Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    উধাও ছায়ামানবী’
    _কিশোর কনক

    একদিন যে ছিলো জীবনের দাবীদার
    একদিন ছিলাম যাঁর স্বপ্ন সমাহার
    আজ আমি কেউ নই তাঁর জীবনে।
    একদিন যে আমায় হারানোর ভয়ে কাঁদতো
    একদিন ছিলাম যাঁর প্রাণের দোসর
    আজ সে জড়িত অন্যজীবনে।

    একদিন যে মানবী হাত ধরে রাজপথে হাঁটতো
    সে মানবী আজ আর কারো হাত ধরে হাঁটে।
    হাত বদলের এই প্রেমের জুয়ায়
    সে মানবী লেখা ছিলোনা ললাটে।

    জানিনা সে আজ কেমন আছে
    জানিনা কোন শহরে কিভাবে বাঁচে’
    জনপদে কোথাও তাঁর অস্তিত্ব মেলেনা।
    হারিয়ে তাঁরে আজ শূন্য জীবন
    করিনি কারো মনে পর্যটন
    বেহায়া মন আজো তাঁর কথা ভোলেনা।

    মায়ার বাঁধন ছিন্ন করে’
    উধাও হয়ে গেছে ছায়ামানবী’
    নাবলক প্রেম তবু অন্তঃপুরে করছে আন্দোলন।
    প্রতারক প্রেমিকা ফিরবেনা জানি
    আজ সে অন্য কারো ঘরনী
    কারো স্ত্রী কারো জননীরুপে করছে জীবন যাপন।

    রাজতন্ত্র প্রেমে আমি পৃথিবীর কারাগারে বন্দী’
    বিশ্বাসঘাতক প্রেমিকা স্বৈরাচারী রানীর মতন
    হত্যা করেছে আমার প্রেম,আমার হৃদয় |

    ভিতর বাহির আলাদা ছিলামনা
    বুঝতেই পারিনি তাঁর অভিনব চালাকি।
    অসৎ হয়ে সে সুখে বাঁচে মানবজমিনে
    আমি বুঝি সত্যপথে বাঁচার জ্বালা কী?

    25, March 2022
    ©Kishor Kanok

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার, ©Kishor Kanok
    কবি কিংবা কবিতার নয়।
    Record Label : Labonnow Entertainment

    8
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar