Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    5 years, 1 month ago

    শুধু একজন মানুষের জন্য
    —————————
    নরকে যাবার ভয়ে
    শহরের কিছু ধার্মিক পুরুষগণ
    অন্য ধর্মের মানুষের ঘরে খাবারও খায়না,
    অথচ রাতের বেলায় তারাই
    শহরের একই বেশ্যালয়ে একই নারীর ঠোঁটে চুম্বন করে
    পৃথিবীতেই স্বর্গ খুঁজে।

    ধার্মিকগন,
    আপনারা কেউই খেয়াল করেনি,
    ধর্ম নিঃসংগ হয়েছে কবেই।
    সে অপমানিত হয়ে অভিমান করে শহরের শেষ প্রান্তে একা একা বসে আছে।

    অপেক্ষা,
    শুধু একজন সাধারন মানুষের জন্য।
    ——————————————
    রশিদ হারুন
    ১৯/০৮/২০১৯
    কাব্যগ্রন্থ – আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না

    8
    5 Comments
    • অপেক্ষা,
      শুধু একজন সাধারন মানুষের জন্য।…অপেক্ষা !!!!!! ধন্যবাদ ।

    • ধর্ম সার্বজনীন। মানবতাই ধর্ম; তা তুমি যে সম্প্রদায়ের হও। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 17 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন জনপ্রিয় কবিতাটির জন্য। সুন্দর লিখেছেন। ধার্মিক ও ধর্ম পরস্পর একসাথেই রবে। ভালবাসা নেবেন।

Skip to toolbar