বৃষ্টিতে ভিজেছি দুজন
দ্বৈতরুহু বাহুবন্ধন
নরকের নরকীঁট হয়েছো
দ্বিতীয় পুরুষের বীর্যে
গিয়েছো হতে সুখি||এই কবিতা সেই কবিতা
দুই কবিতাই সদয়।
কোনো কবিতা বোঝার মতো
ছিলোনা তোমার হৃদয়।
হৃদয়ের ঋণ আর দুর্দিন
এলোইনা সুখের সুদিন
কামনার কৃতদাসী তুমি
আমি পতনের শব্দ শুনি
শুকনো যমুনায়||
১৪-০৬-২০২০_খুলনা
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



সুন্দর লেখনিতে ভাল লাগা রেখে গেলাম।