-
সূর্য্য উচ্ছ্বাস
—————–স্বাধীনতার সূর্য্য উচ্ছ্বাসে
যাবো অসীমে অধরায়
হরষে হবো গতিময়
নব সৃষ্টির উদ্যমে উল্লাসে।
স্বাধীনতার সংগ্রামী শপথে
গড়বো এদেশ গর্ব গৌরবে।
সাগর রক্ত ঋণের স্বাধীনতা
নারীর সম্ভ্রম ঋণে জর্জরিত;
রক্ত লাল সূর্য্য, অশ্রু অর্জিত
স্বাধীনতা স্বজনের রক্তধারা;
মায়ের সন্তান হারা আর্তনাদ
বুক ফাটা কান্না কষ্টার্জিত।
লাখ শহীদের শ্রদ্ধা সম্মানে
রক্ত লাল পতাকা নিয়ে
যাবো অসীম শিখরে,
কেহ পারবে না আর রুধিতে-
হবো দূর্দম গতিতে দূর্জয়,
সূর্য্য উচ্ছ্বাসে হবো গতিময়।—উত্তম, মার্চ ২৫, ২০২২
10 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



চমৎকার লেখনিতে মুগ্ধ প্রিয় কবি।