-
সমর্পণ
হে প্রভু,
কী নিপুন সৌকর্যে
অপরূপ সৌন্দর্যে
সাজিয়েছ এ বিশাল ধরা
নিয়মের কারুকাজে ভরা।
গ্রহ,তারা, শশী, দ্যুলোক
শুভ্র নীরদ, প্রভাকরের আলোক
সজ্জিত তব দানে এই ভ্যূলোক।
নদনদী তরুলতা
স্থিত থেকে যার স্থলে যথা
কী যতন ও শৃঙ্খলায়
কাজ করে যায়
তোমার ইশারায় !
পুষ্পের সুমধুর পরিমল
বসুধার বুক করে শীতল
স্নেহ , ভালবাসা , মমতা প্রীতি,
যত সুকোমল বৃত্তি,
যত সুন্দর মোদের অন্তস্থলে
সব কিছু তোমারই স্নেহের অতলে
থাকে প্রবাহমান।
হে প্রভু মোদের করো ত্রান
সব অশুচি ও অশুদ্ধতা থেকে
সব আঁধার ও গ্লানিমা থেকে
রাখো মোদেরে দূরে
সকল প্রশংসা সদা শুধু তোমারই তরে।হে প্রভূ,
সময়ের ক্রোড়ে
মোর আয়ু বাঁধা তব ডোরে।
জীবনের রণাঙ্গনে
হাসি খুশী বেদনার আলিঙ্গনে
দিনের রেখা মিলায় নিশায়
প্রতি পলে পলে
আশা নিরাশার দোলে
তিথিগুলো মিলায়
অনন্তলোকের যাত্রায়
প্রভাতের আলোয়
নতুন অয়নরেখায়
দিবার সূচনা হয়
তোমার ইশারায়
সীমিত প্রহরগুলোয়
কাজগুলো ছককাটা
দুলছে নিরন্তর ঘন্টার কাটা
কী এক অনিশ্চিত ধাবমানতায়
অতি ধীরে ধীরে এ রঙ্গিন নিলয়ে
শৈশব, কৈশোর, তারুণ্য ক্ষয়ে
একদিন পৌঁছে যাব ক্রান্তি সীমানায়
তটিনীর এই বিশাল আঙ্গিনায়
রইবো আলোকলুপ্ত বলয়ে
কথাহীন নিঝুম আলয়ে
ক্লান্ত নয়নে ক্ষুধিত হৃদয়ে
শুধু খুঁজবো সাথী নীরবতায়
জানি শুধু আসবে ফিরে
আমর কথারমালা আমারই ডোরে।হে প্রভু
কর শুদ্ধ মোর চিত্ত
আত্মা কর প্লাবিত
মঙ্গল আলোকরেখায়
এই সীমিত সময়ের সীমানায়
মম করনীয় সবকার্যবৃত্ত
সব করে সুষ্ঠু সমাপিত
যেন নিতে পারি বিদায়
এ ভূবন থেকে
ভালবাসা ও শ্রদ্ধার পরশ মেখে।16 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



সুন্দর